দিন অনুসারে পোস্ট
| << | নভেম্বর ২০০৮ | >> | ||||
|---|---|---|---|---|---|---|
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ||||||
বিষয়বস্তু অনুসন্ধান
অনলাইনে আছেন
হাইরে ছেলে মানুষ .............................................
লিখেছেন লাবনি, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০১
বাকিটুকু পড়ুন ২৭ টি মন্তব্য
২৮২ বার পঠিত
০
"আপা, বেগম, দাড়ি" নিয়া ব্যাঙ্গাত্মক/বিরোধী ব্লগ সমাজ, কিন্তু কেউ রাজনীতির কথা কননা
লিখেছেন অন্যমনস্ক শরৎ, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
এই রকম নানান ইস্যু নিয়া ব্লগের সরগরম হওন পুরান বিষয়। কিন্তু পাটাতন হিসেবে ব্লগের একটা বড় দোষ হইল এইটা প্রায় কোন না কোন ধরণের রাজনৈতিক তৎপরতারে পুরা বিলা কইরা দিতে সক্ষম। যদিও এই ব্লগেই জামাতী তৎপরতা প্রথম থেকেই খুব গোছানো।
যাই হোক যেটা মনে হইতাছে তা হইল ব্লগীয় পোষ্টে প্রতিরোধ/ব্যাঙ্গ...
বাকিটুকু পড়ুন ৯ টি মন্তব্য
২১৭ বার পঠিত
৩
কন্যাকুমারি
লিখেছেন সুমন রহমান, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪
কন্যাকুমারির শেষ শিলাখন্ডের কথা অনেক ভেবেছি
আরশোলার লাল চাঁদোয়া-ঢাকা কোনো গ্রামে শুয়ে থেকে
এভাবে ভাবনাশূন্য হয়েছি। বোবা হয়ে গেছি
ভরা বর্ষার হাওড়ে
শেষরাতের উচ্চাকাঙ্ক্ষী মাস্তুলে আটকে-থাকা নক্ষত্রগুলোর মত
ভেবেছি নক্ষত্রের কথা...
বাকিটুকু পড়ুন ১০ টি মন্তব্য
১৭৯ বার পঠিত
৩
পৃথিবীর ইতিহাস...
লিখেছেন ছায়া শিকারী, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
বৃদ্ধ এই পৃথিবীর ইতিহাস বড় অদ্ভুত...
লক্ষ কোটি বছর ধরে মানুষ ছিল 'শিশুসুলভ' হিংস্রতায় মত্ত...
তারপর একদিন আকাশের দুইপ্রান্ত থেকে নেমে এল দুটি পথ...
একপথে এল স্বর্গের হিমশীতল বাতাস আর অন্যপথে নরকের বীভৎস আগুন...
স্বর্গীয় বাতাসে সেই আগুন নিভে যাবার কথা ছিল...
কিন্তু তা হলনা.. বরং...
সে বাতাসে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল সেই আগুন......
বাকিটুকু পড়ুন ৩ টি মন্তব্য
১২৯ বার পঠিত
২
সর্বনামপদ
লিখেছেন তৈমুর রেজা, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩
‘সেই কাহিনির স্রষ্টাকে সাষ্টাঙ্গে প্রণাম করো যিনি ভূভারতীয় আছেময়তার জবান গ্রহণ করেছেন।’
তোমার দৃষ্টি কেন নমিত হবে না, অতোদূর কালোজল, মেঘে মেঘে শ্যাওলায় শালকাষ্ঠবিধৃত আলকাতরায় নোনাগন্ধী বিনতা বিকাল; মধূমতি বহিয়া চলে ওগো কোন গাঁও তোমার নিরিখ, গাঁওগঞ্জে জনপদে জোৎস্না হাদিনী হলে কবেকার পুরাতন বুড়ি ইসম শিা করে, তুমি সেই উঠান তালাশ...
বাকিটুকু পড়ুন ৪ টি মন্তব্য
১৭৩ বার পঠিত
১
নীল দিগন্তে তখন ম্যাজিক....
লিখেছেন ছায়া শিকারী, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
তোমার সাথে শেষবার যখন আমার দেখা হয়েছিল....
