নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ হয়ে গেছে বলেই কি এমন? অথবা রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনটা দেশের সাধারণ মানুষের কোনো কাজে আসেনি বলেই কি এমনটা হয়েছে?

সম্ভবত...!

অথচ, সাফল্য মানে এটা নয় যে কতজন মানুষকে আপনি টপকে বা এড়িয়ে গেলেন! সাফল্য মানে এটাই যে কতজনের পাশে আপনি দাঁড়াতে পেরেছেন!

তবে, গ্রহণের এই কালে প্রশ্ন থেকে যায়...সেই পুরনো প্রশ্ন অথবা সাম্প্রতিকতম প্রশ্নঃ আগেই কি ভালো ছিলাম? :D

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০১

অপ্‌সরা বলেছেন: এক্কেরে সত্য কথা বলেছো ভাইয়া!

গাড়ির মানুষেরা মোবাইল দেখছে অথচ একটা নিউজ পেপার কিনছে না!!! তাও আবার জানালা খুলে! এই কারনেই হকারেরাই মোবাইল টান দিয়ে শেষে ছিনতাইকারী হাইজাকার হয়ে যায়!!! :(

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৪

শেহজাদ আমান বলেছেন: স্বার্থপরতা সব ধরনের মানুষের প্রতিই দেখায় মানুষ-- বিশেষ করে যাদের হেল্প করে নিজের কোনো ফায়দা নেই বলে ভাবে মানুষ, তাদের জন্য কিছু করতেই চায় না?

আর হ্যাঁ, ভাই! আগেই ভালো ছিলাম! :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: কি আর করবা ভাইজান!

দুনিয়াটাই গিভ এন্ড টেক। না কাঁদলে নাকি মায়েও দুধ দেয় না...... :(

প্রতিদান ছাড়া কেউ কিছুই করে না আর আজকাল!!! :( :(

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২

শেহজাদ আমান বলেছেন: জ্বি, আগেই ভালো ছিলাম। তবে, এতে করে সমাজে অনেক বেশি এনার্কি দেখা দেবে, তখন সেই এনার্কিতে এসব স্বার্থপর মানুষও ভেসে যাবে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১৫

অপ্‌সরা বলেছেন: সকলেই ভেসে যাচ্ছে ......
ভেসে যাচ্ছে বরফ নদী, গলে যাচ্ছে হিমবাহ
আর আমরা ভেসে যাচ্ছি কিসে!! এনার্কিতে?

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১

শেহজাদ আমান বলেছেন: এনার্কি, অন্ধকার আর মনুষ্যত্বহীনতাতে! :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আগেও মানুষ স্বার্থপর ছিল, লোভী ছিল, ক্ষমতার জন্য লড়েছে, নিজের স্বার্থে অন্যকে ঠকিয়েছে। পার্থক্য হলো, তখন আমাদের চোখের সামনে পৃথিবীর এত এত মানুষের জীবন ছিল না। এখন সামাজিক যোগাযোগমাধ্যম আর প্রযুক্তির কারণে মানুষের ব্যক্তিগত স্বার্থ, প্রতিযোগিতা আর ভোগের আকাঙ্ক্ষা সবকিছুই অনেক বেশি দৃশ্যমান। তার চেয়েও বড় কথা, আজকের সমাজে ব্যক্তিগত সাফল্যকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দেওয়া হয়। কে কত আয় করে, কী কিনেছে, কোথায় থাকে, কতটা সফল হয়েছে, এসবের মধ্য দিয়ে মানুষকে বিচার করার প্রবণতা বেড়েছে। ফলে সম্পর্কের মধ্যেও কখনো কখনো ভালোবাসার চেয়ে প্রয়োজন আর লাভের হিসাবটা বড় হয়ে ওঠে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪১

শেহজাদ আমান বলেছেন: সুন্দর বিশ্লেষণ~!
আপনার কথা ঠিক। তবে, এমন বাস্তবতা আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য সত্যিই ভয়ানক হয়ে দাঁড়াবে! :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৩

এইচ এন নার্গিস বলেছেন: বড়ই দুঃখ জনক ঘটনা। একদিন বিপ্লব হবে। এরা মাঠে নামবে। নিজেদের অধিকার আদায় করার জন্য। কল্যাণকামী রাষ্ট্র বানাতে হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০১

শেহজাদ আমান বলেছেন: সেটাই! স্বার্থবাদী, ভোগবাদী ও স্বজনপ্রীতিবাদীদের পতন হতেই হবে।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৫

নাহল তরকারি বলেছেন: ব্লগের মূল বক্তব্য ও মন্তব্যগুলোর আলোচনায় মনে হয়েছে, স্বার্থপরতা শুধু ব্যক্তিগত চরিত্রের বিষয় নয়; সময়, সমাজ ও মূল্যবোধের পরিবর্তনের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। আগে মানুষও স্বার্থ দেখত, তবে এখন প্রযুক্তি ও ভোগবাদ সেই প্রবণতাকে আরও দৃশ্যমান করেছে। শেষ পর্যন্ত পারস্পরিক সহযোগিতা ও মানবিকতাই সমাজকে ভারসাম্যে রাখতে পারে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৬

শেহজাদ আমান বলেছেন: সসুন্দর বলেছেন। তবে, এর পাশাপাশি, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার পতন এবং অবক্ষয়ও মানুষকে বেশি করে স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতার দিকে ঠেলে দিয়েছে। তাই বলা যায়ঃ আগেই ভালো ছিলাম! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.