আমার প্রিয় পোস্ট

তোমার দিকে আসছি আমি কত শত বছর ধরে..!!!

শহুরে জীবনের গান

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৮

শেয়ার করুন:                   Facebook



বড় দেরি করে জন্মেছি
বড় অস্থির সময়ে,
মুহূর্তে হুট করে
বদলে যাচ্ছে মানচিত্র,
রাজাধিপতিরা অনায়াসে
পাল্টে দিচ্ছে ভবিষ্যৎ।

প্রেমের জলে জমেছে
শ্যাওলা-পানা, টুপ করে
ঢিল ফেললেই
নিস্তরিত জলে ওঠে
ক্ষণিক তোলপাড়,
ক্ষণিক মন্থনজাত সুখ।

রোদ-বৃষ্টি ঋতুরা ফেরে
রেলগাড়ির মত মসৃণ,
পিছলে যায় দিন,
ব্যস্ত বিকেলে কাজের চাপ,
সন্ধ্যার ক্লান্তি - ঘরের টান।

শুকিয়ে যাওয়া ঘামের দাগে
তেলচিটে পোকার শৈশব কাটে
ধুয়ে মুছে সাফ হবার আগে।
আনন্দদায়ী গানের সুর তবু
গুনগুনিয়ে ভাঁজে
ও-পাড়ার বাউন্ডুলে হতচ্ছাড়া-

ভ্রূ-ভঙ্গিতে উপেক্ষা জড়িয়ে
চলে যায় তপ্ত-যৌবন,
হায়! এসবই নিয়মিত পুনরাবৃত্তি,
হৃদয়ে যার জায়গা নেই
পৃথিবীর বাইরেও থাকবে
তার চিহ্ন পরিষ্কার!





***
১৯.০৭.০৮






 

 

  • ৪২ টি মন্তব্য
  • ১৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: ফয়সল নোই বলেছেন: খুব ভাল লাগলো,ছন্নছাড়া।এই মাত্র লেখা?:) দারুণ।+
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: এইমাত্র না। ড্রাফটে ছিল। ঘাঁটতে গিয়ে দেখলাম পড়ে আছে চুপচাপ নির্বিবাদে! :)

আপনি আবারও ... :-*

সুস্বাগতম !! সুস্বাগতম!!!

২. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০
comment by: ফয়সল নোই বলেছেন: নতুন ছবি লাগাইছেন দেখছি:)
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: হুম ছবি দিলাম। ঢাকা শহরের ছবি খুঁজতেছিলাম, এটা দেখে বড়ো মন কেমন করে উঠলো। শহরটা খুব নিঠুর, মায়াবী!!

৩. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০
comment by: রাতমজুর বলেছেন: ভাইরে মনটা খারাপ কইরা দিলেন। আমি সবসময় দাঁত খিঁচে ভুলে যেতে চাই এই চরম বাস্তব শহুরে জীবনটাকে।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: আমিও ভুলে থাকি এই বাস্তবতা। চারপাশে সব বিচ্ছিন্ন মুখেদের দেখি... কঠিন বাস্তব!

মন খারাপ করিয়েদেয়ায় দুঃখিত রামু ভাই!

৪. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
comment by: রাতিফ বলেছেন: ভ্রূ-ভঙ্গিতে উপেক্ষা জড়িয়ে
চলে যায় তপ্ত-যৌবন,
হায়! এসবই নিয়মিত পুনরাবৃত্তি,
হৃদয়ে যার জায়গা নেই
পৃথিবীর বাইরেও থাকবে
তার চিহ্ন পরিষ্কার! ................এই কয়েকটা লাইনে সব আকুতি, সব যন্ত্রণা, সব বেদনা পরিষ্কার হয়ে উঠলো।

এতো সুন্দর একটা কবিতা ড্রাফটে পড়েছিলো শুনে খারাপ লাগছে, আজ সে ব্লগমুখী হওয়ায় ভালোই লাগছে:)

ভালো থাকেন।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: ব্লগমুখী হলো বলেই তোমাকে পেল এখানে! ভালো থেকো ভাই!

৫. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৯
comment by: বদরুল খান বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বদরুল। ভাইয়া যখন বলছো তখন তোমাকে ভাইয়া-ই ডাকি। ছবির পিচ্চিটা অতি সৌন্দর্য্য! শুভেচ্ছা রইলো ওর জন্যে। আর হ্যাঁ, তোমার জন্যেও!:)

৬. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫১
comment by: একরামুল হক শামীম বলেছেন: সিসিফাসের যৌবন...

হুমমম ...কবিতাটা ভালো লাগছে।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬

লেখক বলেছেন: সিসিফাসের মতোই অভিশপ্ত লাগে নিজেকে সর্বদা!!:)


কবিতার জন্য ... ধন্যবাদ!

৭. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৫
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষ'দা!!:)

৮. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৮
comment by: সবাক বলেছেন: আর্ধেক ঘমাইতাছি আর্ধেক কবিতা খাইছি........



আমার পোস্ট পড়া হৈ নাই?:(
মন্তব্য আশা করছি
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: ঘমানো কি জিনিশ? ঘুমানো? আসলেই ঘমায়ে গেছো মনে লয়!!:D:D

এখন পড়তেছি দাঁড়াও...

