নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের জন্য। তেমনি, লীগকে ঠেকাতে, ভারতকে টেনশনের উপর রাখার চেষ্টা করতে গিয়ে ডানপন্থী দেশগুলোর সাথে কথিত 'মক্কা প্যাক্ট'-এ বাংলাদেশের যুক্ত হওয়াটাও অনেক বেশি ব্যাকফায়ার করবে বিএনপি সরকারের জন্য।

বিএনপির এটা বোঝা উচিত যে গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত দেশের অনেক বড় একটা অংশের মানুষ, যারা কিনা বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধের চেতনার সত্যিকারের ধারক-বাহক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মধ্যপন্থী গণতন্ত্রপন্থী, তারা বিএনপিকে জোরদার বা পরোক্ষ, সকলভাবেই সমর্থন করেছিল। উদ্দেশ্য ছিল একটাইঃ দেশ যাতে মৌ/লবাদী, ডা*নপন্থী বা উ/গ্রপ*ন্থীদের দখলে না যায়!

কাজেই, লীগ ঠেকাতে বা ডা*নপন্থীদের হাতে রাখতে ইউনুস আমলের মতো কনসার্ট-নৌকাবাইচ বন্ধের মতো ঘটনা ঘটলে বা মক্কা প্যাক্টে ঢোকার জন্য অতি আগ্রহী হলে, সেটা বুমেরাং হয়ে যাবে অতি দ্রুত। কেননা, তখন বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধের চেতনার সত্যিকারের ধারক-বাহক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মধ্যপন্থী গণতন্ত্রপন্থী ওইসকল মানুষেরা আর কোনো বিকল্প না পেয়ে আওয়ামী লীগের দিকেই ঝুঁকবে (যেটা বেশ খানিকটা এরইমধ্যে হয়ে গেছে)। এর পাশাপাশি, দেশে ডানপন্থা বা মৌ*লবা/দের উত্থানের ক্ষেত্র তৈরি হলে, পশ্চিমা বিশ্ব যে তখন আওয়ামী লীগের প্রতিই ব্যাপকভাবে ঝুঁকে পড়বে না, যেমনটা ঝুঁকেছিল সেই ২০০৬-এ, তা কে বলতে পারে...!
কাজেই সাধু সাবধান! :)

*দেশের অর্থনৈতিক ও পাওয়ার সেক্টরের ক্রমাগত দূরাবস্থার কথা না-হয় না-ই বললাম!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৯

নিমো বলেছেন: নামটাও সুন্দর হয়েছে ইসলামি ন্যাটো। এদিকে ইহুদি, নাসারা, পশ্চিম খারাপ। আবার ফরাসি, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির অস্ত্র না হলে চলে না। তুরস্কতো তাও কিছু বানায়। পাকিস্তান, সৌদি আরবতো কেনে। এই নিয়েই এত লম্ফঝম্ফ। ইসরায়েল, ভারত নাকি ভয়ে হাগা-মুতা করছে। হা-হা!

২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০

শেহজাদ আমান বলেছেন: বাংলাদেশের এই ডানপন্থা বা পাকিস্তানপন্থার দিকে ঝোঁকা এক ধরনের বোকামো হয়ে যাচ্ছে মনে করি!

২| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: তৌহিদি জনতাকে নাচাতে দেশে আসছেন ওতেলিয়া । :)

২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০

শেহজাদ আমান বলেছেন: এই ওতেলিয়া আবার কে?

৩| ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: রোমানিয়ান দুষ্ট সিঙ্গার । বিলিওনেরা নামে একটা গান দিয়ে ভাইরাল হয়েছিলো। দেশে একবার এসেছিলো। আবার আনবে । তৌহিদি জনতাকে বিনোদন দিতে । :D

৪| ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: দুষ্টু হবে । ;).

৫| ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: জোয়ারের পানি ঠেকিয়ে রাখা যায় না।
ধমকা বাতাসকে থামিয়ে দেওয়া যায় না।
ঝড় তুফান রুখবে কে?

২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২১

শেহজাদ আমান বলেছেন: দেখা যাক! লীগ ফিরুক, গণতান্ত্রিক ব্যালান্সের জন্য এটা দরকার। তবে তারা আগের বাজে রুপে না ফিরুক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.