নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার কাছে।

যেমন, তাদের সাথে আমার সম্পর্কগুলোর কথাই ধরি...আমার ভ্যারাইটিজ টাইপের নারীবন্ধু থাকলেও বর্তমানে কোনো নারী সাংবাদিক বন্ধু নেই! হ্যাঁ, এককালে আমার এক নারী সাংবাদিক বন্ধু আমার ছিল! ওর সাথে ২০১৬-তে এক অনলাইন পোর্টালে কাজ করুতে গিয়ে পরিচয়, পরে বন্ধুত্ব! আমাদের সম্পর্ক 'তুমি-তুমি' ছিল! তবে, ২০২১-এর দিকে ও ফেসবুকে হঠাৎ আমাকে আনফ্রেন্ড করে দেয়! এরপর আর সেই সম্পর্ক জোড়া লাগেনি!

হ্যাঁ, ঢাবিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ৩য় বর্ষে পড়া কেউ হয়তো আমার বন্ধু...তবে, ও এখনো বেশিই পিচ্চি, এখনো জার্নালিস্ট হয়ে ওঠা হয়নি ওর!

বর্তমানে ফিরি...সাংবাদিকতার সাথে সম্পর্কিত কাজে জড়িত এক মেয়েকে (বয়স বর্তমানে ২৭) আমার বন্ধু বানানোর ইচ্ছে ছিল...বাস্তবিকই ও আমার কাছে অনেক আদরের, স্নেহের, আর আমি আমার নারী বন্ধুদের বেশিরভাগকেই অত্যন্ত স্নেহের চোখে, আদরের দৃষ্টিতে দেখি বলে।

কিন্তু, ও আমার বন্ধুত্বের আহ্বানকে এখনো উপলব্ধি করতে পারেনি। যদিও আমি দেখেছি, ওর মতোই সাংবাদিকতার সাথে সম্পর্কিত কাজে জড়িত, ওর চেয়ে ৪ বছরের বড় এক ছেলে অনেক আগে থেকেই ওর ভালো বন্ধু হয়ে গেছে। চমৎকার সম্পর্ক ওদের, এমনকি ওরা একে অপরকে 'তুই-তুই' করেও সম্বোধন করে।

আমি ওই মেয়ের থেকে কত বছরের বড়? ধরি, ১৪ বছর! ৪ বছরের বড় ছেলে যদি ওর চমৎকার বন্ধু হতে পারে, তাহলে ১৪ বছরের বড় আমি কেন সেটা হতে পারব না ?!?

এখানেই আসে, সাংবাদিক নারীদের টিপিক্যাল মানসিকতার ব্যাপারটা! টিপিক্যাল ওয়েতে চিন্তা করলে চিন্তার বাউন্ডারি অল্পতেই আটকে যাবে, এটাই স্বাভাবিক!

আবার, কিছু কিছু সাংবাদিক নারীর ভাব দেখলে মনে হয় ওরা বিশাল ক্যারিয়ারিস্টিক, কাজের বাইরে কাউকে টাইম দেওয়ার 'টাইম' ওদের নাই!

আমার কথা হচ্ছে, বোইন, তুই যদি এতই ক্যারিয়ারিস্টিক হইতি, তয় বিসিএস দিয়া সরকারি জবে ঢুকতি, অথবা স্টার্টিংয়েই ৭০,০০০ টাকা সেলারির ব্যাংকিং-এর জবে ঢুকতি! ২৫,০০০-৩০,০০০ টাকার (তাও আবার অনিয়মিতভাবে দেয়) সাংবাদিকতার জবে না রে পাগলী...!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা
কি একটু টিপিক্যাল টাইপের হয়??

