এবারের একুশের বইমেলায় (২০১৫ খ্রি.) এসেছে সাংবাদিক, লেখক, গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর নতুন বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। বইটি প্রকাশক করেছে প্লাটফর্ম প্রকাশন (মেলায় স্টল নম্বর-২০)।
জানা যায়, দেশের নামকরা নয়টি প্রকাশনী বইটি প্রকাশ করতে রাজি হয়নি। সেগুলো থেকে হাসান শান্তনুকে জানিয়ে দেয়া হয়, এরকম বই প্রকাশ করা 'বিদ্যমান পরিস্থিতিতে' তাদের পক্ষে অসম্ভব। একটা প্রকাশনী এ বইয়ের পাণ্ডলিপির জন্য হাসান শান্তনুর পেছনে প্রায় এক বছর পর্যন্ত লেগে ছিল। আরেকটি প্রকাশনী লেখককে সাফ জানিয়ে দেয়, বইটির দুটি অধ্যায় বাদ না দিলে তারা সেটি ছাপাবে না।
তবে সবকিছু ছাপিয়ে আনন্দের সংবাদ হচ্ছে- মুক্তচিন্তার, মননশীল প্রকাশনা সংস্থা প্লাটফর্মের মালিক হেলাল উদ্দিন হৃদয় বইটি ছেপেছেন। বইটিতে লেখক তুলে ধরেছেন- সাংবাদিকদের নৈতিকতার অধ:পতন, অবক্ষয় এবং পাশাপাশি সত্য প্রতিষ্ঠার ৪৩ বছরের সংগ্রাম। নতুন কেউ সাংবাদিকতায় আসতে চাইলে যেসব দিক জানা জরুরি, সেগুলোও আছে। কীভাবে সাংবাদিকরা ডাহা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেন, এর কৌশলটা কী, সেগুলোও আলোচনায় আছে। এদেশে নষ্ট সাংবাদিকতার কীভাবে জন্ম হলো, কারা এর জন্মদাতা, এখনও যেভাবে নষ্ট সাংবাদিকতা চলছে, সেগুলোও আছে বইটিতে।
]সাংবাদিকতা মহৎ পেশা। মহত্বের টানে অনেক তরুণ এ পেশায় যুক্ত হন। যুক্ত হওয়ার পর অনেকে দেখেন, মহত্বের কথা যতোটা বলা হচ্ছে, কোথাও কোথাও ততোটার উপস্থিতি বা চর্চা নেই। কারণ- নিরেট দলবাজি, মালিকের নগ্ন স্বার্থের কারণে কোথাও কোথাও বাস্তবতা ভিন্নরকম থাকে। গণমাধ্যমের জগতের এই বাস্তবতা নিয়ে কোনো বই নেই, আলোচনা নেই।
'৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' বইয়ে এই আলোচনা আছে। লেখকের মতে, এরকম আলোচনা করার কারণ, তরুণরা জেনে-বোঝে সাংবাদিকতায় আসুক। (সূত্র: দৈনিক আমার দেশ, লিংক- amardeshonline.com/pages/details/2015/02/08/269348)
'হাসান শান্তনুর বই ৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ঠেলায় নাম বাবাজি

সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন
~~~সংশয়~~~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।