আমার প্রিয় পোস্ট

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

ইউক্যালিপ্টাসের মুখ

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭

শেয়ারঃ
0 0 0

আমি যখন কুয়াশা-শৈশব-মেশানো-ভোরে দৌড়াতাম পিচে-ঢালা-পথে ঘুরে ঘুরে অনবরত;
বারবার তোমাকে টপকে যেতাম আলতো-আঙুল-গীটারে-বোলানোর মত পদবিক্ষেপে
সেখানে দাঁড়ানো ঊর্ধ্বমেঘ-ছোঁয়ায়-সঙ্গমেচ্ছু ইউক্যালিপ্টাসের শরীর, ঋজুত্ব দেখে
লয়-ভাঙা-পা পড়তো পিচ আর আলকাতরা-মেশানো-শতবর্ষী বুড়ো রাস্তায়।
দিনের আলো কতবার বদলে দিত ওর শরীরের চাল-ধোয়া-ঘোলাটে-সাদা রঙ;
আমি সারাদিন ওরপাশে ঘুরে ঘুরে পা মেপে মেপে চকিতে আঁক কষতাম, উপরে
তার শরীর-ছাড়ানো-মুখ দেখার তীব্র, তুমুল, নাড়িছেঁড়া-বাঁধনের মত ইচ্ছারা
বিতর্কিত-বেশ্যা-ছেনাল মেঘেদের সাথে কূট-কুরুক্ষেত্রে মেতেছে শকুনির মতোই!
আমাকে রেখে ইউক্যালিপ্টাস- কত দূরে চলে গেছে আদিগন্ত-পাড়ি-পার, আমি
শৈশবে-কৈশোরে খুঁজতে গিয়ে বাদামী-যুবতী-মাদক-শরীর খুঁড়েও তাকে পাই নাই!









***
১২.৮.৮

 

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪১
একরামুল হক শামীম বলেছেন:
আমাকে রেখে ইউক্যালিপ্টাস- কত দূরে চলে গেছে আদিগন্ত-পাড়ি-পার

দারুন একটা কবিতা পড়লাম। :)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: হুম্‌। মন বহুদূর চলে গেছে আজ। ঐ ইউক্যালিপ্টাস-কে খুঁজে পাইনাই, অনেক খুঁজেছি.... তবুও....
ওর জন্য এই কবিতা উৎসর্গ কর্লাম। সাথে সিম্ফোনী নং ৫ (ইন সি মাইনর)

২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪
রাশেদ বলেছেন: কারো না কারো শরীরে তোমাকে খুঁজে পাবোই! - জেমস বন্ড! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আরে রাশেদ ভাই:( মনডা বিলা হইয়া আচে। সবদোষ শালা বিত্থোপেন বুড়ার। মোর জ্বালা!

আপনার ত্বরিৎ সমাধান সাদরে গ্রহণ কর্লাম!:)

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: আপনার চুপচাপ পঞ্চধনাত্মক-প্রদানকে আমি সাধুবাদ জানাই!

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আনুষঙ্গিক কোন কোয়ালিটি নাই ওঁর(গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি স্মরণীয়, মহামান্য জেমস্‌) মতো:(

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: হুম্‌:(




আবারও মাথায় নিয়ে ঘুরি সেই ইউক্যালিপ্টাস-টা!!

৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
তৌফিক বিষাদ বলেছেন:
তবুও খুজতে হবে।

ভালো লেগেছে।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ তৌফিক! এই খোঁজাতেই জীবন, এই খোঁজাতেই মরণ(হয়তো)।

৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০০
রাশেদ বলেছেন: হি হি! খেতা পুড়ি ঘুরার! নয়া ঘাট খুঁজেন। :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ঘাট খুঁজি না কোনও। কি দরকার। আত্মাভিমান বেশি মনে হয় আমার!:|

৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৪
সবাক বলেছেন: রেটিং দিতে দেয় নাই:(
++++++++++

ঘুম ঘুম চোখে এর বেশি বলতে পারিনি।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: ঘুম আসছে?? আহা রে! ঘুমায়ে পড়ো, কষ্ট করে জেগে আছ ক্যান? রেটিং লাগবে না রে ভাই। তোমার দুইলাইন তারচে' ঢের ভালো!

৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৬
রাশেদ বলেছেন: বেচারা! হতভাগা! আরো কি জানি আছে না? সবগুলা কইলাম আপ্নেরে! /:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: হে হে... আপনি রসিকবর-প্রাপ্তদিগের একজন। আমি যতই "লো" থাকি না কেন আপনি সেটা "হাই" করেই ছাড়বেন! :)
বেচারা, হতভাগা (আরো আছে ছন্নছাড়া, হতচ্ছাড়া, ভ্যাদাইম্যা- এটা আমার গ্রামের ভাষায়) সব আমি ঘাড়ে নিয়ে রেখেছি। সেটা এক আপনিই দেখতে পেলেন!

১০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৪
শান্তির দেবদূত বলেছেন: কবিতা বুঝার মত মেধা নাই :|:| ......... তবে মনে হয় জটিল কবিতা !!

আগে হারালেতো খুঁজে পাওয়ার প্রশ্ন :) ...... হারাতেই দেই না :) .......

@রাশেদ ভাইইইইইইইইইইইইই
এত দিন পরে ?????????//
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: কিভাবে করেন সেটা? জাপ্‌টে ধরে বসে থাকেন? নাকি চুপিসারে সুতো বেঁধে রেখে বাকিটা গুটিয়ে রাখেন নিজের কনিষ্ঠায়??:(
আপনার পুনঃপুন উপস্থিতি ভাল লাগছে। কবিতার ব্যাপারে আপনার এই "....তবে মনে হয় জটিল কবিতা !!"- এই কথাটুকু আমার দারুন লাগে।:)

১১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫১
রাতিফ বলেছেন: শেষের দুটো লাইন মাথার মাঝে আটকে গেছে.........পুরো কবিতাটাও.....এটা "প্রিয়" তে থাকুক
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: থাকুক....
আমার মাথায় এর পুরোটাই আটকে আছে গত একটা বছর। এখানে খুব বেশি কিছুই বলতে পারিনি। সেটা আমার ব্যর্থতা। সেই ব্যর্থতা-মেশানো লেখাটা রেখে দিয়ে আমাকে ঋণী করলে!

১২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
রাশেদ বলেছেন: আহারে! দুক্কে চক্ষু থাইক্কা লবন টাইপ কি জানি বাইর হইতাচে! ইশশ! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: হা হা হা হা... এবারে আপনাকে নোবেলজয়ীর কাছ থেকে নোবেল কেড়ে দিয়ে দিব আর আমি উদ্বাহু নৃত্য দিব। {নতুন নোবেল দিতাম কিন্তু গরীব মানুষ:( }

১৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৯
একরামুল হক শামীম বলেছেন: রাশেদ বলেছেন: আহারে! দুক্কে চক্ষু থাইক্কা লবন টাইপ কি জানি বাইর হইতাচে! ইশশ! :D :D

রাশু ভাই ইতা কিতা কয়!! ;)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: রাশু ভাই নিজের কবিতায় রিভিউ-প্রিভিউ-বক্স অফিস নিয়ে ব্যস্ত আছেন। আমি তা পাশ থেকে চুপচাপ দেখছি। ;)

১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০১
রাশেদ বলেছেন: আপ্নের নেত্য দেকে হামি কিতা করতাম! :( নারীগনের নেত্য দেক্তে পারলেও লাভ আচিলো! /:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: সেটাই! আমার হাসি এবার ঘরের ছাদ ছুঁইলো =p~

১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৫
একরামুল হক শামীম বলেছেন: রাশু ভাইরে আইপিসহ সুলেমানি ব্যান মারা হৈবেক। উনি নারীগণের নেত্য দেক্তে চায়!! কলিকাল আইছে :(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৮

