| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার কোন সময় নেই অর্থাৎ আধাঘন্টা/একঘন্টা পর বিদ্যুৎ যাবে কিন্তু কত ঘন্টা পর আসবে বা আদৌ আসবে কিনা তা কেউ বলতে পারেনা! মহাজ্ঞানী টুকু বলেছে গ্রামে কোন লোডশেডিং নেই। কারেন্টের লাইল গুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট গেলে আসতে দেরি হয়!
২০০১ সালেও টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিল খালেদা জিয়া ছিলেন মন্ত্রী তখনো বিদ্যুতের বেহাল দশা ছিল। বিএনপি পরাজয়ের অন্যতম কারণগুলোর মধ্যে বিদ্যুৎও ছিল। এখন টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ পূর্ণমন্ত্রী। তাহলে কি বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান তথা বিএনপিকে আবারো ডোাবানো দায়িত্ব পালন করতে যাচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু গং?
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক ধরেছেন হালায় ডাইল খাওয়া পার্টি না হলে এমন কথা বলে ক্যামনে?
২|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৩
অরণি বলেছেন: কুতুব বলেছেন যে, দেশে খাম্বা আছে, কারেন্ট নেই। চুলা আছে , গ্যাস নেই। বিদ্যুৎ আছে, কিন্তু শিল্প নেই। শিল্প না থাকলেও উন্নয়নের গল্প আছে। রিজার্ভ কমে গেলেও সর্বোচ্চ রিজার্ভের গল্প আছে।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার কুতুব যথাযথ বলেছেন। আপনার মতামত শেয়ার করেন। আপনি কি ভাবছেন?
৩|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৬
অরণি বলেছেন: ঐ পেজে সব দালাল হুক্কাহুয়া করছে। আপনিও তো দেখেছেন
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ দেখিছি কথাও শুনে দিয়েছি দালালকে।
৪|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭
শাহিন-৯৯ বলেছেন:
ইনি কি সেই ব্যাক্তি শেখ কামালের সাথে ব্যাংক ডাকাতি করতে গিয়ে তাড়া খেয়ে ছিলেন? তাদের বহনকৃত গাড়িটিও নাকি ছিল টুকুর সাহেবের সম্মানিত পিতার!!
পোষ্টের বিষয় মন্তব্য হচ্ছে, গ্রামের বিদ্যুৎ নিয়ে তিনি যে মন্তব্য করেছে গ্রামের মা-বোনেরা তাকে সামনে পেলে ঝাড়ুপিটা করবে।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও আপনিও তো দেখি হাড়ির খবর রাখেন। জ্বী হ্যাঁ উহাই সেই ব্যক্তি।
৫|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭
অরণি বলেছেন: এক্কে বারে উচিৎ কথা বলেছেন এক দালালকে।
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহার কথা শুনলেই রাগ ধরে।
৬|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একেবারে অযোগ্য মন্ত্রী। বিএনপিকে এর মূল্য দিতে হবে।
৭|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কারেন্টের লাইন লম্বা হলে কারেন্ট যেতে সময় লাগে বাহ্ ইনি তো দেখি দ্বিতীয় নিউটন।
৮|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
একটি ভিন্ন মন্তব্য করি।
বিএনপি গঠিত হইছিল বিভিন্ন পেশাজীবি, আমলা ও প্রভাশালী মুসলিমগীগের পরিবার সাথে নিয়ে। আদর্শিক দিয়ে যদি বলেন এখানে যুক্ত হয়েছিল- বাম, ডান ও গোল আলুমার্কা মুসলিম নেতারা, পুরাই 'হযবরল আদর্শিক ক্লাব'
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাইলেও এই ক্লাব থেকে বেরিয়ে (প্রভাবশালী পরিবার সিন্ডিকেট, যদিও তিনি নিজেই পারিবারিক রাজনীতি ব্যাবসার উত্তরসূরী) আসতে পারবে না, চেষ্টা করলে দল অস্থিত্ব সংকটে পড়বে। আপনি আপনার এলাকার ৭০-৮০-৯০ দশকের বিএনপির নেতাদের পারিবারিক অবস্থান বিশ্লেষণ করলেই আশা করি একমত হবেন।
৯|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:১২
সৈয়দ কুতুব বলেছেন: উনার কি মুখ দিয়ে লোল পড়ে ? সবসময় একই ফেসিয়াল এক্সপ্রেশন । ![]()
১০|
১৩ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: টুকুকে সরিয়ে দেওয়া উচিৎ। সে যোগ্য ও দক্ষ নয়।
১১|
১৩ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
অরণি বলেছেন: 
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:০২
জ্যাক স্মিথ বলেছেন: সবই ফেন্সিডিল ইফেক্ট; খুব সম্ভবত এই লোকটা ড্রাগ অ্যাডিক্টেড তা না হলে জনসম্মুখে এমন গার্বেজ কথাবার্তা বলতে পারতেন না।