...........................................................................
সেটা কি তাদের জড়তা ?
নাকি পুরুষের দৃষ্টি ভঙ্গীর ব্যাপার !
শুধু মাত্র তাদের দোষ দিলে চলবেনা ।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২১

শেহজাদ আমান বলেছেন: জ্বি না, এটা পুরুষের দৃষ্টিভঙ্গীর ব্যাপার না! বিপুল সংখ্যক নারী সাংবাদিক আসলেই এমন। আর আপনাকেও খালি পুরুষদের দৃষ্টিভঙ্গীর দোষ দিলে চলবে না, হুম! :)

২| ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: আমি একজন প্রবাসী নারী সাংবাদিকে ফলো করি ; মাকসুদা আজিজ নাম । তিনি নিজেকে মাদার অব ড্রাগন মনে করেন । আমার কাছে মনে হয়েছে উনার পারসোনালিটি তে প্রবলেম আছে । কোনো পুরুষ নক দিলে জরুরি দরকারের মনে করে flirt করতে চায়। আপনার উনাকে চেনার কথা । উনার মুখের ভাষা পড়লে আমার বস্তি এলাকায় যাপিত শৈশবের কথা মনে পড়ে ।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪

শেহজাদ আমান বলেছেন: এরকম মানসিক সমস্যায়, মানসিক দৈন্যতায় প্রচুর নারী সাংবাদিক আক্রান্ত! এসব নিয়ে কথা বললে তখন তারা এবং আমাদের সমাজের নারীতান্ত্রিক, নারীদাস মানুষজন বলে, নারীদের নাকি অনেক সমস্যায়, নিপিড়নে থাকতে হয় বলে তারা এমন! ভাবখানা এমন যে-বাজে বা প্রতিকূল পরিবেশে থাকলে একজন মানুষকেও বাজে বা মন্দ মানসিকতার হতে হবে আরকি! :)

৩| ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৯

শ্রাবণধারা বলেছেন: এটা কি সামুর পাঠকদের জন্য আপনার বয়সের কোন অংক?

২৭ বছরের একজন নারী সাংবাদিককে আপনি আদরের দৃষ্টিতে দেখেন!!! হা হা :) :)

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২২

শেহজাদ আমান বলেছেন: "আদর" মানে আপনার চোখে কী? আপনি তো মনে হচ্ছে নারী-পুরুষের সম্পর্ক বলতেই বোঝেন খালি ওইটা? তাই না? :)

৪| ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৪:২৫

হুমায়রা হারুন বলেছেন: শ্রাবণধারার সাথে একমত।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৩

শেহজাদ আমান বলেছেন: আপনেও কি নারী-পুরুষ সম্পর্ক বলতে খালি জৈবিক বা শারীরিক সম্পর্ক বোঝেন? :)

৫| ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৪:৩০

হুমায়রা হারুন বলেছেন: CNN -এ ক্রিস্টিনা আমানপোর কে যখন দেখতাম, যুদ্ধক্ষেত্র থেকে নিউজ দিচ্ছে,আর তার পেছনের দিকে এখানে ওখানে বোমা পড়ছে, সেই বোমার শব্দ পাওয়াও যাচ্ছে, তখন খুবই থ্রিল্ড্‌ ফিল করতাম। মনে হতো 'হোয়্যাট এ ক্যারিয়ার!'
একজন নারী সাংবাদিকের কি চ্যালেঞ্জিং পেশা!
এখন আপনার পোস্ট দেখে মনে হচ্ছে, আমাদের বোইন ক্রিস্টিনা আমানপোর এই পোস্ট দেখলে কেঁদে ফেলবে।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৬

শেহজাদ আমান বলেছেন: আপনার মন্তব্য পড়েও আমার কেঁদে দেওয়ার অবস্থা হয়েছে। :) ক্যারিয়ারে সফল মানে মনমানসিকতায়, চিন্তাচেতনায় সফলতা না! অবশ্য সেটা বোঝার মতো জ্ঞান আপনার আর ক্রিস্টিনা আমানপোরও আছে কিনা সন্দেহ! :)

৬| ২৫ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯

কিরকুট বলেছেন: দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন ।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৭

শেহজাদ আমান বলেছেন: আপনি আগে আপনার নারীতান্ত্রিক, নারী-প্রভাবিত, নারীমুগ্ধ সুপারফিসিয়াল দৃষ্টিভঙ্গী পরিবর্তন করুন!

৭| ২৫ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো মানের পত্রিকা অফিসে চাকরি করলে ভালো।

২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৮

শেহজাদ আমান বলেছেন: কথা ঠিক আছে! তবে, প্রতিষ্ঠান তো আর মানসিকতা শেখাবে না! এটা নিজেকেই শিখতে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.