একত্রীকরণের ইতিহাস ও বর্তমান সৌদি আরব
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের একত্রীকরণ ছিল আল সৌদ কর্তৃক পরিচালিত একটি সামরিক ও রাজনৈতিক অভিযান। সৌদ পরিবার এতে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলের বিভিন্ন গোত্র, শেখ শাসনাধীন এলাকা, আমিরাত ও রাজ্যকে জয় করে নেয়। ১৯০২ থেকে ১৯৩২ খ্রিষ্টাব্দের মধ্যে এই একত্রীকরণ সম্পন্ন হয় এবং এর মাধ্যমে আধুনিক সৌদি আরব জন্মলাভ করে। এতে নেতৃত্ব দেন আবদুল আজিজ ইবনে সৌদ। সৌদি আরবকে কখনো কখনো তৃতীয় সৌদি রাষ্ট্র বলে উল্লেখ করা হয়। এর পূর্বে প্রথম ও দ্বিতীয় সৌদি রাষ্ট্র গঠিত হয়েছিল। তবে সেগুলো পরবর্তীতে ভেঙে যায়।
দ্বিতীয় সৌদি রাষ্ট্রের পতনের পর ১৮৯৩ সাল থেকে সৌদ পরিবার উসমানীয় ইরাকে নির্বাসিত ছিল। এসময় আল রশিদদের অধীনে জাবাল শামার আমিরাত বৃদ্ধি পায়। ১৯০২ সালে আবদুল আজিজ ইবনে সৌদ রিয়াদ পুনর্দখল করেন। এটি আল সৌদ রাজবংশের প্রাক্তন রাজধানী ছিল। ১৯১৩ থেকে ১৯২৬ সালের মধ্যে তিনি বাকি নজদ, হাসা, জাবাল শামার আমিরাত, আসির ও হেজাজ (ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনা এসময় হেজাজের অন্তর্ভুক্ত ছিল) জয় করতে অগ্রসর হন। ১৯২৭ সালে এসময় বিজিত অঞ্চল নিয়ে নজদ ও হেজাজ রাজতন্ত্র গঠিত হয়। পরবর্তীতে তা আল হাসা ও কাতিফের সাথে যুক্ত হয়ে ১৯৩২ সালে সৌদি আরব হিসেবে আত্মপ্রকাশ করে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯
২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?

এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ...
...বাকিটুকু পড়ুন
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত...
...বাকিটুকু পড়ুন
২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন