| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো জন্মদিন বা এধরনের কিছুতে আমরা ট্রিট তে চাই এবং ট্রিট বলতে আমরা খাওয়া-দাওয়াকেই এখনো বুঝি! কিন্তু প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়া-- এসবও কিন্তু ট্রিট বা সেলিব্রেশন হতে পারে...কী বলেন??
সেই আদিম যুগ থেকেই দেখা যেত বড় কোনো সাফল্য বা শিকারের সফলতা উদযাপনের জন্য সবাই আগুনের ধারে বসে শিকার করা প্রাণী পুঁড়িয়ে খেত, মাতাল করা পানীয় খেত! এই আধুনিক যুগেও যদি মানুষ খালি খাওয়া-দাওয়ারেই যদি ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করে, তাহলে কেমনে হইবে বাহে?
৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৯
শেহজাদ আমান বলেছেন: বন্যপ্রাণী বা জীবজন্তুর মতো মানুষেরও যে খাওয়া আর সেক্স ছাড়া আর কোনো ট্রিট বা উদযাপনের সক্ষমতা নেই, তা জানতাম না ভাই! ![]()
২|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: লেখাটা পড়ে বেশ মজা পেলাম; আরো মজা পেলুম নতুন দার কথা শুনে । ![]()
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৬
শেহজাদ আমান বলেছেন: মজা পাওয়ার মতোই বিষয়!
তবে, নতুন দা তো সেই পুরনো সব ধ্যানধারণায় বিশ্বাসী। তার নাম হওয়া দরকার 'পুরান' দা! ![]()
৩|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: লেখক বলেছেন: বন্যপ্রাণী বা জীবজন্তুর মতো মানুষেরও যে খাওয়া আর সেক্স ছাড়া আর কোনো ট্রিট বা উদযাপনের সক্ষমতা নেই, তা জানতাম না ভাই! ![]()
“Humans are rational animals” — এর বাংলা অর্থ:
“মানুষ হলো যুক্তিবোধসম্পন্ন প্রাণী”
মানুষ ও বন্য প্রানী মাত্র, যাদের যুক্তিবোধ আছে, তাই খাদ্য এবং বংস বৃদ্ধি মানুষের কোর ইন্সটিংট এর দুইটা।
আমার তো মনে হয় না সাধারন মানুষেরা আমার সাথে দ্বিমত করবে।
@সৈয়দ কুতুব আমি কি ভুল কিছু কইছি? আপনার কি মনে হয়? আপনি কি করবেন?
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪
শেহজাদ আমান বলেছেন: সাধারণ মানুশেরা কেন আপনার সাথে দ্বিমত করবে? তারাও ভোগবাদী, বস্তুকেন্দ্রিক; আপনিও সম্ভবত তাই!
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮
শেহজাদ আমান বলেছেন: আচ্ছা, পুরান দা, খাওয়া-দাওয়া আর সেক্সের কারণে কারণে কেউ কি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে?
আমরা কি বলি, সে একজন ভালো খাওয়া-দাওয়া করা মানুষ? ![]()
৪|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: নতুন@আপনার সাথে একমত ।
৫|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, পুরান দা, খাওয়া-দাওয়া আর সেক্সের কারণে কারণে কেউ কি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে?
আমরা কি বলি, সে একজন ভালো খাওয়া-দাওয়া করা মানুষ? ![]()
মানুষ চিরস্মরনীয় হয়ে থেকে কি লাভ?
