আমার প্রিয় পোস্ট

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

বিচ্ছেদের আগে

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২০

শেয়ারঃ
0 0 0

ঘনো নিঃশ্বাস জমে উঠলে ছেড়ে দিই, নিশ্চুপে
বুকের শ্বাসের সাথে বাতাসে মিশে
যেতে থাকে-
কিছু তাপ,
ঘুমের তারা নামেনি চোখে তখনও - টের পাই
সফেদ রেশম-চাদর সরে যেতে থাকলেঃ আবেশ!

চোখ মুদে এলেও ঘুম আসবে না।
পুনরায় টানাশ্বাসে ক'টি ঘুণপোকা ঢুকে পড়ে।

খোলা-চোখে দেয়ালের মতো পিঠ, কমনীয়
আমার পাশে মৃদু শুয়ে ওঠানামায়-রত
হাত বাড়ালেই তো ছোঁয়া যায়?

পিঠের ওপাশে মরুভূমি গেঁথে ছিলো
জেনেছি তা গত-ভোরে, কূটনীতি-পাঠে।

এখন চাদর সরালে দেখি বালু আর বালু
লাভার মতো চুলেরা বেয়ে এসে ছুঁয়ে গেলে পুড়ে খাক্‌।

আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই।





***
৭.৯.৮




 

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২২
রুবেল শাহ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম............. :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল! :) কেমন আছো?

২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২২
রাতমজুর বলেছেন: ওরে বাবা! কড়ক হৈছে :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: ঘুম কাটানোর ঔষধ, কড়া! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিরোনামহীন। কবিতা কই আপনার? :)

৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৫
রুবেল শাহ বলেছেন: তোমারে কইছে........... ফালতু একটা লেখা তাইতো মাইনাস দিসি...........





= - :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৯

লেখক বলেছেন: :(

কথাতো কিছু বুঝি না!! কাকে কী বলো! :|

৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৫
রাতমজুর বলেছেন: আরকিছু রেডি আছে? দ্যান তো ভাই, পড়ার মত কিছু নাই প্রথম পাতায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: হে হে হে। আমার কবিতার পেছনে ছায়া-টা আপনার চেনার কথাঃ "শিরোনামহীন ১"-এর একটা বিরাট প্রভাব কাজ করেছে আমার উপরে বেশ কিছুদিন ধরে। সেজন্য আপনার কাছে কৃতজ্ঞতা!!

আমি মুখ্যু মানুষ। এইটা লিখতে পাক্কা তিন দিন লাগলো!! :-*

৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৬
রুবেল শাহ বলেছেন: ভাল

তোমার খবর কি............ ভালনি..........
আমার পেন্সিলে কি খবর..........


=+:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন: আবারও ধান্ধা খেয়ে গেলাম!! কী বলতেছো??
পুরা হায়ারোগ্লিফিক্স লাগতেছে। মিশরে আসলাম নাকি?

৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৯
রাতমজুর বলেছেন: চিনছি ভাই, তাই ভালো করে পড়লাম কয়েকবার। শিরোনামহীন পরেরটা নিয়ে একটু গাইডেন্স দরকার। আগামী হপ্তায় দেখা হলে কথা হবে :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন: আচ্ছা। আপনার পরেরটা জটিল একটা কিছু হবে বুঝতেছি, টের পাইতেছি!:)

৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৯
কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: আমারও ভালো লাগলো কঁাকন। শুভেচ্ছা রইলো।

৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩১
শফিউল আলম ইমন বলেছেন: বেশ ভালো লাগল।
কেমন আছো ছন্নছাড়া ভাই??:)
কাজ কেমন যাইতেছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৭

লেখক বলেছেন: :)

ভালোই চলছে কাজ। ক্লাশ নেয়াটা বেশ মজার। তোমার খবর কি?

১০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩১
অ্যামাটার বলেছেন: কোবতে-তে কমসে কম হাফ ডজন ভূল আছে, ব্যাপক ত্রুটি-বিচ্যুতি পূর্ণ একটা কোবতে। জয় গুরু মাইকেল মেহদি!
১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৩
রুবেল শাহ বলেছেন: আরে রাত মজুরের সাথে দুষ্টামি করতাছি.......



