কিছু মৌনতা নিরুপায় এর প্রকাশ করে।
তোর মৌনতার বুকে সংশয়ের পদচ্ছাপ।
ঝিঁ ঝিঁ পোকাদের রং চটা বাসরে
মন আর মৌনতার ব্যাঙ আর সাপ।
এভাবে কোন এক জাতিস্মর জন্ম দিবে একটি গাইনি রাত।
হাসপাতালের শিশু বিভাগে বাকসো বন্দী কবিতার শব্দ গাঁথুনী।
সূর্য্য বাসরে চাঁদের কি দ্বায়
রোদ চটে যাক আপন বর্ণে,বিস্বাদে
আমি তব রাত পুজারী।
ঈশ্বরের ধমনীতে প্রশান্তি আছে কিনা ভাবছি?
আদৌ ঈশ্বরের ধমনী আছে কিনা তাও জানিনা
ঈশ্বরের রক্ত স্রোতে তবে এমন এক রাত আসুক।
উৎসর্গ :প্রিয় কামরুল হাসান শাহী ভাইকে।বড়ই রহস্যময় মানব।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