আমাদের চারপাশের বেশির ভাগ মানুষই তার দাদার দাদর নাম সম্ভবত জানেন না।
যদিও মানুষ ভোগবাদী বস্তুকেন্দ্রিক বলুক সবার সব কিছুর শেষে ব্যক্তি আপনি বা আমিই সত্য।
আমি আর আপনি অবশ্যই সেক্সের কারনেই বর্তমানে পৃথিবিতে এসেছি।
যদি আমাদের পূর্ব পুরুষের কেউ সেক্স ১০০% বাদ দিয়ে আপনার মত অবলম্বন করে।
(প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়ে সময় কাটাতো
তবে আমি বা আপনি কেউই এখানে সামুতে ব্লগিং করার জন্য জন্মাতাম না।
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
শেহজাদ আমান বলেছেন: সেক্স যে ট্রিট, আপনার পক্ষ থেকে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঈদের পর আন্দোলন করা যেতে পারে! ![]()
৬|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক বলেছো ভাইয়ু.... ট্রিট দিতে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিলেও হয়!!! হা হা
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
শেহজাদ আমান বলেছেন: হ্যাঁ, তুমিও ঠিক বলেছ আপু! আদিম যুগের ক্লিশে সিস্টেম আমরা এখনো ছাড়তে পারিনি! ![]()
৭|
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৮:০৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: সেক্স যে ট্রিট, আপনার পক্ষ থেকে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঈদের পর আন্দোলন করা যেতে পারে!
সেক্স যে ট্রিট সেটা আমি বলিনাই, আমি বলেছি মানুষর কাছে খাওয়া দাওয়া এবং সেক্স অন্যতম আনন্দের জিনিস।
আর আমাদের দেশের মানুষ বড় বড় দূভিক্ষ এবং খরার মাঝে দিয়ে এতোদুর এসেছে তাই মানুষকে খাবার দেওয়া একটা বড় জিনিস হয়েগেছে। এটা সম্ভবত অামাদের উপমহাদেশের একটা বৈশিস্ট যে বেশি খেতে দিলেই বেশি খাতির করতো।
তাই উতসবে বেশি খাওয়া, পান করাকেই মানুষ বড় বিষয় মনে করে। এই কারনে সবাইকে খারাপ ভাবার দরকার নাই।
আর অবশ্যই ইদের পরে আন্দলোনে যাওয়া যাইতেই পারে। দেশের জনসংখ্যা তো এমনে এমনে বাড়ে নাই।
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:২০
শেহজাদ আমান বলেছেন: আরে, আমিও কি কইছি এসব খারাপ? আমি খালি কইছি আমরা প্রচলিত ভোগবাদী বস্তুতান্ত্রিক ব্যাপারগুলোকে কিছুটা একপাশে রেখে বিমূর্ত ও একসাথে হওয়ার বিষয়গুলোকে জোর দিতে পারি বা সেগুলোর সূচনা করতে পারি অন্তত!
৮|
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৩৪
নূর আলম হিরণ বলেছেন: ঘুরতে গেলে খাওয়া দাওয়াকে প্রাধান্য বেশি দেওয়া ঠিক না, আমি এটা এড়িয়ে চলি। কিন্তু ট্রিট দিলে সেখানে খাওয়া দাওয়াই প্রাধান্য পাবে এটা স্বাভাবিক।
৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪১
শেহজাদ আমান বলেছেন: আমার প্রশ্ন ঠিক এখানেই। ট্রিট বলতে কেবল খাওয়া-দাওয়াকেই বোঝাবে কেন?
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো জন্মদিন বা এধরনের কিছুতে আমরা ট্রিট তে চাই এবং ট্রিট বলতে আমরা খাওয়া-দাওয়াকেই এখনো বুঝি! কিন্তু প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়া-- এসবও কিন্তু ট্রিট বা সেলিব্রেশন হতে পারে...কী বলেন??
সেই আদিম যুগ থেকেই দেখা যেত বড় কোনো সাফল্য বা শিকারের সফলতা উদযাপনের জন্য সবাই আগুনের ধারে বসে শিকার করা প্রাণী পুঁড়িয়ে খেত, মাতাল করা পানীয় খেত! এই আধুনিক যুগেও যদি মানুষ খালি খাওয়া-দাওয়ারেই যদি ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করে, তাহলে কেমনে হইবে বাহে?
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:২৪
নতুন বলেছেন: ভালো খাওয়া আর সেক্স সম্ভবত মানুষের সবচেয়ে উপভোগ্য কাজের টপ লিস্টের ২টা জিনিস।
তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও ভালো খাওয়াকেই মানুষ ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করেবে।