এটা রাতমজুররে করা "" তোমারে কইছে........... ফালতু একটা লেখা তাইতো মাইনাস দিসি........... ""

আর আমি ২য় + দিসি..............
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: আমি জানি সেটা ;)

আমিও একটু ধান্ধা খাওয়ার ভাব কর্লাম ! :P

১২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মুখে দুর্গন্ধযুক্ত একজন এসেছে। ভকভক করে দুর্গন্ধ বেরুচ্ছে। সবাইকে অনুরোধ, তাহার ছড়ানো দুর্গন্ধ উপেক্ষা করুন।
১৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৬
রাতমজুর বলেছেন: না ভাইসব, কাহিনী শ্যাষটা জুতের হৈতেছে না, তাই আপনেরদের মত কড়া লোকের পরামর্শ দরকার :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৮

লেখক বলেছেন: আচ্ছা, পরেরটাতেই শেষ নাকি!:(

এইবার একটু লজ্জা পাইলাম!

১৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৯
রুবেল শাহ বলেছেন: আরে তুমি দেহি চেইতা গেলা........... রাত ;(
১৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪০
রাতমজুর বলেছেন:
@রুবেল শাহ
মিয়া চেতছি কি সাধে? আপনের য়্যাহু আর হটমেইল দ্যান।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: খিক খিক!

১৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪২
রুবেল শাহ বলেছেন: কার কেমন লাগবে জানিনা .........

তবে আমি এখন পর্যন্ত দুই জন অহংকারী ব্লগার আমার নজরে এসেছে..........
তবে আমার এই খেজাখুজি জাষ্ট খোজাখুচি.........
আপনার দেখতে পারেন.........
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ ভাই।

১৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪
রুবেল শাহ বলেছেন: রাত ঈদের পরের সাপ্তাহে দেশে আসছি............. দোয়া করো।



হটমেইল ভুইলা গেছি.......... পরে দিবনে ইয়্যাহু তে এড কর
১৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬
রাতমজুর বলেছেন:
@রুবেল শাহ
মারছি রিকু, ক্যাচ করেন ;)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
তাত্ত্বিক বলেছেন:
খুব সুন্দর।
জীবনের টানাপোড়েন গুলো চমৎকার করে গেঁথেছেন আপনার লেখায়।
ভাল লাগলো।

কবিকে অনেক শুভেচ্ছা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০১

লেখক বলেছেন: টানাপোড়েনেই সামনে এগুনো, কিংবা পেছানো, কিংবা থেমে থাকা নিশ্চল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।

২২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০১
অ্যামাটার বলেছেন: "ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মুখে দুর্গন্ধযুক্ত একজন এসেছে। ভকভক করে দুর্গন্ধ বেরুচ্ছে। "--
অনুগ্রহ করে "ব্লক করুন" অপশনটির সদ্বাহারের অনুরোধ জানাচ্ছি,
"সবাইকে অনুরোধ, তাহার ছড়ানো দুর্গন্ধ উপেক্ষা করুন।"--
বুঝলাম,এই পেজে কিছু বলতে হলে কেরাসে সূর মেলাতে হবে, নচেত তা দুর্গন্ধ হিসেবে বিবেচিত হবে।

যাইহোক,শেষ বারের মত ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে দিই:
"ঘনো নিঃশ্বাস জমে উঠলে ছেড়ে দিই নিশ্চুপে!"
'ঘণ' বানানটা যেন কি কবি?
"বুকের শ্বাসের সাথে বাতাসে মিশে"--
শ্বাসের শব্দটির বামে বিশেষন বসতে পারে, 'বুকের' শব্দ টা কি কোন বিশেষণ? আর শ্বাস তো নিজেই একটা স্বয়ং সম্পূর্ণ শব্দ,
এরকম ভুরিভুরি শিশুশুললভ ভূল করলে কি চলবে হে কবি?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: "ঘণ" বলে কোন বানান সঠিক কিনা জানা নেই। ঘন/ঘনো উভয়ই সঠিক। দেখতে পারেন একটু খুঁজে।
"শ্বাস"- একটি বিশেষ্য। এর সামনে প্র/নিঃ/উৎ এরকম নানা প্রত্যয় যুক্ত হয়। সেখানে আপনার ভাষ্য ঠিক নয়। জরুরি নয় যে কোনও বিশেষণই বসতে হবে।