৯. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২
comment by: শফিউল আলম ইমন বলেছেন: সুন্দর লিখেছেন।+++++++
আপনার চাকরী কেমন যাচ্ছে??
মিষ্টি খাওয়ার টাইম কি এখনো হয় নাই??:)
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: চাকরি খুবই উপভোগ করছি। মিষ্টি কিভাবে খাওয়াবো? বেতন পাইনি এখনও!!:(

১০. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: নিস্তরিত জলে ওঠে
ক্ষণিক তোলপাড়,
ক্ষণিক মন্থনজাত সুখ... বাস্তবতার চিত্র... কষ্ট দিলো... ব্যস্ততা দাবিয়ে রাখি, বাস্তবতাও। তাই হঠাৎ সামনে চলে এসে বিব্রত করে দিয়েছে একটু!
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: ব্যস্ততা দিয়ে বোধহয় বাস্তবতা দাবিয়ে রাখি, তাই না? এবং লুকানো ক্ষত বেরিয়ে গেলে আমরা বিব্রতই হই। একই সুরে শোনার জন্য ধন্যবাদ তোমাকে!

১১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
comment by: অরুনাভ বলেছেন: এইটা শেষের লাইনের ফেকড়ায় পড়ি নাই......পুরাটাই বুঝতে পারছি.......

ভালো লাগছে.......
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হা হা হা.... আপনাকে ফ্যাকড়ায় ফেলার জন্যে হলেও এটার শেষলাইনটা কঠিন দুর্বোধ্য করা উচিত ছিলো! ভুল হয়ে গেছএ। পরের কবিতায় নির্ঘাৎ এই ভুল আর করবো না!

১২. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪১
comment by: নুশেরা বলেছেন: ভাল লাগল এটাও, যথারীতি।
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: যথারীতি। ভালো লাগা-টা রীতি হলেই শঙ্কিত হই। ভালো থাকুন আপা।

১৩. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৮
comment by: কঁাকন বলেছেন: ভালো থাকুন
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: আপনিও

১৪. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৪
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: রাশেদ ভাই, ধন্যবাদ!

১৫. ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাল্লাগলো ভীষন...........
কদিন থেকে কয়েকটা কবিতার লাইন মাথায় ঘুরছে।
সেটা ঢাকা শহরকে নিয়ে................।

"ঢাকা শহরের গাড়ীর হর্ণ,ফেরিওয়ালার চিৎকার
রিকশার টুংটাং অবিরত জ্বালাচ্ছে আমাকে।
বধির করছে চেতনা........
মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে চলে যাই
চলে যাই সেই ঢাকা শহর।"
শুভেচ্ছা নিও।
ভালো থেকো।
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: আপনার লাইনগুলো পড়ে মনে হচ্ছে ঢাকা শহর পুরোনো নাছোড়বান্দা প্রেমিকা!

ভালো থাকুন আপু।

১৬. ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: ফেরারী পাখি বলেছেন: চমৎকার লিখেছেন। সত্যি এই কবিতাটার সব টুকু বুঝতে পেরেছি। কোন কিছু সম্পূর্ণ করে পাওয়ার একটা আলাদা আনন্দ থাকে। সেই আনন্দ টা আজ পেলাম।

একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। কোন ক্যাডেটে পড়েছেন?
নিতান্তই ব্যাক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত এবং উত্তর দেওয়াটাও আপনার উপরই ছেড়েদিলাম।
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: Click This Link

১৭. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২০
comment by: আমি ও আমরা বলেছেন: শুরু প্রথম দুই লাইনই মেরে দিছে--- আফসস ছাড়া আর কি আছে বলেন। আবার শেষে এসেও বলে গেলেন

হায়! এসবই নিয়মিত পুনরাবৃত্তি,
হৃদয়ে যার জায়গা নেই
পৃথিবীর বাইরেও থাকবে
তার চিহ্ন পরিষ্কার!

ভাল লাগল কবিতাটা।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: হুম ... তাই মনে হচ্ছে!! আফসোস করে জীবন কাটবে বাকিটুকু। সিসিফাসের মতোই!

১৮. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০
comment by: অশোক দেব বলেছেন: ভাল লাগল খুব
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অশোকদা!! আপনার ভালো লাগায় আনন্দিত হই!

১৯. ৩০ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার হয়েছে পেন্সিল।
:)

অনেক সুন্দর করে সত্য কথাগুলো বলেছেন।
না পাওয়ার কথা গুলোও এসেছেখুব আপন হয়ে...
যেন প্রত্যেকটি হৃদয়েরই কথা...
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: :):)
এই কবিতাটাই ভালো পারি মনে হচ্ছে!! :):)
অনেক ধন্যবাদ উত্ত'দা!

২০. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫
comment by: শান্তির দেবদূত বলেছেন: গতকালই পড়েছিলাম, কিন্তু কমেন্ট করা হয়নি অন্য দিকে ব্যাস্ত থাকার কারনে ........

ভালো লাগলো , উপভোগ্য কিন্তু মনটা আরও বিষণ্ণ করে দিলো :(
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: হুম!!:(:( এখন তো আমার আরো খারাপ লাগতেছে!! :(

২১. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ......
কেন আপনার আবার মন খারাপ হলো কেন ? :)

তবে আপনার এই রিপ্লায়টা পড়ে বিষণ্ণতাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে :) ...... মনে হচ্ছে সুখ, দুঃখের মত বিষণ্ণতাও শেয়ার করলাম ..... হা হা হা
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: দেখলেন? কী চমৎকার আপনার বিষন্নতা কাটিয়ে দিলাম। এবার ভদ্র-বাবু হয়ে গল্পটা লিখে ফেলুন! পড়ে ফেলি!:)

 



 


সিসিফাস আমার জন্যে একটা চিঠি পাঠিয়েছিল...


লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক
andalib.nizam@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩০১৭২