বিধাতা তখন নীল দিগন্তে ম্যাজিক দেখাচ্ছিলেন...
দূর পাহাড়ের মাথায় অস্তগামী সূর্যের আলো তখন
আঁধারের সাথে হাত মিলিয়ে ক্রমেই প্রলম্বিত হয়ে চলেছিল...
যা কিছু বলতে চাইলাম, ঝরা পাতার শব্দে তা হারিয়ে গেল...
চোখের জল ফেলতে চাইলাম, আঁধারে মিলিয়ে গেল...
তুমি চলে গেলে, আর তোমার চলে যাওয়া পথটা বিবর্ন পড়ে রইল......
বাকিটুকু পড়ুন ৩ টি মন্তব্য
১৩০ বার পঠিত
০
ওবামা কি সত্যি পারবেন পৃথিবাটাকে 'চেঞ্জ' করে ফেলতে?
লিখেছেন শামসুজ্জামান সিদ্দিকী শাহীন, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
ইলেকশনের একদিন আগে ওবামার ‘দিস ইজ এ ডিফাইনিং মোমেন্ট ইন আওয়ার হিস্ট্রি (This is a defining moment in our history)’ নামক একটি আর্টিকেল ‘দ্যা ওয়াল স্ট্রিট জার্ণাল’ প্রকাশ করে।এতে তিনি লিখেছেন, ‘কাল থেকে আমাদের জাতির জন্য আমি আপনাদেরকে নতুন করে একটা মহান ইতিহাস লেখার আহ্বান জানাই। যদি আপনারা আমাকে ভোট...
বাকিটুকু পড়ুন ৯ টি মন্তব্য
৪৫৫ বার পঠিত
১৩
উৎসর্গ: আমার জন্মদাতা-জন্মদাত্রী
লিখেছেন সামী মিয়াদাদ, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
শুভ জন্মদিন, হে আমার জীবন। গত ২৮ টি বছর আমি তোমাকে আমার দেহে বহন করে চলেছি। তুমি আমাকে অনেক দিয়েছো। চরম কমোলতায় মাতৃগর্ভের উষ্ঞতা, নির্বান লাভের আনন্দ, প্রথম কান্নার প্রতিশ্রুতি, মায়ের বুকের নিবিড়-মায়াময় স্পর্ষ, পিতার হাতের স্নেহকাতরতা, প্রেমিকার বাহুলগ্নে জোছনার উচ্ছাস, স্কুলজীবনের প্রাণচান্চল্য-দুষ্টুমীভরা একরাশ মিঠে বাতাস, কলেজ জীবনের যাযাবরপনা, বিশ্ববিদ্যালয়ের...
বাকিটুকু পড়ুন ৬৬ টি মন্তব্য
৪১৬ বার পঠিত
১৯
নিঃসঙ্গ আমরা
লিখেছেন দুয়ার, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
এতো ভোরে ওঠার অভ্যাস আমার নেই। অনেক বেলা পর্যন্ত নরম বিছানাটায় আরাম করে আমাকে ঘুমাতে দেখা যায়। কিন্তু আজ???
আজ অনেক ভোরে উঠে পড়েছি। দাঁড়িয়ে আছি বারান্দায়। সূর্যের নরম রোদের কিছুটা আমাকে স্পর্শ করেছে আর বাকিটা অকৃপণ হাতে ঢেলে দিয়েছে নীল টবটাতে।আমি হারিয়ে যেতে চাইছি কমলা সূর্যের দেশে। সূর্য এত...
বাকিটুকু পড়ুন ৫ টি মন্তব্য
১৪৩ বার পঠিত
২
শুভ জন্মদিন সামী ভাই : ব্লগার সামী মিয়াদাদ
লিখেছেন একরামুল হক শামীম, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
অনেক রকমের ভাবনা অহর্নিশি খেলা করে মনে। ভাবনাগুলো নিয়েই বয়ে চলছি জীবন। দিন শেষে ছোট্ট বাসায় ফিরে আসি। সেখানে এসেও নতুন করে ভাবনা শুরু। বাড়িওয়ালা বলে দিয়েছে বাসা ভাড়া বেশি দিতে হবে....বুয়া তার বিল বাড়ানোর কথা বলছে ....বাজারে দ্রব্যমুল্যের দাম হাতের নাগালের বাইরে...কখনো আবার দেশ নিয়েই ভাবতে বসি। মধ্যরাত হলে...