আমি ব্লক করা জিনিশটার পক্ষপাতী নই। এই মন্তব্যটি যদি আগে করতেন হয়তো আমিও প্রতি মন্তব্যে আলোচনা করতাম। কিন্তু বিধেয় ছাড়া উদ্দেশ্য নানামুখী আর যেখানে আপনি একটা মাস্তানি-প্রভাবে কথাটি বলেছেন, আমার তা ভালো লাগেনি। কটু দুর্গন্ধের মতো লেগেছে।
বিশ্লেষণ অবশ্যই গঠনমূলক হওয়া উচিত, তাই নয় কি?

"ভুরি ভুরি" "ভুল"( ভূল একটি অশুদ্ধ বানান) দেখিয়ে দিন, আমি বিশুদ্ধ হই।

২৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২
অ্যামাটার বলেছেন: হা হা হা...টেক ইট ইজি...আগের মন্তব্যটা মুছে দিলে খুশি হব...জাস্ট ফান...আর মানুষকে খোঁচাতে মজা লাগে;)...আর কিছু না।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: দুঃখিত, আমি মন্তব্য মুছে ফেলারও পক্ষপাতী না।

২৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৩
নুশেরা বলেছেন: প্রথম স্তবকে ঘুম পেয়ে যাচ্ছিল প্রায়... এরপর দিলেন তো সাধের আবেশটার নিকুচি করে X((

তবে ঈমানে কই, পরের অংশই বেশী জোশিলা হইছে।
সবমিলিয়ে ঝাঁঝালো!
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৭

লেখক বলেছেন: হা হা হা...
ঘুম যাতে ভেঙে যায়, ওজন্যেই কড়ক-চা! ঝাঁঝাঁলো লাগলে তো আরো ভালো। পুরো সজাগ হয়ে যাবেন।
কেমন আছেন আপা?

২৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
নুশেরা বলেছেন: রোজার দিন, তাই কড়া চায়ের কথাটা মুখে আনিনি ;), ওটাই ভাবছিলাম।
বেশী ভাল নেই; পায়ে হাল্কা কাটাকুটি চলছে, একটা নখকে চিরবিদায় দিলে নিষ্কৃতি মিলতে পারে। আমার আপত্তি নেই তবে ডাক্তার ব্যাটাই ভয় পাচ্ছে ;)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২০

লেখক বলেছেন: হায় হায়!! :-*

কাটাকুটি বড় ভয় পাই! :(

এখন বেশ ঘুম পাচ্ছে। বিদায়।

২৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫
আমি ও আমরা বলেছেন: এখন চাদর সরালে দেখি বালু আর বালু
লাভার মতো চুলেরা বেয়ে এসে ছুঁয়ে গেলে পুড়ে খাক্‌।

আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই।

দারুন লাগল এইখান টাই--- পরে ভালো করে মন্তব্য করবো --আজ রাতে। কবিতাটি পড়ে ভালো লাগল।

আর যদি কারো মনে হয় বানান ভুল তাইলে হোক নাহলে প্রুফ রিডার রা যে না খেয়ে মারা যাবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: নাহ্‌, ছাপাতে গেলে আমার হাজারটা বানান ভুল বের হবে, জানি। সেখানে আসলে বলারও কিছু নাই। আমি অনেক বানানেরই সঠিকটা জানি না। অজান্তেই ভুল করি। সে যাই হোক, আপনার শারীরিক অবস্থা জানায়েন, এর পরে এখানে এলে। চিন্তিত একটু।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

২৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২১
অন্তিম বলেছেন: কবিতাটি পড়ে ভাললাগল।
বিচ্ছেদের এক অপূর্ব বয়ান। কিন্তু ভাইয়া কবিতায়-তো প্রথম থেকেই বিচ্ছেদ শুরু হয়ে গিয়েছে:)। কেননা কবিতায়-------

