নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

সাংগঠনিক কাজে আমাদের চরম অদক্ষতা ও সায়ীদ স্যারের একটি কথা

১৬ ই জুন, ২০২৬ বিকাল ৫:০১



সংগঠন করা মোটেও সহজ কোনো কাজ না! সবার সেই যোগ্যতা বা ক্ষমতাও থাকে না! এই প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একটা কথা উল্লেখ না করেই পারছি না।

আমি ছিলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র ২০১২ এর সদস্য, যা ওই বছরের শেষের দিকে শুরু হয়েছিল। পাঠচক্রের আলোচনা ক্লাসে স্যার নিয়মিত উপস্থিত থাকতেন। একদিন ক্লাসে কোনো একটি বইয়ের আলোচনা করতে গিয়ে পাঠচক্রের এক সিনিয়ার ভাই বলছিলেন, "আমাদের সবারই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে; এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে..." এই জাতীয় কথাবার্তা আরকি!

তো, তাঁর কথা যখন শেষ হলো, তখন পাশে বসে থাকা সায়ীদ স্যার প্রথমেই বললেন জাস্ট একটা কথা, "তুমি নিজে কী করছ?" এখনো মনে পড়ে, স্যারের সেই কথাটা শুনে পাঠচক্রের সেই সিনিয়ার ভাইয়ের ফর্সা চেহারা একেবারে লজ্জায় লাল হয়ে গেছিল। কারণটা আর কিছু না, তিনি নিজেই তাঁর জীবনে এমন কিছু করেননি। তাই স্যার যখন আমাদের অন্তসারশূন্যতা ধরিয়ে দিলেন জাস্ট চার শব্দের একটা প্রশ্নে, তখন সে ধরা খেয়ে একেবারে চরম বিব্রত হয়ে গিয়েছিল।

তো, সংগঠন, সেটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, যা-ই হোক না কেন, সেটা যদি শুরু করতে চান, তবে দেখবেন অনেকেই অনেক উৎসাহব্যঞ্জক কথা বলবে; অত্যন্ত আগ্রহ দেখিয়ে বলবে, এটা করা দরকার আমাদের, ওটা করা দরকার; কেউ কেউ তো স্রেফ মুখেই সমাজ, দেশ সবকিছু পাল্টিয়ে ফেলেন নিয়মিত; বিশাল বিপ্লবী আরকি! কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না এদের প্রায় সবাইকেই। আর খুঁজে পেলেও এদের কাজকর্মে কোনো কমিটমেন্ট বা ধারাবাহিকতা বেশিরভাগ সময়েই থাকে না।

আবার, একদল আছে সোশ্যাল মিডিয়ায়...বিপুল সংখ্যায়ই আছে...এরা ফেসবুক পোস্ট, বা ইউটিউব ভিডিওর মাধ্যমে তুমুল আওয়াজ তোলে, বলে যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এটা করতে হবে, ওটা করতে হবে...মানে হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা আরকি! কিন্তু সাংগঠনিক কাজের বেলায় এদের প্রায় সবাইই ঠনঠবনা। কাজের বেলায় এদের খুঁজে পাওয়া যায় না বিন্দুমাত্র!

এটা আসলে জাতি হিসেবে আমাদের সামষ্টিক মানসিকতার একটা উদাহরণ! এজন্যই জাতি হিসেবে আমরা আসলে এতটা পিছিয়ে...!



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: উনাকে নিয়ে ঝামেলা বেধেছে ।

১৬ ই জুন, ২০২৬ রাত ৮:১১

শেহজাদ আমান বলেছেন: কী ঝামেলা আবার? একটু জানিয়েন তো

২| ১৬ ই জুন, ২০২৬ রাত ১০:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখন সংগঠন করা আরও কঠিন। কেউ কাউকে মানে না।

১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

শেহজাদ আমান বলেছেন: সেটা তো আছেই। এর পাশাপাশি, দায়িত্বজ্ঞানহীনতা ও স্বার্থপরতা অন্যতম প্রধান কারণ সংগঠনগুলোর ব্যর্থতার পিছনে।

৩| ১৬ ই জুন, ২০২৬ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ছিলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র ২০১২ এর সদস্য,
..........................................................................................
আমি সদস্য হইনি, ভালো সর্ম্পক ছিলো তাই মাঝে মাঝে যেতাম
উনার প্রতি শ্রদ্ধাও আছে, পারিবারিক সদস্যরা ঊনাকে বিদেশ গেলে
নানা উপায়ে সহায়তা দেন । উনার বাসায় ২/৩ বার গিয়েছি ।
ভ্রাম্যমান লাইব্রেরীর কনসেপ্ট বলতেন , কিভাবে কি করবেন ।
তারপরও শুনা যায় উনার অবস্হান নিয়ে কানা ঘুষা আছে ।

১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

শেহজাদ আমান বলেছেন: কত সালের দিকে ওনার সাথে আপনার যোগাযোগ ছিল? আর ওনার অবস্থানটা হচ্ছে আমি যতটুকু বুঝি- অরাজনৈতিক। শিক্ষকের কাজ পথ দেখানো, পথে গিয়ে লড়াই করা না। অনেকটা দ্রোণাচার্যের মতো। আমার ধারণা ওনার চিন্তা এমনই।

৪| ১৭ ই জুন, ২০২৬ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: একদিন সব কিছু দিনের আলোর মতো পরিস্কার হবে।

১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

শেহজাদ আমান বলেছেন: কোন প্রসঙ্গে এটা বললেন??

৫| ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:০৩

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.