আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
বাইনারি আবেগ আর ঝিঁঝিঁপোকারা
০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩২
- আছো?
- জ্বি, আছি।
কেব্ল দিয়ে বাইনারি আবেগ ছোটে, এক আর শূন্যেরা
একে অপরের ঘাড়ে চেপে সাঁ সাঁ দৌড়ে বেড়ায় দুদ্দাড়।
- আমি ঘুমাবো, খুব ক্লান্ত। তুমি জেগে র'বে?
- হুঁ, আরো কিছুখন, আরেকটু সময়, বসে থাকি নিনির্মেখ।
- কি করবা জেগে জেগে?
(পাঁজর ফুঁড়ে লোহিত অশ্রু পড়ে)
- আমার রাত তো স'বে শুরু হলো! প্রেমিক শর্বরী।
- এভাবে রাত জেগে জেগে তুমি একদিন বড় একটা
ঝামেলায় পড়বে? ঈষৎ অনুযোগে গাঢ় হয় স্বর।
- এই বেশ ভাল লাগে, অযথা ভেবে মরো, আমাকে নিয়ে!
মর্চে পড়া শরীরে বুলাতে চাও স্প্রে-পেইন্টের ব্যানার?
- ধুর! তুমি যাচ্ছেতাই! আমি কি তাই বলেছি নাকি?
রাগ লাগে কথা শুনে তোমার, আমার খেয়ে কাজ নেই,
তোমার মাথার হারানো স্ক্রু খুঁজে মরি আর কি!
- বাহ্! ভালোই দিয়েছ রূপক, আমাকে চিনছি আজ তোমার চোখে।
- একটু মন দিয়ে কথাগুলো শুনলে কী হয়?
মনে হয় কানে তুলো গুঁজে বসে আছে নির্বোধ।
আমার সব কথা ফিরে আসে নিস্ফল!
- না না, শুনি আমি খুব মন দিয়ে কথাগুলো, মনে তুলে রাখি
আলতো করে গুছিয়ে, বড় দামি যে এই যত্নটুকু - !
দেখে নিও ঠিক একদিন গুছিয়ে নিব সব,
নিয়মে বেঁধে রশিতে কষে আঁটবো যত বিপন্ন আবেগ!
তথৈবচ বাইনারি বিটেরা গতি কমিয়ে দেয়, এলোমেলো
ভাবনা আর টুকরো কথা জমা পড়ে খোপে খোপে,
অবশেষে চলে যায় সে, ক্লান্ত। অপরজনের পাশে জমে
খুশকির মত বিরক্তিকর দুঃখেরা, আপন বলয়ে।
বাইরে তখন ঝিঁঝিঁরা তুলে সিম্ফোনির সুর।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
৫+
লেখক বলেছেন: ![]()
![]()
সবই ঝাপসা!!
লেখক বলেছেন: কোনটা? কবিতাটা?
লেখক বলেছেন: হুম, দীর্ঘশ্বাসেরা মুক্ত হতে পেরে হালকা করছে মন।
ঝিঁঝিঁদেরকে ধন্যবাদ! সেই সাথে আপনাকেও!
পথিক মানিক বলেছেন:
দারুন তো!!!
লেখক বলেছেন: আসলেই?? দারুন কি?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বাঃ বাঃ বেশ বলেছেন, হি হি!
অনেক ধন্যবাদ অরূপ আপনাকে।![]()
লেখক বলেছেন: আরি খাইচে!! চিকনমিয়ার বালা লাকচে! আমি তো বেবাক খুসি হইলাম!
ডেহি অকটাল ডেসিমেল নিয়ে দিবোনি। কিন্তুক বাইনারি-টারে বালা পাই। অকটাল আর ডেসিমেলরে খটখট্টা লাগে!
যীশূ বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ যীশূ, ভালো লাগাটা বলে যাবার জন্য। ভালো থাকবেন।
প্রহরী হয়ে রাতগুলোকে পাহাড়া দেয়
প্রতিটা সিনাপ্সে তিব্র হতাশা দৌড়ায়...
ছন্নছাড়া আবোল-তাবোল, খামখেয়ালী খুব!
এলোমেলো আবেগগুলোও লুকায় ওদের মুখ।
রাতের সাথে তাল মিলিয়ে জীবন কেটে যায়
সকালবেলার রোদটা কেমন মলিন হয়ে যায়!!!
একটাবার রাতের সাথে ঝগড়া করে নাও
ঝলমলে ঐ রোদটা মেখে রঙিন হয়ে যাও!!!