লেখক বলেছেন: শামীম, তাও ভাল উনি পুরুষনৃত্য দেখতে চান নাই। তাতে একটা বিতিকিচ্ছিরি দৃশ্য এই বঙ্গদেশে উদ্ভব হইত। চারিপার্শ্ব হইত "গেল গেল ওরে ধর!" এরূপ আওয়াজ আসিতো!=p~

১৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৯
রাশেদ বলেছেন: নারীর নেত্য দেকপো না তো কি দেকপো! /:)

আমার হাতে সুরা
নাচে নারীগুলা
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: না না ঠিকওই আচে রাশুভাই। হাতের সুরাপাত্র নামিয়ে নৃত্যরতা নারীগণ দেখুন। এখানে আরেকটি কবিতা লিখিবেন না!! (আমি কিঞ্চিৎ ডরে আছি। তাহলে আপনার পোস্টের সবাই নতুন কবিতা পেয়ে এখানে ছুটে আসবে!)

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: ভাল কাজ করেছ। উপরেরটা লিখেই দেখি প্রথম পাতায় তুমি! দারুন!;)

১৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২০
ফারহান দাউদ বলেছেন: ইউক্যালিপ্টাস আকাজের বৃক্ষ।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: ঠিক। কিন্তু বড় মায়া যে! এই মায়া কাটে না!

আর সবকিছুর কি মূল্যমান বিচার হয়?

১৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৩
দেবদারু বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা................. বেশ লাগলো.......... আপনি দুর্দান্ত লেখেন!!
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: দেবদারু, সেদিন আমার পুরোনো পোস্ট দেখতে গিয়ে আপনাকে পেয়েছিলাম। সেসময় আপনার আর আরো কয়েকজনের মন্তব্যের জোরেই এই লেখালেখি!
অনেক অনেক অনেক ধন্যবাদ। এই কবিতার আংশিক অবয়ব সেজন্য আপনারও অবদান!

২০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৮
অরুনাভ বলেছেন: এইটা বুঝছি ....... ভালো লাগছে....... কি ভাই মন খারাপ নাকি?
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: না, মন খারাপ না। মাঝে মাঝে এমন হয়না, পুরোনো অ্যালবাম খুলে শৈশবে ফিরে যাওয়া। ছবিগুলো রোদে-জলে বিবর্ণ কিন্তু কত উজ্জ্বল! আমাকেও আজ সেই ইউক্যালিপ্টাসেই পেয়েছে!!
আমি কারো "ডাউন"-এ সান্ত্বনা দেইনা, তাই আপনাকে এি কবিতাটা পড়ালাম:)

২১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৮
রাশেদ বলেছেন: হা হা! আমার আর কোবতে! ভুতের মুখে রাম নাম! :P
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: কবিতা না জনাব! আমার গোস্তাখি মাপ! মহাকাব্য!! যা অলরেডি ব্লগে হিট হয়ে গেছে!! :D

২২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৬
অরুনাভ বলেছেন: @ ফারহান দাউদ আমি কোডাইকানালে দেখেছি সেখানে ইউক্যালিপ্টাস থেকে এক ধরনের তেল বের করে যা বাতের ব্যাথা শ বিভিন্ন কাজে লাগায়......পুরা পুরি বানিজ্যিক.....তাই ইউক্যালিপ্টাস রে মনে হয় পরা পুরি আকামের কয়ন যায় না......:):)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: হা হা। সিরিয়াসলি, অনেক ধন্যবাদ। ফারহান বলার পরে একটু মন খারাপ হয়েছিল, যাচ্চলে, আমার প্রিয়'র কোন দামই নাই! আফটার অল, আমি তো বস্তুবাদী দুনিয়ার বাসিন্দা;)

২৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৯
অরুনাভ বলেছেন: @ ছন্নছাড়া আমি কোনো ভাবেই আমার অতীত মনে করতে চাই না....:(:( সব জোড় করে ভুলে গেছি.....:(:(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: অরুভাই, অতীত ভুলে যাওয়াটা উপশম। কিন্তু ক্ষতগুলো বড়ই নিজস্ব বলে মনে হয়। আর মনে হয় তারা দারুন পয়মন্ত! ওগুলোই পরের আরো হাজার ভুলস্বপ্ন, কুহেলিকাদের হাত থেকে বাঁচিয়ে দেয়!

২৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪১
রাশেদ বলেছেন: আপ্নেরে মাইনাচ দুইটা! :-P :-P
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩

লেখক বলেছেন: এইবার আমি কেঁদে ফেলব। আপনার নোবেল জয়ে আমি কত উৎসাহ দিলাম। আর আপনি কি না....
এই জগতে উপকারীকেই ব্যাঘ্র সর্বদা ভক্ষণ করে!

২৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩
রাশেদ বলেছেন: হায় হায়! আসলেই দেকি দুইটা মাইনাচ পড়ে গ্বেচে! :P :D :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: ব্যাঘ্র বর্তমানে তাহার উপকারীকে ভক্ষণপূর্বক বাম্বুবৃক্ষের নিচে শায়িত, উৎকট ঢেঁকুর তুলিয়া নিদ্রায় গমনেচ্ছু:P:D

২৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
রাশেদ বলেছেন: বাম্বু! আমারে দেক্লে কি রাতকানা লাগে! :P :P
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: না, তবে ওদিকে মদমাংসে মজে আছেন। কোথা রাত, কোথায় আমার ঘর এরকম ভাবতে ভাবতে...

সে যা-ই হউক। আমি তো আপনার ভোগে গেলাম:(

২৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫১
অরুনাভ বলেছেন: আপনার মন্তব্যটা কখনোই ভুলবো না...... এত চমৎকার কথা অনেকদিন আমাকে কেউ বলে নাই......ভালো থাইকেন সব সময়......
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: হুম্‌... ভাল থাকাটাই আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য। কে বলে মানুষ খাদ্যের জন্য পেটের জন্য বাঁচে। খাদ্য ছাড়া অনেকদিন বেঁচে থাকবো, কিন্তু ভাল না থেকে আমি একদিনও বাঁচতে চাই না।

২৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৬
রাশেদ বলেছেন: আহারে! এইটাই চিচটেম! :P :P

কি আর করা! আর মাইনাচ দিমু? ;)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: গরররর
মাইনাচ দিলে...

মাইনাচ দিলে... ...

মাইনাচ দিলে... ... ...

মাইনাচ দিলে... ... ... ...


কি আর করা:(
কিসু যায় আসে না:P

২৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৯
ফারহান দাউদ বলেছেন: ইউক্যালিপ্টাস থাকলে না অন্য গাছ বাঁচে না??
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: হ্যাঁ, এটা সত্য মনে হয়। আমিও শুনেছি। এজন্য ইউক্যালিপ্টাস সব একসাথে একটা জায়গায় লাগানো হয়। আমার জানাটায় কিন্তু ভুলও থাকতে পারে!:)

৩০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১২
রাশেদ বলেছেন: তাইলে আর মাইনাচ দিয়ে কি হবে! :( :(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: হ...

বিলকুল পেলাচ দিয়ে দিন:)

৩১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৩
অরুনাভ বলেছেন: আমিও তাই জানতাম......কিন্তু আমি সেখানে একরের পর একর ইউক্যালিপ্টাস এর বাগান দেখেছি.....( ইউক্যালিপ্টাস পানি টানে বেশী বলে মনে হয় এমন ধারনা করা হয়)@ফারহান দাউদ
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৭

লেখক বলেছেন: সহমত! তাহলে আমার বক্তব্যও ঠিক মনে হয়!!:)

৩২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২২
রাশেদ বলেছেন: মাইনাচ দিলে কান্নাকাটি না করলে খেলুম না। :( :((
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: হা হা হা ...

আচ্ছা আমি নাহলে কিছুক্ষণ অ্যাক্টো করি। :((

{এর বেশি পানি নাই এই চোখে
এর বেশি ব্যথা নাই এই বুকে}

৩৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩০
রাশেদ বলেছেন: হা হা!