বাকিটুকু পড়ুন ৫০ টি মন্তব্য
৫০৭ বার পঠিত
১৪
এখানে যত্ন সহকারে মাইনাস নেওয়া হয়
লিখেছেন মাহবুব মোর্শেদ, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
মাইনাস দিন।
গালিও দিন।
দুটা দেওয়ার মতো মোক্ষম কারণ আপনার সামনে হাজির। আপনারা মাইনাস আর গালি দিতে দিতে আমার ব্লগের হিট দুই লাখ পার হয়ে যাবে।
(Click This Link) এই পোস্টা পড়েন। এ বছরের মার্চের ত্রিশ তারিখে লেখা। ২০০৬ এর ফেব্রুয়ারি থেকে ২০০৮ এর মার্চ এই দুই বছরে আমার পেজে হিট হয়েছিল এক লাখ। আর...
বাকিটুকু পড়ুন ৪৯ টি মন্তব্য
৭৮৮ বার পঠিত
১৪
হঠাৎ ললিতের সঙ্গে দেখা......................
লিখেছেন রংপুরিয়া, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
সেদিন হঠাৎ শিকদার পাড়ার ললিত বর্মণের সাথে দেখা হয়ে গেল । প্রায় ৩৬ বছর পর। এমনি করে ৩৬ বছর আগে একবার ওর সাথে দেখা হয়েছিল জলপাইগুড়ি শহরে। যে বছর চাকরি পেলাম LIC-তে। ও তখন বাংলাদেশ থেকে এসে টুকটাক এটা সেটা করছে। স্থায়ী কোন চাকরী হয়নি। শহরের রাস্তায় আচমকা ওকে দেখে...
বাকিটুকু পড়ুন ১ টি মন্তব্য
৮২ বার পঠিত
২
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০
লিখেছেন পথিক!!!!!!!, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
বাতাস বলে যায় আবার এসেছে ফিরে
দূর থেকে নিকটের তীরে সে এখন;
নিকট বাতাসে তাই চটুল নৃত্য,
কষ্টবাণগুলো সব ক্ষণিকের ভৃত্য
হয়ে লুটিয়ে এ পায়ে মোর ধূলো মুছে দেয়;
আরেকটু এগিয়ে পদজোড়া হায়
সুবাসের তীব্রতা খুঁজে পেতে চায়।...
বাকিটুকু পড়ুন ৯ টি মন্তব্য
১৭৩ বার পঠিত
৫
ঢাকা শহরে জোয়ার ভাটা...
লিখেছেন শিবলী, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
জোয়ার ভাটা দেখতে আর সমুদ্রে বা ওয়াটার কিংডমে যাওয়া লাগে না।
যারা মীরপুর এর মনিপুরে থাকেন তাদের কাছে জোয়ার ভাটা দেখার অভোগ্গতা প্রায় প্রতিদিনের।
যেমন গতকাল শুক্রবারের কথায় ধরুন, ১২-৪০ pm নামায পড়তে বের হলেন, রাস্তা শুকনা, কিন্তু ড্রেনের দিকে তাকালে বোঝা যায়, সামথিং ইস রেইসিং!!!!![]()
২ টায় নামায পড়ে বের হয়ে...
বাকিটুকু পড়ুন ২৫ টি মন্তব্য
২৮৪ বার পঠিত
৬
চাঁদ একটি আঙুলের ছায়া ফেলে খাতার উপর
লিখেছেন নির্ঝর নৈঃশব্দ্য, ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৩
০৩০৩০৭
চাঁদ কোথাকার নদীস্রোতে ভেসে আসা পাথর
কৃষ্ণকায় গোলাকার
শুয়ে থাকে আমার নিরাশ্রয়বালিশের পাশে
গুনে শ্বাসকষ্ট গুনে নির্ঘুমজ্বর
প্রতীক্ষা করে অশ্রুকণাসৌন্দর্যের...
বাকিটুকু পড়ুন ৮ টি মন্তব্য
১৮৮ বার পঠিত
১






পিটিশন ফরম ডাউনলোড 