somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ব্লগারের প্রিয় লেখাঃ বাংলা বর্ণমালা শিক্ষা - বড়বেলা [হাসিব]

০৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নানী ছোটবেলায় আমারে বর্ণমালা শিখিয়েছেন । প্রথম বইটা ছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি । তখনকার দিনে ঐ বইতে বর্ণমালার ভিতরে '৯' নামে একটা বস্তু ছিলো । পড়তে পড়তে ঐখানে আসলেই নানী বলতেন “ঐটা কিছু না, ঐটা বাদ দিয়া পড়ো” । একটু বড় হয়ে স্কুলে গিয়ে জানলাম ওটা আগেকার দিনে লোকজনেরা লিখতো । এখন আর লেখে না ।

তো, এই পোস্টের উদ্দেশ্য ছোটবেলায় কি শিখছি সেইটা না । বরং বড়বেলায় বাংলা বর্ণমালার নতুন জিনিস কি শিখলাম সেইটা ।

ঘটনা ১
ইউনিভার্সিটি সেকেন্ড বা থার্ড ইয়ার থাকাকালে আমি প্রথম বাংলা টাইপ করা শিখি । বিজয় দিয়ে । ম্যাক ইউজ করতে হতো একটা অফিসে । আমার কাজ টাইপ করা না হলেও জরুরী দরকারে যাতে আমি নিজেই বানান ঠিক করতে পারি সেইজন্যই বাংলা টাইপ শেখা শুরু করলাম । একবার কি কারনে গোটা একটা প্যারাগ্রাফ আমাকে লিখতে হয় । ব্যাপক কষ্ট স্বীকার করে টাইপ শেষ করার পর প্রুফ শিটটা দেখে আঁতকে উঠলাম ।



প্রুফ রিডার গোটা প্যারায় প্রত্যেক লাইনে দুই তিনটা ভুল ধরেছেন । দেখলাম সমস্ত এ-কার কেটে তিনি আবারো এ-কার লিখেছেন পাশে । প্রুফ রিডারের চতুর্দশ পুরুষের তত্ত্ব তালাশ করতে করতে বসের কাছে গিয়ে যা শুনলাম তাতে কম্পিউটারের ভাষায় পুরা হ্যাঙ হয়ে গেলাম । বসের কাছে শিখলাম শব্দের ভেতরে এ-কার এবং শব্দের প্রথমে এ-কার দুইটা দুই জিনিস ! উনি আমাকে অফিসে থাকা গোটা দশেক পত্রিকা, হুমায়ূনের একটা পুরনো উপন্যাস খুলে আমাকে বুঝিয়ে দিলেন আসলেই ঘটনা তাই !

ঘটনা ২
দ্বিতীয় ঘটনা মাস ছয়েক আগের । এক ব্লগে একজনকে প্রায়ই দেখতাম তিনি বাংলা বর্গীয় 'জ' অক্ষরটা লেখেন একটু ভিন্নভাবে । ভদ্রলোকের জ'য়ের নিচে একটা ছোট্ট করে ফুটকি দেখা যায় । ঠিক যেমনটা আমরা র অথবা য়'য়ের নিচে দেই ।



একদিন কি মনে এ অক্ষরটা নিয়ে গুগল সার্চ দিলাম । সার্চে যা বের হলো সেটা দেখে বুঝলাম বাংলাটা আমার আসলে শেখা হয়নি কোনকালেই । আমি জানতে পারলাম এটা নাকি বাংলা ভাষায় একটা নতুন বর্ণ । Click This Link এখানে জানলাম এ অক্ষরটি নাকি বুদ্ধদেব বসু আবিস্কৃত ও এটা নাকি পশ্চিমবাংলায় গত অর্ধদশক ধরে প্রচলিত । সেখানে সোমদেব নামে একজন সভ্য জানাচ্ছেন আনন্দ পাবলিশার্স এ অক্ষরটি এখন সবজায়গায় ব্যবহার করছে । সেটা দেখলামও । আমার যদ্দুর মনে পড়ে কবিসভায় সাজ্জাদ শরীফের একটি ভ্রমন কাহিনীর লিংক থেকে আমি প্রথম এ অক্ষর দেখি । (লিংক খুজে পেলাম না । কারো কাছে থাকলে শেয়ার করবেন । সাজ্জাদ শরীফ লিখিত ভ্রমন কাহিনী ।) যাই হোক, অমিক্রনল্যাবের ঐ থ্রেডে জানা যাচ্ছে ইংরেজী উচ্চারন garage এর শেষ Z এর মতো উচ্চারন লিখতে এই অক্ষরের আমদানি । হিন্দিতেও নাকি এরকম একটা অক্ষর আছে এরকম ।

একারের সমস্যাটা কোন জটিল সমস্যা না । অভ্রতে এখন এবিষয়টা অটোকারেক্ট হয়ে যায় । আমাদের এ-কার শব্দের আগে নাকি পরে সেটা নিয়ে ভাবতে হয় না । কিন্তু কিছু লোকের গোটা একটা অক্ষর আমদানীর বিষয়টা আমার চিন্তাভাবনায় এখনো খাপ খাওয়াতে পার‌ছি না । ভাষা জিনিসটা কোরান হাদিস না যে এটা পরিবর্তন করা যাবে না । তবে এই পরিবর্তন করার মতো আনন্দবাজার বা বুদ্ধদেব বসু প্রপার অথরিটি কিনা সেটাই ভাববার বিষয় ।

http://www.sachalayatan.com/haseeb/9643
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×