যাইগা। রান্না ক্রতে হবে।

ঠা ঠা!
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৩

লেখক বলেছেন: আচ্ছা, আমিও যাই। ঘুম ডাকে।

৩৪. ১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৩
উত্তরাধিকার বলেছেন:
চমৎকার হলো।
আপনার সোনালী শৈশব কেটেছে...
ইউক্যলিপ্টাস গাছের সারির দেশে...
ফিরে পেয়েছেন ফেলে আসা মধুর দিন গুলোকে
আপনার যাদুকরী লেখনীতে...
:)
শুভেচ্ছা আপনাকে।
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমার শৈশব এই দেশেই কেটেছে, শুধু সেখানে হিজল, বটের সাথে ইউক্যালিপ্টাসও ছিল। অন্যদের ছেড়ে ওকেই কেন জানি বেশি ভালবেসেছিলাম!

৩৫. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৮
অন্তিম বলেছেন: কবি,
এসব কি বের হচ্ছে?:)
এভাবে কবিতা লিখা চলতে থাকলে-ত আমরা কবিতা লিখার সাহস হারিয়ে ফেলব।

এককথায় চমৎকার হয়েছে।
ভাল থাকবেন।
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: কবি, আপনি লেখা বন্ধ করলে আমিও লেখা বন্ধ করে দিব:)

আপনাকে অনেক শুভেচ্ছা!

৩৬. ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩০
মুক্তি মণ্ডল বলেছেন: ছন্নছাড়া খুব ভাল লাগলো। দারুনভাবে গড়ে তুলেছেন অনুভবের সিড়িগুলি।

ভাল থাকা হোক।
১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: অনুভবের সিঁড়ি যেন মসৃণ হয় সেজন্য একটা সূক্ষ্ণ চেষ্টা ছিল। আপনার গুণীচোখে তা ধরা পড়ায় আমি আনন্দিত; হ্যাঁ, ভাল থাকা হোক!

৩৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: এটা কি কবিতা? :( কিছুই বুঝি নাই যে।:(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: বলেনকি?!?!:(:(
তাহলে কি করি এখন?

১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আচ্ছা!:)

৩৯. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২১
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: সেখানে দাঁড়ানো ঊর্ধ্বমেঘ-ছোঁয়ায়-সঙ্গমেচ্ছু ইউক্যালিপ্টাসের শরীর, ঋজুত্ব দেখে
লয়-ভাঙা-পা পড়তো পিচ আর আলকাতরা-মেশানো-শতবর্ষী বুড়ো রাস্তায়।... কিভাবে লেখো এরকম ! অনেক ভালো হয়েছে লেখা! তোমার এবার লেখার স্রোতটা সত্যি বেশ সুন্দর এসেছে। লিখে যাও এমন-ই!
(আগের পোস্ট টা মন দিয়ে পড়তে হবে তাই ওখানে কমেন্ট পরীক্ষার পর দিবো...ভাল থেকো অনেক বেশি!)
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ওকে। লিখতে চেষ্টা করব এভাবেই।

(আচ্ছা পরীক্ষার পরেই দিও। ওটা জরুরী বেশি। মন দিয়ে পড়াশোনা কইরো!)

৪০. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩
আমি ও আমরা বলেছেন: আমাকে রেখে ইউক্যালিপ্টাস- কত দূরে চলে গেছে আদিগন্ত-পাড়ি-পার, আমি
শৈশবে-কৈশোরে খুঁজতে গিয়ে বাদামী-যুবতী-মাদক-শরীর খুঁড়েও তাকে পাই নাই!

খুব ভালো লাগল শেষটা। অনুভবের গাঁথুনি টা দারুন। আমার বেশ লাগল। অসাধারন।

শুভেচ্ছা রইল ছন্নদা। নতুন কবিতা দিয়েছি।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাপ্পীভাই। ছন্নদা নামটা বেশ লাগছে! শেষটুকু আমারও বিশেষ পছন্দ, এখানে আপনার সাথে মিলে গেল!

যাচ্ছি আপনার পাতায়:)

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আমার লেখা কারো প্রিয়তা পাচ্ছে বিষয়টি আমার জন্য দারুন প্রীতিকর, আনন্দের আর খুশি!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন!