প্রথমে দীর্ঘশ্বাস---নির্ঘুম রাতজাগা----স্মৃতির দহন-----দৃষ্টিভ্রম---দৃষ্টিবিমুখতা----------------------------এইতো ছিল মনে হয় কবিতায়।

ভাইয়া কবি বিশ্লেষকের মনে কথা বলে ফেললাম। তবে ভাইয়া একটা কথা বুঝতে পারছি না:(

" ছুঁয়ে গেলে পুড়ে খাক্‌।":(। যদি একটু ---------:)

কবিতাটি বেশ কয়েকবার পড়েছি।
ভাল থাকবেন ভাইয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: বেশ কয়েকবার পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকেই বিচ্ছেদের সুর আসবে কিনা সেটা নিয়ে বেশ ভাবতে হয়েছে। তারপরে একটাই কারণ পেলাম, ভেবে দেখো, রাত নামার আগে প্রস্তুতি চলে প্রকৃতিতে, ধীরে ধীরে বিকেল ঢলে পড়ে, সন্ধ্যা গাঢ় হয়, তারপর খেয়াল করার আগেই চারপাশে তমসা-রজনী! সেইজন্যেই বোধহয় এখানেও, শুরুতেই বিচ্ছেদের একটা সুর পাওয়া যাচ্ছে। এটা একটা দারুন পর্যবেক্ষণ! অনেক ধন্যবাদ আবারও। :)
------
লাভার মতো চুল ছুঁয়ে গেলে (আমি) পুড়ে খাক্‌। আমিটা উহ্য রেখেছি মাত্র, তাতে "কে" পুড়ে খাক্‌ হলো সেব্যাপারে একটা কনফিউশন তৈরি হয়। যার চুল, সে-ও পুড়ে খাক্‌ হতে পারে, তাতে অন্য চিত্রকল্প তৈরির অবকাশ থাকে!! বুঝলে এবার?;)

২৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুণ হয়েছে সর্বকর্মার পেনসিল.........।
খুব ভালো লাগলো ............।
"আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই।"
কি করে যে লেখো এমন দারুণ!
শুভেচ্ছা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: আসলেই জানি না কী করে এরকম লিখি! জানতে পারলে হয়তো আরো ভালো লিখতে পারতাম। বরাবরই আমি যা বলতে চাই তা আমার অনুভবের কথা কিন্তু তা পুরোপুরি বলা হয় না। আলো পড়ে কিন্তু পুরো অবয়ব আলোকিত হয় না। এই ব্যর্থতা মনে হয় চিরসঙ্গী!

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

৩০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
কোবতে ভালো হয়েছে। অন্তঃনিহীত যে ভাব প্রকাশ পেয়েছে তা অসাধারন।

বানান ভূল হতে পারে, কিন্তু তাতে ভাবের কোন পরিবর্তন হয় না। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই।

আর বড় কবিরা লোকের খুচানি একটু বেশী খায়, খুচানি যত বেশী খাবেন ভাব তত বাড়বে। তখন আর তিন দিন লাগবেনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: হা হা । আপনার মন্তব্যে বেশ মজা পেলাম।
না ভাই, ভাব বাড়ার দরকার নাই। এমনিতেই হুমকি ধামকি খাচ্ছি!;)
আর তিনদিন একটা কবিতার (বা যে কোন রচনার) পিছনে লাগাটা কিন্তু আমি ভালো বলে মানি। তাতে অনেক পরিমার্জনের জায়গা বের হয়। লেখার উপকার ছাড়া ক্ষতি হয় না তাতে!

আপনাকে ধন্যবাদ!

৩১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: দারুন লিখেছেন!! ভালো লাগলো।
শুভেচ্ছা ও ভালো থাকুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। ভালো থাকুন বেশি বেশি!

