| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" প্রানের সহোদর "
আমু মারা গেছে আজ নয় বছর পূর্ণ হলো।
আমার ছোট দুটো ভাই ই অকালে আমাদের বড়দের রেখে চীরকালের জন্য চলে গেছে ওপারে।
আজ আমু মানে এদের দু' জনের বড়জনের মৃত্যু বার্ষিকী। আল্লাহ আমাকে এতো বড় শাস্তি দিবে ঘূনাক্ষরেও বুঝতে পারিনি। ছোট দের মৃত্যু কষ্ট কতটা কঠিন ভাবে বড়দের ভেঙে গুড়িয়ে দেয়, সেটা সম্ভবত যার না গেছে সে বুঝেনা।
এরা দুটো ভাই ছিলো হাতের এপিট-ওপিট।আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, আমরা ডাকতাম আমু আর মনু বলে। ওদের একজনের কথা বলতে গেলে অটোমেটিক দুজনের নামই চলে আসে। আমার সাথে ছিলো এদের অন্যরকম এক মায়ার টান। টেলিফোনের ওপার থেকে দুজনের খুনশুটি আর দুষ্টুমি গুলো আজও বেদনার এক বাঁশির সুরে আটকে আছে আমার মনের গভীরে।
হঠাৎ করে আমু মারা গেল ২০১৭ সালের ১৩ই মে। ছিলো মনু ও আমাকে ভুলিয়ে রেখেছিল আমুর কথা। কিন্তু হঠাৎ করে সেদিন ২০২৫ সালে ও চলে গেলো। একেবারে শূন্য থেকে শূন্য হয়ে গেলাম। এখন ওদের দুজনার সেই স্ব - শব্দ উপস্থাপন আর হাসির শব্দ আমার হৃদয় মাঝে কেবলই এক নীরবতার রক্তক্ষরন। দোয়া করি, আল্লাহ যেন ওদের দুজনকে বেহেশত নসিব করেন। আমিন।
জিনাত নাজিয়া
১৩/৫/২০২৬
২|
১৩ ই মে, ২০২৬ বিকাল ৪:২১
বাকপ্রবাস বলেছেন: এমন পোষ্ট এর কেমন কমেন্ট হতে পারে জানা নাই, তবে কিছুটা উপলব্ধি করার চেষ্টা করছি
৩|
১৩ ই মে, ২০২৬ বিকাল ৪:২৮
জিনাত নাজিয়া বলেছেন: আপনাদের দুজনেকেই অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন।
৪|
১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: মৃত্যু সব কিছু থামিয়ে দেয়। পিছিয়ে দেয়। বদলে দেয়।
৫|
১৩ ই মে, ২০২৬ রাত ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: বয়স কেমন হয়েছিল?
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৩
মেহবুবা বলেছেন: কঠিন জীবন। আল্লাহ্ আপনাদের এ শোক সহ্য করবার ক্ষমতা দান করুক সেই দুয়া করি।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৬ দুপুর ২:১৬
এইচ এন নার্গিস বলেছেন: কষ্টের । ভালো থাকুক ওপারে ।