somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা জেনেশুনে ক্রিকেটারদের মৃত্যূর মুখে ঠেলে দিতে পারি না

১৬ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা ২০০৯ সালের ঘটনা শ্রীলংকান ক্রিকেটাররা খেলতে গিয়ে মৃত্যূর মুখ থেকে ফিরে এসেছিল।আহত হয়েছিল কিছু ক্রিকেটার ।
পুরো চিত্রটা ছিল এরকম।


ভাবুনতো এ জায়গায় আমাদের মুশফিককে।


জান হাতে নিয়ে ফিরে আসা ক্রিকেটাররা।
সেই হামলায় নিহত হয়েছিল পাকিস্তানি ছয়জন পুলিশও।



যার কারনে পাকিস্তানে গত তিন বছর কোন দল খেলতে যায়নি।বাতিল হয়ে গেছে বিশ্বকাপ।অথচ মুস্তফা কামালের সৌজন্যে পাকিস্তানের ক্রিকেটের বন্ধ্যাত্ব কাটাতে এই মাসেই পাকিস্তান যাবে বাংলাদেশ

মনে আছে আপনাদের পাকিস্তানের সাথে এশিয়া কাপের ফাইনালে হেরে যাবার পর পুরো দেশ কিভাবে একসাথে কেঁদেছিল? একবার ভাবুনতো সাকিব আল হাসানের রক্তাক্ত চেহারা।ভাবতেই পারছেন না?অথচ কি অবলীলায় সাকিবকে আমরা পাকিস্তানের মত নরকে ঠেলে দিচ্ছি? এই ছেলেগুলোর গায়ে একটি আঁচড় পড়লে কি হবে বলতে পারেন?

আইসিসি সহ-সভাপতি পদের জন্য পাকিস্তানের ভোট পাওয়াতেই লোটাস কামাল ক্রিকেটারদের বোমার মুখে ঠেলে দিচ্ছেন বিনা দ্বিধায়।
পাকিস্তানে দল পাঠানোর জন্য লোটাস কামাল উঠে পড়ে লেগেছিল বেশ আগে থেকেই।নিজ নেতৃত্বে পাকিস্তানে গিয়েছেন নিরাপত্তা ব্যাবস্থা দেখতে।তিনি নিরাপত্তা দেখে এক প্রকার কথা দিয়ে এসেছেন পাকিস্তানে।কিন্তু রাজি হয়নি আইসিসি ।আইসিসি থেকে জানানো হয় খেলতে হলে নিজ আম্পায়ার দিয়ে খেলতে হবে আইসিসি থেকে কোন দল পাঠানো হবে না।বিসিবিও তখন পাকিস্তান না যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের সাথে ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না বলে হুমকি দেয়া হয়।

মজার ব্যাপার হল পিসিবি একদিকে বাংলাদেশকে নিজেদের দেশে খেলার জন্য হুমকি দিচ্ছে অন্যদিকে অস্ট্রেলিয়ার সাথে খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু খুঁজছে । কিন্তু শেষ পর্যন্ত লোটাস কামাল জানিয়ে দিলেন এই মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ।কিন্তু কেন?

যে দেশে জুমআর নামাজ পড়তে গিয়ে বোমা হামলায় পড়তে হয়, যে দেশ নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে না , সে দেশে কোন যুক্তিতে দেশের সবচে মূল্যবান ১৫টি প্রাণ পাঠাবো?

লোটাস কামালের মত লোভী ক্রিকেট গন্ডমূর্খকে দিয়ে ধ্বংস ব্যাতীত কিছুই আসা করা যায় না।মাননীয় প্রধানমন্ত্রীর ইতোপূর্বে ক্রিকেট নিয়ে উচ্ছ্বাসা প্রমাণ করেছে উনি ক্রিকেটকে যথেষ্ট ভালবাসেন।পাকিস্তান সফর বন্ধ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

যারা ব্লগে আছেন তাদের সবাইকে বলছি হাতে সময় খুব কম।বাংলাদেশ দলকে কিছুতেই পাকিস্তান যেতে দেওয়া যাবে না।জেনেশুনে মূত্যূ ফাঁদে আমাদের প্রিয় ক্রিকেটাদের ছুড়ে দিতে পারি না।এখনও কিছু করতে হবে।আমরা সবাই মিলে ঠিক করবো আমরা কি করবো।আমি দুটি প্রস্তাব দিচ্ছি

১. বিসিবি এবং প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন।
২[email protected] এটা আইসিসির মেইল এড্রেস।এই মেইলে মেইল করার পর সিধুকে আইসিসি সতর্ক করে দিয়েছিল।এখানে অবশ্যই একটা মেইল করুন।কতটা কাজ হবে জানিনা, তবুও চেষ্টা করতে দোষ কি।
৩. বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন,যারা বহু আন্দোলনে নিজেদের এগিয়ে এসেছেন তারা চাইলেই কিছু একটা করতে পারেন।নিজে ক্যম্পাসে বন্ধুদের নিয়ে সূচনা করতে পারেন।ফেসবুকে গ্রুপ খুলে বন্ধুদের এড দিয়ে এ বিষয়ে জানানো যেতে পারে।
৪. যারা সিনিয়র ব্লগার আছেন তাদের বিশেষ সাহয্য চাচ্ছি।আপনারা ডাক দিলেই একটা মানবন্ধনের আয়োজন করা যেতে পারে।সিনিয়র ব্লগাররা এগিয়ে আসুন।

আমরা সবাই মিলে যদি ঠিক করি কি করবো তাহলে ব্যাপারটা বেশ ফলপ্রুসু হবে।যে করে হোক পাকিস্তান যাওয়া থেকে ক্রিকেটারদের আঁটকাতে হবে।লোটাস কামালের পদত্যাগের দাবি করার আগে ক্রিকেটারদের বাঁচাতে হবে।

আপডেট :
বাংলাদেশ দলের স্টুয়ার্ট ল এর জন্য সংবাদ সম্মেলনে বিসিবি থেকে জানানো হয় "পাকিস্তানে দল যাবে কিনা এখনও নিশ্চিত নয়,তবে গেলে কেবল ২৮ এবং ২৯ তারিখ দুদিন খেলা হবে।লোটাস কামাল দেশে ফিরলে তারপর পাকিস্তানে যাবার চুড়ান্ত সিদ্ধান্ত হবে"

আপডেট ২

দুবাইতে আইসিসি’র কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত:
"আইসিসি প্রেসিডেন্টের ভূমিকা এবং কর্তব্য নির্ধারণ এবং এ সংক্রান্ত সংশোধিত বিধিমালা আইসিসি’র বার্ষিক সম্মেলনে পর্যলোচনা না হওয়া পর্যন্ত ২০১২-১৪ সময়কালের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের যুগ্ম মনোনয়ন স্থগিত করা হয়েছে..."

এখানে দেখতে পারেন।


পোষ্ট তৈরিতে সাহায্য করেছেন :
কামরুল হাসান শাহি ভাই
রাজসোহান
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৩
৮৮টি মন্তব্য ৮৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×