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্যচারী।

৩৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬
নুরুন্নবী হাছিব বলেছেন: @আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই...ভালো লাগলো...:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: কেমন আছো?? :)

৩৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
পারভেজ বলেছেন: কবিতার একটা লাইন মন্তব্যে দিতে চেয়েছিলাম!! সবাই এতো বলেছে- বলার কিছু পেলাম না! প্রিয়তে-
:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: কৃতজ্ঞতা।

এতে আমি আরো একটু ঋণী হলাম।:)
তবে বলতে পারতেন, আমি সবসময়ই পাঠকের প্রতিক্রিয়া জানতে উৎসুক!

৩৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
শান্তির দেবদূত বলেছেন: আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই। ---- খুব লেগেছে এই লাইনটা, একেবারে অন্তরের অন্তঃস্হলে। "ট্রয়" মুভির হেক্টেরর পাশে ঘোড়ায় চড়ে আসতে থাকা সঙ্গীকে লক্ষ্য করে এ্যাকেলিসের সেই ছুড়ে দেওয়া বর্শার মত :):)

দারুন, দারুন ......
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আপনার উপমা-টাও আমার বুকে বিঁধে গেলো। সবাই এমন তীরন্দাজ হলে কীভাবে চলবে?;)

আমার সবকথা মনে হয় শেষলাইনে বলা হয়!! :)

কেমন আছেন দেবদূত'দা?

৩৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
শান্তির দেবদূত বলেছেন: খুবই ভালো আছি পেন্সিল'দা, আলহামদুলিল্লাহ ....... আমি আসলেই একজন সুখী মানুষ .......

তবে কয়েকদিন ধরে একটু ব্যস্ত ....... তাই নিয়মিত লিখতেও পারছিনা :):) ........ তবে আবার শুরু করবো তাড়াতাড়ি , ইনশাআল্লাহ :):):)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: হুম্‌, এতগুলো হাসিমুখে বুঝলাম আসলেই ভালো আছেন।:)

আপনার লেখা পড়া হয় না অনেকদিন। তাড়াতাড়ি ব্যস্ততা শেষ করে ফিরে আসুন।

৩৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
আমি ও আমরা বলেছেন: ভালো লাগল আপনি চিন্তিত দেখে। আসলে প্রবাস যাপন করলে থাকতে হয় একা , তাই তখন যদি কাউকে কাছে পাই সেটা হয় স্বর্গ সরূপ। সব টেষ্ট এই করানো হয়েছে। আমার পাকস্থলিতে ব্লাড পেয়েছে। তেমন কিছুনা ডাক্তার বলেছে আলসার হইছে। বিড়ি ফুকা বন্ধ, ব্রেড জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার আর পাগলা পানীয় থেকে দূরে থাকতে বলেছে। সব ছাড়লাম ভালো কথা বিড়ি কিভাবে ছাড়ি ? এটাই ভালো লাগছেনা।

ভালো থাকবেন। কিছু কিছু কবিতার স্কেচ করা হইছে। কিছুদিন এর মধ্যেই পোষ্ট করব। আপনি ভালো থাকবেন।

আর আপনার ফোন নম্বরটা যদি পারেন দিবেন। আমাকে মেইল করে।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: বিড়ি মনে হয় ছেড়ে দেয়াটাই ভালো।
তড়িৎ-ডাক দিয়েছি!:)

৩৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
অন্তিম বলেছেন: ভাইয়া অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে বুঝানোর জন্য।

যে কবিতা আমার মনকে নাড়া দিতে পারে না সে কবিতা আমার কাছে মূল্যহীন মনে হয় আবার যে কবিতা আমার মনকে নাড়া দেয় সে কবিতা আমার কাছে রত্ন মনে হয়। কবিতা আমার কাছে পুকুরের পানির সমতার মতো মনে হয় যা উপর থেকে দেখতে সমান মনে হলেও ভিতরে প্রবেশে অজস্র সৃষ্টির অস্তিত্ব বুঝা যায়।

তোমার এই কবিতায় সেই অস্তিত্বের স্পর্শ পেলাম।
ভাল থেকো ভাইয়া:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: তোমার মন্তব্যটা অনেকদিন কবিতার স্বাদ নিতে সাহায্য করবে।