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ হায়দার ভাই!

৪৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
k-79er34b বলেছেন: ছন্নছাড়ার মুখ । ইউক্যালিপ্টাসের পেন্সিল । k-79er34b এর হিপোট্রায়ান । +
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ভালো মিলিয়েছ হে আগন্তুক! কিন্তুক এরকম আর গুলাইয়া ফেলিও না। দুইটা দুই জিনিশ। নতুন বলে তোমাকে ছাড় দিলাম। কবিতার নাম এরূপ বদল করলে তোমার কপালে খারাবি আছে।

৪৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমাকে রেখে ইউক্যালিপ্টাস- কত দূরে চলে গেছে আদিগন্ত-পাড়ি-পার,......................
অনুভবের সিড়ি বেয়ে ফেলে আসা ইউক্যালিপটাস খুবই ভাবায়........
মনে হয় কোথায় কতদুরে চলে এলাম.........স্মৃতির ইউক্যালিপ্‌টাস্‌ ভীষণ ভাবায়,চোখ ভিজে যায়......।

ভালোলাগলো পেনসিল।
শুভেচ্ছা।
১৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: সবার জীবনেই মনে হয় এরকম একটা স্মৃতির ইউক্যালিপ্টাস থাকে, যেটাকে খুঁজে খুঁজে বাকি জীবনটা পার হয়ে যায়। অদ্ভুত এই মানব জীবন!
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা!

৪৫. ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭
মোস্তাফিজ রিপন বলেছেন: ভালো হে কবি, ভালো। আজ অনেক সুন্দর সুন্দর কবিতা পড়া হলো। আপনার কোন বই প্রকাশিত হয়েছে?

ওহে কবি, ভাববাচ্যে কথা বলে বলে অস্থির হয়ে যাচ্ছি। আপনাকে পেন্সিল নামে ডাকতে পারবনা। নিজের নামে লেখেন। প্লিজ।
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: আমার কোন বই নাই। ঐজগতে যাবো কি না তাও জানি না! বই বের করার মতো লেখক হতে পারি নাই বলেই দৃঢ় ধারণা!

আমার নাম আন্দালিব। এই নামে ডাকতে পারেন। আরেকজন দারুন কবির নামেই নাম! :) খালি এক ই-কারে পার্থক্য!! হা হা হা! আন্দালীব ভাই এটা পড়লে জেনে নিয়েন যে মজা করছি।

৪৬. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৬
একজন ব্লগার বলেছেন: শব্দ-দক্ষতা আপনার বেশ ভাল। দারুন লাগল। +++ :)

আমার এই পোস্টার কথা মনে পড়ে গেল। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন।

Click This Link
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: ওই শব্দ দক্ষ হওয়াতেই সব চেষ্টা!

ধন্যবাদ!

৪৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৫
একজন ব্লগার বলেছেন: আমার গল্পটি পড়া এবং কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!:)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, একইভাবে আমার লেখাটি পড়ার জন্য!:)

৪৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬
নুশেরা বলেছেন: কাব্যিক অকাল্ট-পাওয়ার ধরণের কিছু আছে তোমার।
বই চাই, ছাপানো বই।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০২

লেখক বলেছেন: কী জ্বালা!! :``>> :`>

আপা আপনি খালি বই বই করছেন, আমি উল্টা কই কই বলছি! :)

(এখন মনে হচ্ছে প্রথম বইটা আপনাকে উৎসর্গ করতে হবে!:))

৪৯. ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১:০২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ওয়াও! এটার খোঁজ দেয়ায় থ্যাঙ্কস আন্দালিব ভাই। এই গাছকে নিয়ে যতবেশি লেখার খোঁজ পাচ্ছি তত এরে নিয়ে অবসেসড হচ্ছি ক্যানো জানি!
আবারো থ্যাঙ্কস...

 

মোট সময় লেগেছে ১.০০৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক

যোগাযোগঃ shunno.oronno@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই