নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান

একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

গত দুই বছরের ক্রমাগত অর্থনৈতিক সংকট মানুষকে বলতে বাধ্য করছেঃ "আগেই ভালো ছিলাম!\'

০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৫



সাধারণ মানুষ (দেশের মিনিমাম ৬০% মানুষ) কিন্তু বেশি কিছু দেখবে না...তারা দেখতে যাবে না কে পলিটিক্যালি কারেক্ট আর কে কারেক্ট না। দেখতে যাবে না কে সাদ্দাম, কে বুশ, কে ট্রাম্প, কে নেতানিয়াহু বা কে খোমেনি! তারা স্রেফ দেখবে তারা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারতেছে কিনা! নিজে ও পরিবারকে চালানোর মতো টাকা-পয়সা হাতে আছে কিনা!

যদি সেটা না দেখতে পায়, যদি তাদের সেই ন্যূনতম চাহিদাগুলোও পূরণ না হয়, দেশের অর্থনৈতিক অবস্থা যদি দিনের পর দিন খারাপ হতে থাকে, তবে স্বাভাবিকভাবেই তারা বলবে, "ধূর বা*ল, আগেই ভালো ছিলাম!" অলরেডি অনেকেই সেটা বলা শুরু করেছে।

দেশের এই অর্থনৈতিক অবস্থা ইউনুসের আমলে একেবারে ডাউন খেয়ে গেছে, বিএনপি সরকারের আমলেও তেমন উন্নতির কোনো লক্ষণ নেই! বেশি না, আজ থেকে স্রেফ ২-৩ বছর আগে সাথে তুলনা করলেও বর্তমানে অবস্থা বেশ সংক*টজনক! এই অর্থনৈতিক অবস্থা যদি দ্রুতই ভালো না করতে পারে, তবে সেটাই তাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা ও বি*পদের কারণ হয়ে যাবে নিঃসন্দেহে!

সরকার বলছে, দুই বছর লাগবে অবস্থা ঠিক হতে। কিন্তু সেই ২ বছর সাধারণ মানুষ চলবে কীভাবে? টাকার সমস্যায় পড়লে কি সরকার দেবে? :) :)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষের পলিটিক্যাল কনশাসনেস কম । বাইরের পৃথিবীতে কি হয় জানে না । তাই বলে আগেই ভালো ছিলাম । এখানে লীগের পাশাপাশি ইউনুস চাচার আমল কেও অনেকে বর্তমান সরকারের চেয়ে ভালো বলছেন । এরা আসলে ভুয়া । আওয়ামী লীগ ১৭ বছরের শাসন বাংলাদেশের :) সবচেয়ে বড়ো স্ক্যাম ছিলো। আর চাচা ছিলেন ... :)

০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

শেহজাদ আমান বলেছেন: পলিটিক্যাল কনশাসনেস দিয়ে কি পেটের ভাত হয়? সংসার চালানোর খরচ নির্বাহ করা যায়? দেশের অর্থনৈতিক অবস্থা পোঙ্গামারা হইলে এই অবস্থায় সরকার কি এসে সাধারণ মানুষের হাতে টাকা দিয়ে যাবে? হ্যাঁ, সরকার দলীয় লোকজন এবং যাদের লাখ-লাখ বা কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, তাদের কথা আলাদা। কিন্তু সেরকম লোক তো দেশে খুবই কম!

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় থাকয়ালে জাতির কপালে অনেক দুর্ভোগ আছে।

০৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০০

শেহজাদ আমান বলেছেন: হ্যাঁ, আপনার কথাই অনেকটা ঠিক। কেননা, আপনার কথাকে ভুল প্রমাণ করতে পারে, এমন কিছু তারা করতে পারেনি!

৩| ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: মানুষ সব সময়ই যায় দিন ভালো আসে দিন খারাপ ভাবে।

আমলীগের সময়ে যারা এই কথা বলেছে তারা এখন চুপ আছে, এখন আমলীগের নেতারা আগেই ভালো ছিলেম সেই প্রচারনা করছে। আবার আমলীগ ক্ষমতায় এলে তারা চুপ হয়ে যাবে এবং বিএনপি পন্হিরা এই লেখা কপি পেস্ট করবে। :|

কোন সরকারই দেশের জনগের কথা ভেবে কাজ করেনা। তাদের দলের মানুষের উন্নয়নে কাজ করে। :(

জানিনা বাংলাদেশের রাজনিতিকরা কোনদিন বাংলাদেশের জনগনের জন্য কাজ করবে কিনা।

০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১২

শেহজাদ আমান বলেছেন: এটা সত্য যে মানুষ সব সময়ই যায় দিন ভালো আসে দিন খারাপ ভাবে।
কিন্তু এটাও আরো বেশি সত্য যে অর্থনৈতিক সংকটে এখন দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে, যেটা আগে মোটেই এতটা ছিল না।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১১

নতুন বলেছেন: বর্তমানের বিশ্বের পরিস্থিতি ভালো না। তাই সকল সরকারই পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে।

তবে ব্যক্তিগত ভাবে তারেক রহমানের কিছু সিদ্ধান্ত তার ভালো নিয়তের ইঙ্গিত দিচ্চে। কিন্তু বিএনপির দলের পুরপুরি নিয়ন্তেন তার হাতে নাই সেটা বোঝা যাচ্ছে।

৫| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.