জানিনা কেন এলাম ব্লগ এ,হয়তো কিছু বলার আছে তাই,কিংবা অযথাই।
কিছু টা কৌতুহল,কিছু টা জানা এবং বোঝা'র ইচ্ছে আর কিছু টা সময় কাটানো।
লেখা-লিখি'র ঝোঁক ত আছেই,আর আছে অন্যদের চিন্তা কে কাছে থেকে দেখবা'র শখ।জানতে চাই কি ভাবছে অন্যেরা,তাদের ভাবনা গুলো নিশ্চয় তাদের লেখায় ফুটে উঠবে।নিজের কথাগুলো ও বলতে চাই।যে কথাগুলো হয়ত সরাসরি বলা যাবেনা কাউকেই সবাই বলবে পাগল,ও'র কথা অর্থহীন,কোন মানে হয়না এসব কথা'র।
কি ভাবছেন?শুরুতেই এসব কেন বলছি?আমি নিজে ও জানিনা,নিজের একটা পরিচয় দেবা'র জন্য হতে পারে,আবার অন্য কোনো কারণ ও থাকতে পারে ।সময় হয়ত বলে দেবে কারন টা আপনাদের।
স্বপ্ন দেখতে ভালবাসি,দেখাতে ভালবাসি।তাই আর ও কিছু স্বাপ্নিক কিংবা বলতে পারেন স্বপ্নজীবি মানুষে'র সাথে পরিচিত হতে চাই,তাদের স্বপ্নের সাথে আমার স্বপ্নের মিল খুঁজতে চাই।আত্মপ্রকাশ করতে চাই বলা ভাল,তাতে আমার বক্তব্য টা আর ভাল ভাবে বোঝা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

