somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষণ্নতার শহরের কথা

১৯ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"নাগরিক জীবন প্রতিবন্ধীত্বের জীবন। মানুষ তার শেঁকড় থেকে বিচ্যুত হয়ে পরিণত হয় বনসাই মানুষে। তাই শহর এত বিষণ্ন। "বিষণ্নতার শহর"-এ সেইসব মানুষের জীবনের টানাপোড়েন চিত্রিত হয়েছে নতুন এক ধারায়। বিনয় ঘোষের মেট্রোপলিটন মনকে আরো গভীরে গিয়ে চর্চা করেছেন লেখক। নাগরিক বিচ্ছিন্নতাকে দেখতে চেয়েছেন নিজের জীবনের ব্যাখার মাঝ দিয়ে। আমরা সবাই আছি বিষণ্নতার শহরে। কিন্তু সেই আমি বড় নি:সঙ্গ। নি:সঙ্গতা আর বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে নিজেকে চেনা কঠিন হয়ে পড়ে। সত্যের মুখোমুখি হতে গিয়ে নিজেকে উপায়হীন মনে হয়। ক্ষয়ে যাওয়া গ্রামীণ মানুষের দীর্ঘশ্বাস আক্রান্ত করে আধুনিক শহরকে। শহরের খেলনা মানুষদের ভিড়ে এখনো যারা নিজেকে আলাদা করে রাখতে চান, তাদের জন্য অন্যধারার এ গ্রন্থটি আশা জাগানিয়া হয়ে উঠার সম্ভবনা ধারণ করে।"

বইয়ের ফ্ল্যাপে এভাবেই বর্ণনা পেয়েছে মাসকাওয়াথ আহসানের দ্্বিতীয় প্রকাশিত বই "বিষণ্নতার শহর"; নাগরিক জীবনের স্বপ্ন আর স্বপ্নভঙ্গ নিয়ে আরেকটি দূর্দান্ত সৃষ্টি। গ্লোবালাইজেশন প্রক্রিয়ায় প্রকৃতির সবুজ ঘাসফুল মাড়িয়ে হাইওয়ে হলো, মাটি পুড়িয়ে ইট হলো, এলোমেলো বিক্ষিপ্ত শহর হলো - কিন্তুতৈরি হলো কিছু শুন্যতা, না পাওয়ার বেদনা। শহরের একদল মানুষ যখন অ্যাফ্লুয়েন্ট কনজু্যমারিস্ট সোসাইটির গোলাপী মাছির পেছনে হনহন করে ছুটছে, আরেকদল মানুষ তখন অতীতচারী হয়ে কেবলই সোনালী কিছু স্বপ্নকে লালন করে চলছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি আর প্রতিদিনকার সামগ্রিক জীবন ব্যবস্থা যখন স্ট্যাটাস সিম্বল সর্বস্ব হয়ে উঠে, আসল চেহারা লুকিয়ে ছদ্মবেশী মানুষ যখন শহরে রাজত্ব করে যায়, মানুষের পারস্পরিক সম্পর্কের শৈথিল্য যখন সামাজিক বিচ্ছিন্নতাকে প্রকট করে তুলে - তখন নিয়ন আলোর ঝলমলে শহরের শিরা-উপশিরায় কিছু 'মানুষ' নিজেদের একাকীত্বকে বিষণ্নতার মোড়কে ঢাকার চেষ্টা করে। এলিয়েনেশনের শিকার সেই সব মানুষদের কথা 'বিষণ্নতার শহর'-এ এক ব্যতিক্রমী অন্তর্দৃষ্টি দিয়ে তুলে ধরেছেন লেখক মাসকাওয়াথ আহসান । একই সাথে আধুনিকতার মুখোশ পরা ফাঁপা শুন্য মানুষদের হাস্যকর সব আচরণকে লেখনীর সুঁচ দিয়ে ক্ষত-বিক্ষতও করেছেন । চবি্বশটি অণূগল্পের পাশাপাশি প্রথম 34 পৃষ্ঠার 'প্রারম্ভ' পড়ে বারবার চমকে উঠবেন আপনি। মনে হবে এ যেন আপনারই কথা, আপনার আশেপাশের মানুষদেরই কথা। ...খোঁচাগুলো নিজের গায়ে লাগলে মাঝে মাঝে মনে হবে - বড় নিষ্ঠুর, বড় নির্দয় এ লেখনী! আসলে মাসকাওয়াথ আহসানের লেখার স্টাইলটাই এমন। নির্মোহ-নির্লোভ জীবনাকাঙ্খার ছবি আঁকার পাশাপাশি অনায়াসে তুলে ধরেন স্থুল জীবনাচরণের ভুল প্রয়াসগুলো; যেখানে আমরা খুঁজে পাই আমাদেরই অন্য সত্ত্বাকে। চোখের সামনে তখন খুলে যায় ভাবনার এক নতুন দুয়ার! আপাত: হতাশার ছায়া থাকলেও বইটি পড়ে আপনার মনে হবে - 'জীবনের পুরোটাই নৈরাশ্যের নয়', আশাবাদী হওয়ার অনেকগুলো সূত্রও হয়তো আপনি পেয়ে যাবেন...।

ব্লগার [link|http://www.somewhereinblog.net/rumanblog|aymi
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৬ রাত ৯:২০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×