| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোনায়েদ বাগদাদী
আমি কে?কেন? কিভাবে? এই প্রশ্নের উত্তরের খোজে থাকি। সব সময় জিরো টলারেন্স এ থাকতে পছন্দ করি।
পুথিবীর সকল ব্যার্থতা এবং সফলতার মূল হল ভয়। এটা হল বুলেটবিহীন রাইফেল ।যে রাইফেল এর রাইফেল হল প্রতিকী এবং বুলেটও। অন্য রাইফেল এর বুলেট শরীরের যে কোন জায়গায় লাগতে পারে কিন্ত এটার বুলেট লাগবে সোজা হৃদয়ের গহীনে। অন্য সব বুলেটের মত এটা সহসা ডাক্তার দ্বারা বের করা যায় না। এই বুলেট যদি কারো শরীরে একবার বিদ্ধ হয় তাহলে সারা জীবন এর ক্ষত বহন করতে হয়।
পুথিবীর মানুষ কখনো আল্লাহর ইবাদত করতোনা, যদিনা জাহান্নামের ভয় কিংবা দুনিয়াতে অপমান বা কষ্টের মুখোমুখি না হত। আবার সরকার কখনো মানুষদেরকে আইনের প্রতি বাধ্য করাতে পারত না ,যদিনা আইন অমান্য কারীর শাস্তি না থাকত। পরীক্ষার্থী কখনো পরিক্ষায় ভালো করার অভিপ্রায় প্রকাশ করত না যদিনা পরিক্ষায় ফেল কিংবা ভালো রেজাল্ট না করলে ভালো চাকুরী বা সম্মান হারানোর ভয় না থাকত।
পৃথিবীর সব ক্ষমতার রাষ্ট্র কখনো টাকা,কখনো অস্ত্র, কখনো জঙ্গি , কখনো ভাইরাস, কখনো সাইবার হামলা, কখনো নাগরিকত্ব হারানোর ভয় দেখিয়ে মানুষদেরকে অধিনস্ত করে রেখেছে।
পক্ষান্তরে পৃথিবীর সব মানুষ একটা ভয়ে সবচাইতে বেশি ব্যাকুল হয় তার নাম হলো মৃত্যু। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে দীক্ষা গ্রহন করে থাকে। যদিও এটা একটা অবান্তর ধারণা ।
পরিশেষে বলা যায়, FEAR IS THE BEST WAY TO DEFEAT ANYONE.
২|
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
আশফাক ওশান বলেছেন: FEAR IS THE BEST WAY TO DEFEAT ANYONE.
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০
জেন রসি বলেছেন: ফিয়ার ইজ চয়েস।