somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক সবিশেষ - 01

০৫ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই পুরনো কথাগুলো আমাকে আবারো বলতে হয়। একঘেঁয়ে মুখস্ত কথা, ইতিহাস জ্ঞান পরীক্ষার মতো - আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিল।
এবার তিনি আমার দিকে আরো একটা প্রশ্ন ছুড়ে দেন - মারা গিয়েছিল কিভাবে জানো?
- জ্বী স্যার, 6 অক্টোবর 1981 সালে - ন্যাশনাল ডে-র প্যারেডে।
- রাইট! হি ওয়াজ গান শু্যটেড। এনিওয়ে, য়্যূ আর মাই নিউ টিচিং অ্যাসিস্টেন্ট।
এটা ছিল স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ। ড. আবুল কাশেম বায়েজিদ স্যারের কথা বলছি। সময়টা জানুয়ারী 2003। স্যারের কাজে টুকটাক সাহায্য করি। সাথে চলে মজার সব আলোচনা। ঐ সেমিস্টারে এম.বি.এ ক্লাসে স্যার "ইন্টারন্যাশনাল বিজনেস" কোর্স পড়াচ্ছিলেন। আন্তর্জাতিক বাণিজ্য বৈষম্যের ব্যাপারে স্যার ছিলেন শোচ্চার। ধনী দেশগুলোর অন্যায্য আচরণের তীব্র সমালোচনা করতেন দারূণ দারূণ সব ধারালো বিশেষণ দিয়ে। বাণিজ্যের পাশাপাশি গ্লোবালাইজেশনের নামে তাদের কালচারাল আগ্রাসনেরও বিপক্ষে ছিলেন তিনি। মনে পড়ে - একদিন কথার মাঝখানে আমি মাসকাওয়াথ আহসানের একটা বই থেকে কোট করে বলছিলাম - সভ্যতার চিমনীর কালো ধোঁয়া আমাদের শরতের আকাশটুকু কেড়ে নিবে। সাথে সাথে স্যার চমকে উঠলেন - চমৎকার কথা, অসাধারণ। বইটার দাম কতো?
সাথে সাথে আমাকে টাকা দিলেন বইটি কেনার জন্য।
পরদিন কিনে আনলাম।
শুনেছি অ্যামেরিকায় যখন ছিলেন তখন তাঁর গাড়িতে একটা ছোটখাটো লাইব্রেরী ছিল।

এরপর ঈদের ছুটি ছিল। ঈদের পর ক্যাম্পাসে এসে শুনি স্যার অসুস্থ। একদিন খবর পেলাম বাংলাদেশ মেডিক্যালে আছেন। অথচ বেড নাম্বার কেউ জানে না। তবুও গেলাম বাংলাদেশ মেডিক্যালে। রোস্টার চেক করে দেখি - এই নামে কোন রোগী নেই। একজন পরামর্শ দিলো - 'সবগুলো ওয়ার্ড ঘুরে দেখেন। রোস্টারে সব থাকে না'। এরপর শুরু হয় আমার হসপিটাল চক্কর। 50/60জন রোগীর চেহারা চেক করি, বিভিন্ন রোগে আক্রান্ত সবাই, কিন্তু স্যার নেই। ঘন্টা তিনেক ঘুরেও বায়েজিদ স্যারকে পেলাম না। পরের সপ্তায় জানলাম - স্যার নাকি পিজি হসপিটালে আছেন। এবার বেড নাম্বার কালেক্ট করি। গিয়ে দেখি - ঐ বেডে অন্য মানুষ শোয়া। কথা না বলে চলে এলাম। আবার সেই একই চক্র। রোস্টার চেক করা। অনেক অনুনয় বিনয়। শেষে দেখা গেলো - বেড নাম্বার ঠিক আছে। কাছে গিয়ে ভালো করে খেয়াল করলাম - এ তো বায়েজিদ স্যারই! শরীর সাংঘাতিক ভেঙে গেছে। শেভ না করায় মুখে লম্বা দাড়ি। চেনার উপায় নেই। কিছুক্ষণ কথা বললাম। স্যারের 'বোন ক্যান্সার' ধরা পড়েছে। নিজের বয়স ও জ্ঞানের সীমাবদ্ধতা সত্বেও বললাম - 'মনে সাহস রাখেন স্যার, আপনি ভালো হয়ে যাবেন'।
স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন - 'তুমি আমাকে সান্তনা দিচ্ছো? '

(অসমাপ্ত)

[link|http://www.somewhereinblog.net/ashimulblog/post/20886|wk
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×