আমার জন্মভূমি দাগেস্তান - রাসুল গামজাতভ । দাগেস্তানের কবি রসুল গামজাতভের এই বই অনেকেই পড়েছেন। যারা পড়েননি আজো তাদের বলি এখই দৌড় দিন কাটা বনের পার্শ্বে কনকর্ড
এম্পোরিয়াম এর বেজমেন্ট বই মার্কেট এ। জাতীয় সাহিত্য প্রকাশ, ঢাকা থেকে প্রকাশিত, দাম ২০০ টাকা। বিশেষ করে যারা কবি, ভ্রমণ পিপাসু, বা তখনকার রাশিয়া সম্পর্কে জানতেচান, প্রবাদ- প্রবচনে যাদের আগ্রহ, দেশ প্রেম শিখতে ; বিভ্নি্ বিষয় মুখী এক অসাধারন বই।
আমি নিজে অসুস্থ শরীর নিয়ে বইটি পড়তে বাধ্য হই সেই আকর্ষনে পড়ে।
পথিক, পাশ কাটিয়ে যাও যদি অবহেলা করে
বজ্র আর শিলা যেন তোমার মাথায় ভেঙ্গে পড়ে।
অতিথি, তোমার মন যদি না ভরে এ পশরায়
বজ্র আর শিলা যেন ভেঙ্গে পড়ে আমার মাথায়।
(দরজায় উৎকীর্ন)
এধরণের প্রচুর প্রবাদ আছে যা দরজা, ছোরা, বাটি, কলসি, বাদ্য যন্ত্র, দোলনায় নানাবিধ ক্ষেত্রে উৎকীর্ন থাকে। এ জাতির দেশ প্রেম বিশাল শিক্ষা ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