সুন্দর কবিতাটা লিখে চমকে দেয়ার জন্য + আর অনেক অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: এই ক'টা লাইন অনেকদিন মনে থাকবে! আমি ছন্দ মিলিয়ে এরকম লিখতে পারিনা, তাই বরাবরই তোমাকে হিংসা হয়। তুমি কবিতা লেখা বন্ধ করোনা। মানুষ সাধারণত নিজের সবচেয়ে ভাল জিনিশগুলোকে অনেকসময় চিনে নিতে পারে না। নিজের জীবন দিয়ে এই কথাটা জানি বলেই বলছি।
চমকে দেয়াটা অপরিকল্পিত ছিল।
~টক্স~ বলেছেন:
সবসময় ছন্দ মেলাতে হবে এমন কোনও কথা নেই আসেলেই ! আপনার কবিতার আলাদা ঢং আছে যা একান্তই আপনার।
আমিও অনেক সময় মেলাতে পারিনা ছন্দ আবার অনেক সময় আপনাতেই মিলে যায়।খুব অদ্ভুত এই ছন্দের খেলা, বড়ই হেঁয়ালি।নারীজাতির সাথে যেন একটু মেলে।হাঃ হাঃ হাঃ।
লেখার জন্য প্লাস।
লেখক বলেছেন: হুম্
এই কয়েকটা লাইন আসলো তোমার লেখা পড়ে তাই দিলাম, ভাল লাগলো দেখে আমারো খুশি লাগলো! যা বলতে চেয়েছি পেরেছি কিন্তু মনে হয় আরো নিখুঁত হতে পারতো বলাটা! যেমন এখন মনে হচ্ছে প্রথম লাইংুলো এমন হলে ভালো হতো :
সজাগ হয়ে এক একটা রাত পাহাড়া দেয়
সিনাপ্সগুলো তীব্র-ঝড়ো হতাশা দৌড়ায়।
ভাল থাকো সবসময়...
লেখক বলেছেন: পরের লাইনগুলা আগের ভার্সনের চেয়ে ভাল হয়েছে মনে হয়। এটা একেবারেই স্বাভাবিক যে নিজের রচনা (যেটা কি না অনেক ঘষামাজা করে দাঁড় করানো) পুনরায় আরো একটু কাজ করলে আরো ভাল হয়ে ওঠে। তাও আমি কবিতা দিয়ে ইনস্পায়ার করছি কাউকে এর অনুভূতি বেশ স্বস্তিদায়ক। ভাল থেক তুমিও!
কালপুরুষ বলেছেন:
লেখাটা খুব ভাল লাগলো। অন্তর্জালে জড়ানো অনুভূতি। উপরি পাওনা ঝড়ু'র কবিতা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
স্বাধীন বাংলা বলেছেন:
সহমত@কালপুরুষ
সিন-লাম-মীম বলেছেন:
ভীষণ ভালো লাগলো। +
লেখক বলেছেন: আমারও ভীষণ ভাল লাগলো।![]()
লেখক বলেছেন: অনেক অনেক খুশি হলাম। প্রতিক্রিয়া প্রকাশটা আমার বরাবরই মাঝারি, অতি উচ্ছ্বাসও ভাল মত দেখাতে পারি না। ইমোটিকন দিয়ে তবু কিছু কাজ সারা যায়। কিন্তু আপনার ভাল লাগা জেনে ইমোটিকন-রাও নাজেহাল। কি করি! কি করি! ধুর! আচ্ছা বুঝে নেন যে আমার অনেক অনেক ভাল লেগেছে আর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
লেখক বলেছেন: হুমাও ক্যান?
লেখক বলেছেন: আরে নোবেলজয়ী!! কেমন আছ? বুজো নাই ! ![]()
![]()
বড় দুস্ক লাগে, কেউ না বুজলে। মনে হয় আমারই অপরাধ বা অপারগতা! বালা থাইকো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! শুভেচ্ছা রইল!!
লেখক বলেছেন: অনেক খুশি হইলাম দোস্ত। কেমন আছিস?
সীমান্ত আহমেদ বলেছেন:
ভালো আছি দোস্ত।তোর খবর কী?
লেখক বলেছেন: তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবাক।![]()
লেখক বলেছেন: হা হা হা! সবাই বলে কম্পু'র আবেগ নাই। আমি সেটার ভেতরেই আবেগ খুঁজলাম। নিশ্চিত হয়েছি যে লোকের কথা ভুল! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