৩৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৭
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: আমরা কেবলই পথ পাল্টে ফেলার জন্যে পিঠদ্বয় মুখোমুখি করে দেই।

বর্তমান কেবল
পল্টির উপর পল্টি
সুযোগ পেলে কে ছাড়ে?
সুযোগ পেলে মাছে বক মারে।
-ভালো লাগলো।
---------------------------------------------------------------------------
সুমন প্রবাহনের উপর লেখার ব্যাপারে আপনার আগ্রহ আমাদের ভীষন খুশী করেছে। সুমন প্রবাহনের বই -আজিজ মার্কেটে পাওয়া যায়।এছাড়াও যেকোন প্রয়োজনে এই নম্বরে যোগাযোগের অনুরোধ রইলো:০১৬৭২৫৫২৬২৭(তসলিম)।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: পল্টির উপরে পল্টি কথাটা দারুন লাগলো! বেশ ভাবাচ্ছে এখন। আমি বই সংগ্রহ করে নিবো। পুরো সময়েই আমি নীরবে পড়েছি। আপনার বলাতে মনে হচ্ছে কিছু কথা বলতে চাই। শীঘ্রই কথা হবে আশা করি!

৪০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫১
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: দুঃখত,নেট প্রবলেম।প্লিজ, বাকীগুলো মুছে ফেলুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: হুম। মুছে দিয়েছি। কোন ব্যাপার না।:)

৪১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৮
~টক্স~ বলেছেন: কিন্তু,
পিঠ ঘোরালেই যে মুখ ঘুরিয়ে নেওয়া যায়না
আর সেখানেই হয়তো আমাদের দুর্বলতাটা রয়ে যায়।


ভাবের চমৎকার প্রকাশ দেখলাম। অবশ্যই প্লাস।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: পিঠ ঘোরানো মানে পুরোটাই ঘুরিয়ে নেয়া। হ্যাঁ , অনেক সময় পুরোটা ওভাবে ঘোরানো সম্ভব হয় না। সে বড়ো জ্বালা!!

অনেক ধন্যবাদ তোমাকে ~টক্স~!

৪২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অনেকবার বলা হয়েছে দেখেই আর ব্যবচ্ছেদে গেলাম না। এটার শেষেও সেই অসাধারণ ধাক্কা! শেষ লাইনের ধাক্কাটা বজায় রেখো, এটাই তোমার আইডেনটিটি। ভাল থেকো।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: আইডেনটিটি বেশিদিন একরকম রাখা যাবে না, বদলে ফেলবো সেই চেষ্টায় আছি। সবার মনে হয় একটা পূর্ব-ধারণা হয়ে যাচ্ছে যে শেষ লাইনে কিছু থাকবে! :(
এটা ভাঙতে পারলে একটা ফরম্যাট ভাঙা হবে। ভালো থেকো তুমিও! :)

৪৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
সবাক বলেছেন: আমার 'খুব ভালো লাগার' বিষয়টি যথার্তই ঠেকলো।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৭

লেখক বলেছেন: তোমার মন্তব্য আজকাল ধোঁয়াশা লাগে!!:(

এক লাইনে, বা এক শব্দে সেরে ফেলো। তারপর আমি হাতড়াতে থাকি!:((

৪৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ফরম্যাট ভাঙা একটা কঠিন ব্যপার, ভাঙতে পারলে যদিও বেশ বিশাল ব্যপার হয়। তাও কিছু লেখকদের থেকে কিছু এক্সপেক্টেশন থাকে। তোমার শেষ লাইনটা সেরকম। তাও লেখকের ইচ্ছাতেই লেখা আকার পায়। তাই তুমি যেভাবে ভাবো লিখে যাও। ভাল থেকো!
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: আসলে শেষলাইনের ওটা জরুরি লাগে না আর। কিন্তু কবিতার ভাষা মনে হয় একটু বদলে ফেলা দরকার। নিজের লেখায় নিজের সন্তুষ্টির পরিমাণ কমছে। এটা লক্ষণীয়।
দেখি... কী হয়!

