somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গন্ধপূরাণ

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের স্মৃতিতে কোন অনুভুতিটা সবচে প্রথম মনেহয় স্পর্শ। এর পরপরই যে অনুভুতিটা ছাপ ফেলে সেটা হ'লো, অন্ততঃ আমার ধারণায়, গন্ধ। শিশুবেলা থেকে একটা মানুষ তার আশপাশের মানুষদের সাথে তাদের গন্ধ দিয়ে পরিচিত হয়। আমি অবশ্য এখানে এসব নিয়ে বিশ্লেষণ করতে বসিনাই। আমি আসলে শিশুবেলার যেসব গন্ধগুলো আমি এখনো ভালোবাসি সেগুলো নিয়ে স্মৃতিচারণ টাইপ কিছু লেখার চেষ্টা করছি। যদিও আমার কাঠখোট্টা লেখার ধরন কারো ভালো লাগবে কিনা জানি না।

আম্মুর গায়ের গন্ধ

যখন কিছু কিছু বুঝতে শিখেছি তখন থেকে আম্মুর গায়ের গন্ধকে আমি খানিকটা পোলাওয়ের চাল সাথে খানিকটা অন্য কিসের জেনো মিক্সড একটা গন্ধ হিসেবে ডিফাইন করি। এখনও মাঝে মাঝে আম্মুর গন্ধটা নিতে ভালোবাসি...

নেইলপলিশের গন্ধ

দাদু (বড় বোন) যখন নেইলপলিশ দিতো। আমি দাদুর পাশে বসে থাকতাম শুধুমাত্র নেইলপলিশের গন্ধটা নেবার জন্য। পাঁচ বা দশ পয়সার কয়েন দিয়ে রাখতো বোতলটার উপর যাতে তাড়াতাড়ি না শুকিয়ে যায়। আর আমি সেই কয়েনটা সরিয়ে নাকের কাছে বোতল ধরে প্রাণভরে নিতাম নেলপলিশের গন্ধ। কিছু গন্ধ আছে যেগুলো আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। নেলপলিশের গন্ধ তার ভিতর একটা।

শিশুদের মুখের গন্ধ

যেই পিচকিরা মায়ের দুধ খায় তাদের মুখে একটা অলৌকিক গন্ধ পাওয়া যায়। আমার ছোটবোনটা যখন ছোট ছিলো তখন তাকে কোলে নেবার অন্যতম আকর্ষণ ছিলো এই গন্ধটা। এখনো পিচ্চিদের কোলে নিয়ে আমি প্রথমেই গন্ধটা খুঁজি। দুঃখের কথা হ'লো যে আমি এখন খুব কম পিচকির মুখেই এই গন্ধটা পাই।

ফিডারের গন্ধ

আমার একটা ফিডার ছিলো। কাঁচের। দুই পাশে নিপল ওয়ালা। সেইটায় একটা মজার গন্ধ পেতাম। এখন ঐ গন্ধটাকে খুবই মিস করি।

বার্নিশের গন্ধ

কাঠে যখন বার্নিশ করা হয় তখন মিথাইল এ্যলকোহলের একটা অন্যরকম গন্ধ পাওয়া যায়। এটাও আমার খাবার ইচ্ছা জাগানো একটা গন্ধ।

ওষুধের গন্ধ

ফাইমক্সিল বলে একটা সিরাপ। এখন বুঝি ওটাকে নাকি ভ্যানিলা ফ্লেভার বলে। শিশুবেলায় ওটাকে কলা ওষুধ বলতাম। গন্ধটা কলার মতো না, কিন্তু এখনো ওটাকে কলা ওষুধ বলতেই বেশি ভালো লাগে।

এছাড়াও ভালোলাগা গন্ধের ভিতর আছে কেরোসিনের গন্ধ, পেট্রলের গন্ধ, শুকনো পাতা পোড়ানোর গন্ধ।

এটা একটু বয়স্ক বয়সে যে গন্ধটার প্রেমে পড়েছি সেটা হ'লো

মাটির গন্ধ

ঠিক মাটির গন্ধ না। দুই-চার দিন কড়া রোদে রাস্তাঘাট ঝলসে যাবার পর যখন কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে তখন মাটি থেকে যেই মিষ্টি গন্ধটা আসে সেটার প্রেমে আমি এখন দিওয়ানা।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০২
৪১টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×