নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

ভুলে যেও

১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক শখের বাগান। ভালো থেক
সঙ্গী সাথি,ভালো থেক শখের উঠোন।
ভালো থেক ছন্দময় কবিতার পাতা,
ভালো থেক গল্প উপন্যাস, ভালো থেক
গভীর মমতা।

মনে রেখনা কেউ ভুলে যেও
একেবারে, এজীবন মানে শুধুই ছিলো
খরস্রোতা নদীর জলে ফেলে দেয়া
এক নুরীর পাথরে ভাসমান জলাধার।
খুঁজতে চেওনা কখনো কেউ দূর আকাশের
তারাদের মাঝে। মিশে যেতে চাই আলো হীন,
বন্ধুহীন, স্বজনহীন গভীর আঁধারে।
-----------
16/4/26.
Zz.






মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: লেখাটা কি আগেও পোস্ট করেছেন ।

কবিতা ভালো লেগেছে । সুক্ষ বেদনা দাগ কেটে যাচ্ছে ।

১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫০

জিনাত নাজিয়া বলেছেন: লেখাটির জন্মই হলো আজকে। আগে পোস্ট করব কিভাবে। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আচ্ছা, ভুলে যাবো।

১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫২

জিনাত নাজিয়া বলেছেন: পুরানো সব ভুলে যাওয়াই ভালো। ধন্যবাদ আপনাকে।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৩

রানার ব্লগ বলেছেন: ভালো থেক

হুমায়ুন আজাদ


ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুঁড়েঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাঁও, ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.