৪৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
নিহন বলেছেন: ভালো লাগলো অনেক ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: আমারও ভালো লাগলো নিহন!

৪৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫
একরামুল হক শামীম বলেছেন: এর নামই কি বাস্তবতা?
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: ঠিক তা না। এটা যেমন বাস্তবতা, এর উল্টোপিঠে একটা প্রণয় গড়ে উঠেছিলো। ঐ শয্যার মানুষ-দুটি হয়তো একই সময়ের চারপাশে নিজেদের ভালোবেসেছিলো। সেই প্রণয় আমার অজানা মনে হয়, তাই ফুটিয়ে তুলতে পারি না। প্রণয় ঘটে যাওয়াটা অবশ্যম্ভাবী নয়, কিন্তু বিচ্ছেদ অবশ্যম্ভাবী। এজন্য মনে হয় সেটাকেই বেশি বাস্তবতা বলে ঠাহর হয়!

৪৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪০
সুরভিছায়া বলেছেন: মুগ্ধ হলাম পড়তে পেরে।শুভেচ্ছা।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মুগ্ধতা জেনে ভালো লাগলো!

৪৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
মোস্তাফিজ রিপন বলেছেন:
ওহে আন্দালিব, পত্রিকায় লেখা পাঠাচ্ছেন না কেন?
(বিচ্ছেদেরও 'আবেশ' আছে বুঝি!)

'তুলোর বালিশ ধুলোয় কেন? মাথায় থাকুক।'
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: বিচ্ছেদের আবেশ! ব্যাপারটা নিয়ে অনেক অনেক ভেবেছি। কতবার যে উল্টে পাল্টে ভেবেছি তা বললে বিশ্বাস করবেন না। আমার কাছে যেকোন বিচ্ছেদকেই প্রেমের চাইতে রোমান্টিক লাগে, আবেগী লাগে। মনে হয় এই যে দুটিপ্রাণ সব আকুতি উজার করে হাতড়ে কিছু পাচ্ছে না, তাই এভাবে আলাদা হয়ে যাচ্ছে, তাতে দুজনের কষ্টের রূপ খুবই মৌল আর অকৃত্রিম। সেটার আবেশটুকু চরম সত্য আর নিখাদ।
-----
এই বেশ ভালো আছি। পত্রিকার পথঘাট ঠিক চিনি না, বুঝিও না!
-----

৪৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩
আন্দালীব বলেছেন: আপনার সাথে অ্যামাটারের কথোপকথন পড়ে বানান বিষয়ে একটা কথা মনে পড়লো। আমাদের বানান-বিষয়ক দিকটা দেখার দায়িত্ব ন্যস্ত আছে যার হাতে তার নাম বাংলা একাডেমী।

এখন আসেন এই বাংলা একাডেমীকে নিয়া দুইটা ছোট্ট প্রশ্নে বা একে নিয়া সৃষ্ট দুইটা কৌতূহলে-

১. 'বাংলা একাডেমী'র নামটা সর্বৈব বাংলা নয় কেন? (এর সাথে 'Academy' র মতো একটা ইংরেজী শব্দ মেনে নিতে আমার মতো অনেকেরই গাত্রদাহ হয়, হবে- এটা স্বাভাবিক।)
২. ওয়েল...Academy ব্যবহার করছে ভালো কথা। স্বয়ং বাংলা একাডেমীর কথা অনুযায়ী ইংরেজী শব্দের ক্ষেত্রে "ী" (দীর্ঘ-ইকার) পরিহারের কথা বলা হয়েছে। আর প্রতিষ্ঠানটি খোদ নিজের নামের ক্ষেত্রেই এই নির্দেশনাটি মেনে নিতে পারেনি কেন?!

