somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতুড়ে গদ্য (অসংলগ্ন-৫)

০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"চলে যাও আলফেসানী?"

পিছু ডেকেছিলো সুভদ্রা। আলফেসানী ফেরেনি। আসলে হাতে সময়ও ছিলো কম, ঐ দুরে এ্যসফল্টের নদীগুলোর পাশে একটা বিল্ডিংএর পেটের ভিতর ঢুকে পড়ার তাড়া ছিলো। সুভদ্রার শেষ কথা গুলো সারাদিনই অনুরণন তুলেছিলো কানে, মনে। বার বার ইচ্ছে হয়েছে রিনিক ঝিনিক শব্দে সুভদ্রার ফোনটা বাজাতে। সেটাও চাপা পড়ে গিয়েছে কাজের নীচে।

রিনিক ঝিনিক... সুভদ্রার ফোনটা নাচতেও জানে উদাস করা ছন্দে। সেও অপেক্ষায় ছিলো হয়তো, আলফেসানী ফোনের সাথে সাথে তার হৃদয়কেও কিছুটা নৃত্যছন্দ উপহার দেবে।সকাল চলে যায় দুপুরের হাত ধরে বিকেলের দিকে। সুভদ্রা অপেক্ষার মস-গুল্মের পরিচর্যা করে চলে। বিকেল সন্ধ্যার গালের লালিমা নিয়ে খেলতে শুরু করেছে যখন, তখন জল ভাসা সুভদ্রার চোখেও সন্ধ্যার আলো ছায়া ফেলেছে। ফোনটাকে হাতে নিয়ে সুভদ্রা জীবনের সবচে' বড় ভুলটার দিকে পা বাড়ায়।

মেঘমন্দ্রের ফোনটাও মেঘমন্দ্র ডাক দিতে পারে। হঠাৎ বিদ্যুৎচমকের মতো ফোনের ক্যানভাসে ভেসে ওঠে সুভদ্রার নামটা। যেটা দেখে তার বুকের ভিতর মেঘেরা গুড়গুড় করা শুরু করে। এতদিন... এত্তদিন পর সুভদ্রা তাকে ডাকছে। চকিতে ফোনটা রিসিভ করে মেঘমন্দ্র। মেঘে ঢেকে যাবার প্রক্রিয়া শুরু হয় সুভদ্রার জীবনের আকাশে।

শিশু রাতের নরম ছোঁয়ায় আলফেসানী বেরিয়ে আসে বিল্ডিংএর গর্ভ থেকে। মখমল সুরে বেজে ওঠে আলফেসানীর বাম পকেটে রাখা ফোন। হাঁটার ঝোঁক বুঝে উঠতে দেয় না সে মখমল সুর। যেটুকু সম্ভাবনা ছিলো, সুভদ্রার আকাশে আলফেসানীর রোদ জড়ানো রঙধনূ তৈরী করার তাও ডুবে যায় নাগরিক কোলাহলে।


আলফেসানী সুভদ্রার রিনিক ঝিনিক নাচের ছন্দ ভোলে।

মেঘমন্দ্র সুভদ্রার রিনিক ঝিনিক নাচের ছন্দ তোলে।

সুভদ্রা মেঘমন্দ্র ডাক তোলে।

সুভদ্রা মখমল সুর তুলতে বেসুরো সুর বাজায়।


আলফেসানীকে ডাকে সুভদ্রা

"তোমারই ভুল ছিলো, পিছু ডাকলাম, ফিরলেনা কেনো?"

আলফেসানীর কোনো শব্দ খুজে আনতে পারে না মনের গহন সমুদ্র থেকে।

"এখন বলে দাও আমি কি করবো?"

আলফেসানী শব্দ ঝিনুক হাতড়ে ফেরে মুক্তার খোঁজে।

"মেঘমন্দ্র দেহের বাঁকে বাঁকে বাঁশি বাজায়, মনের পথে বসারও সময় নেই তার"

আলফেসানী মন সাগরে গহীন থেকে গহীনতর ডুব দেয়।


সুভদ্রা তোমায় এখনও ভাবি।

সারাটা সময়।

যখন রাত হেঁটে যায় ভোরের পথ ধরে, সকালের দিকে।
যখন দুপুর হেসে ওঠে রোদে বা কেঁদে ওঠে বৃষ্টিতে।
যখন বিকেল সান্ধ্য উপাসনায় মাতে।

সুভদ্রা বুঝিনি তুমি এতো অভিমানীনী। সুভদ্রা ওহ সুভদ্রা।



আলফেসানী আবার চলে যায় এ্যসফল্টের নদীতে সাঁতার দিতে, পৃথিবীসম শুণ্যতায় চাপা পড়তে।

সুভদ্রা যায় মেঘমন্দ্রের দেহের বাঁশির সুর শুনতে, মেঘমন্দ্রকে মনের পথে বসতে আহ্বান জানাতে।
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×