নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে খুব গোপনে, যেখানে আলোয় আলোয়
ভরে যায় আমার অন্ধকার আলয়।

তুমি ছিলে আমার সেই নি:শ্বাস যেখানে লুকানো থাকে নীরব
এক প্রার্থনা,যেখানে নেই কোনো কোলাহল,
নেই কোনো অহেতুক শব্দগাঁথা, আছে শুধু নীরব এক অন্তহীন
অনুভবের গভীরতা।

পৃথিবীর ব্যস্ততায় যে যত দূরেই থাকুক,প্রত্যেক টা ক্লান্ত দিনে
ঠিক একদিন অবশ্যই থমকে দাঁড়াতে হয়
ভালোবাসায় জড়ানো সেই স্মৃতির আঙিনায়।

অনুভবে যদি দূর থেকে পূর্ণতা পাওয়া যায় তবে ভালো থাকুক
সেই অদেখা দূরত্ব। যেখানে চাওয়া নেই, নেই কোনো দাবি,
আছে শুধু নির্মল এক অনুভবের ছোঁয়া।

কারণ সত্যি কারের ভালোবাসা কখনো হারায়না,
সে থেকে যায় নীরবে, নিভৃতে নি:শ্বেষ না হওয়া
বিরহী এক গল্পের মতো ।
--------------
৩০/৮/২০২৬ইং।
Zinat nazia.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে ।

হ্রদয়ের না হয়ে হৃদয়ের হবে কিনা একটু দেখেন তো।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪

জিনাত নাজিয়া বলেছেন: কষ্ট করে লেখা টা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

রাইসুল সাগর বলেছেন: দূপুরের কবিতায় ভালো লাগা এবং শুভকামনা নিরন্তর রেখে গেলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৬

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক একদিন অবশ্যই থমকে দাঁড়াতে হয়
ভালোবাসায় জড়ানো সেই স্মৃতির আঙিনায়।

..............................................................................
সেদিনও হয়তো আকাশ মেঘলা, বাতাস ভারী থাকবে,
পুরনো সেই চেনা অবয়ব মনের ক্যানভাসে আঁকবে।
তুমি তো খুব সহজেই ভুলে গেলে সব চেনা অধিকার,
একবারও কি মনে পড়েনি এই ভাঙা মনটার?

হয়তো এখন অন্য কারো হাসিতে মেতে ওঠো,
আমার দেওয়া গোলাপ ছাড়াই তোমার বাগানে ফুল ফোটো।
তবুও এই মনের কোণে একটা প্রদীপ জ্বলে,
একদিন তুমি ফিরবে আবার সব অভিমান ভুলে।

ভুলগুলো সব মুছে ফেলে হাতটা ছোঁবে এসে,
বলবে আমায়, "আজো আমি তোমাকেই বাসি ভালোবেসে।"
যে হাত দুটো আঁকড়ে ধরে চলতে চেয়েছিলাম আজীবন,
সে হাত আজ দূরে থাকলেও, তোমাতেই মগ্ন মন।

সব দূরত্ব ঘুচিয়ে দিয়ে আসবে তুমি ফিরে,
নতুন করে সুখের বাসা বাঁধবো তোমায় ঘিরে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৭

জিনাত নাজিয়া বলেছেন: তাই যেন হয়,অপেক্ষায় থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.