তাই, বানান বিষয়ক শুদ্ধি নিয়া আমি খুব বেশী ফালাফালি করার যুক্তি দেখি না...এ্যাটলিস্ট এমন একজনের যে নিজে অন্যের ভুল ধরতে আইসা এমনকি "ভুল" শব্দের বানানটাও ঠিকমতো লিখতে পারেনা।

তার কন্ঠের অথোরিটারিয়ান সুর মাইনা নেয়াটা কষ্টকর আরকি...
-------

স্যরি, আমি কবিতা নিয়া কথা বলার স্থিরতা হারাইছি।
পরে কথা হৌক।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ঐ বাতচিত এখানে হইছিলো এটাই ভুলে গেছিলাম! আপনি আবার মনে করায়ে দিলেন। কিছু জিনিশ আজও আমি দৃষ্টিসীমার বাইরেই রাখি, কি বলেন?;)


-----
আমি আপনার কবিতা নিয়ে কথা বলাটাকে মিস্‌ করতেছি!

৫০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
অ রণ্য বলেছেন: সফেদ
এর অলটারনেটিভ কোন শব্দ ব্যবহার আমার কাছে ভাল লাগে
সফেদ এর গায়ে অনেক পুরোনো ব্যবহার লেগে আছে

ফাইনাল কাটটা অনবদ্য লাগল
শেষটা যে এভাবে আসবে ভাবতেও পারিনি
কেবল শেষে এসে স্তব্ধ
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: অ রণ্য আপনি ভালো দেখেছেন। আমিও এই শব্দটাকে অতো পছন্দ করি না। কিন্তু মনে হলো প্রথম স্তবকটি ঠিকঠাক যেই ভাবটি ফুটাতে চাইছি, তা ধারণ করে না। সফেদের সাথে একটা স্মৃতিময়তা/কাতরতা জড়িয়ে আছে বলে মনে হয়। সেই ইফেক্টটা দেওয়ার জন্যেই...।
অল্টাবনেট হিসেবে আপনার কোন শব্দগুলোকে ভালো লাগে? জানতে কৌতূহল হচ্ছে!

৫১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
উত্তরাধিকার বলেছেন:
'অসাধারন' ছাড়া আর যোগ্য কিছু পেলাম না এখানে ঠাঁই দেওয়ার জন্য।
:)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: এইবার লজ্জা পেলাম খুব। আপনার মন্তব্য শিরোধার্য!:)

৫২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
মুক্তি মণ্ডল বলেছেন: আমি মাঝে বেশ কিছুদিন মাইনকা চেপ্টারে ছিলাম। এর ভেতর কত কিছু ঘটতেছে......

ছন্ন চালাই যাওয়া হোক.....
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আমারও এমনটা মনে হয়। কয়েকদিন এখানে না আসলে দেখি যাদের লেখা পড়ি তারা অনেক অনেক খোরাক দিয়ে রেখেছে! তখন বেশ আপনার মতোই লাগে।

চিন্তা নেই। ধীরে ধীরে পড়তে থাকেন। আমি অপেক্ষায় থাকলাম।:)

৫৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
আন্দালীব বলেছেন: চমৎকার লেখা।

আর 'সফেদ' শব্দটায় কেমন এক কোমলতা! ভালো লাগে আমার...
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: কোন কবিতায় পড়েছিলাম, কার লেখা কী নাম কিচ্ছু মনে নাই, 'সফেদ রুমাল'। এখনও সেটা চোখে লেগে আছে! এতোও অদ্ভুত শব্দজোড়! :)

৫৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬
আন্দালীব বলেছেন: শেষ লাইন লেখার এই আইডিয়া আপনার আসলো কী ভাবে!?

পিঠদ্বয় মুখোমুখি....বাহ ভাবনার অভিনবত্ব নিয়ে আর কি বলি...
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: মজার কথা হইলো, শেষলাইনটা আগে আসছে, কবিতা লেখার আগেই! ওইটা সবার আগে লিখছি, তারপর রিভার্সে শুরু থেকে বাকিটুকু! তারপর মনে হলো শুরুতে লাইনটা ভালো লাগছে যতটা, শেষে দিয়ে দিলে তার গাঢ়ত্ব বাড়বে। হয়তো ভালোও লাগবে পড়তে গিয়ে!
---
আপনার প্রশংসায় বড়োই শরমিন্দা হই মাঝে মাঝে! ভালোও লাগে!:)

 

মোট সময় লেগেছে ০.৯৯৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক

যোগাযোগঃ shunno.oronno@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই