somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাবসার্ডিটি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"প্রস্তাব ছিল, আমরা যখন যূথবদ্ধ শিকারী তখন আমাদের কেশরের ফুলে ওঠায় শিউরে উঠবে বাগানের সকল বিড়াল"- এই শালা চুপ কর! কথায় কথায় অশ্লীলতা টানিস কেন?

আমার দিকে খুব খেউড়ে ওঠা দৃষ্টি ছুড়ে দেয় মাইদুল। কাজী মাইদুল হক। আমাদের গুরু। আর আমরা তার চ্যালা। চ্যালা হতে পেরে আমরা খুব খুশি। মাইদুল হকের মত মানুষ আমাদেরকে তার পদতলে রাখছেন, মাঝে মাঝে লাথি-ঝাঁটা মারছেন, খ্যা খ্যা করে হেসে উঠছেন অবান্তর। তখন আমরা মুখ চাউয়াচাউয়ি করি মহাবেকুবের মতোন, তারপরে খুব বুদ্ধিমানের মতো হাসার চেষ্টা করি। দাঁত বের হয় আর অল্প আলোতে সেগুলো ঝিকমিকিয়ে ওঠে। কালোমানুষের দাঁত ঝকঝকে হয়। তবে শব্দ বের হয় না। কালো মানুষের কোন কণ্ঠস্বর থাকে না শুনেছি। সেই শ্রুতবিদ্যার ভরসায় আমরা নিঃশব্দে হাসি। মাইদুল হকের তাতে মন ভরে না, সে শূন্যতা ভরতে আরো জোরে খা খা করে হাসতে থাকে। একটা পর্যায়ে তাকে আমাদের হিস্টিরিয়ার রুগী বলে ভ্রম হয়। আবার কখনও মাইদুল হককে খুব বিষণ্ণতায় পেয়ে বসে, সে তখন আমাদের নতুন লেখাগুলো পড়তে বলেন। আমরা ভয়ে ভয়ে খাতা খুলি, মনে মনে বলি, মাইদুল শালা খিঁচড়ায়ে আছে। আর কপালটাও খারাপ! প্রথমে আমাকেই বললো পড়তে। শুরুতে গুরুর মেজাজ বেশি খারাপ থাকে, পরে ঝাড়তে ঝাড়তে রাগ পড়তে থাকে। আজকে পুরো ঝড় আমার উপর দিয়ে যাবে মনে হচ্ছে!

আমি পড়তে শুরু করলাম-
"প্রস্তাব ছিল, আমরা যখন যূথবদ্ধ শিকারী তখন আমাদের কেশরের ফুলে ওঠায় শিউরে উঠবে বাগানের সকল বিড়াল"
এটুকু বলতেই গুরু চটে গেল আজকে। খিস্তিখেউড়ের ফাঁকে যা বুঝলাম তা হলো আমি ভালো উপমা দিতে পারিনি। যূথবদ্ধ শিকারী মানে যে শিশ্ন আর বিড়াল মানে যে যোনী, তা সহজেই বুঝা যাচ্ছে। এভাবে লিখলে লেখার কাজ বন্ধ করে দিতে হবে। এর চাইতে সচিবালয়ে গিয়ে ঝাড়ু মারাও উত্তম কাজ! (গুরু সুযোগ পেলেই এই খোঁচাটা মারবে। আমি একবার বিসিএস দিয়ে টিঁকেছিলাম, তাই বলে সকাল বিকাল সেটা মনে করিয়ে দেয়ার কী দরকার?)। রাগে দুঃখে আমি ভরসার জন্যে আমার সঙ্গীসাথীদের দিকে তাকাই। তারাও গোপন হাসি ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে খুব অমায়িক দৃষ্টিতে চেয়ে থাকে। "শালার খচ্চরের দল!"

সেদিন রাতেই আমি কবিতাটা পুড়িয়ে ফেলি, সিগারেট ধরানোর জন্যে দেয়াশলাই পাচ্ছিলাম না। পাকঘরের চুলায় কাগজটা মেলে ধরতেই হলদে আগুন চুমু দিল। আমি সেই লেলিহান কামুক চুমুটা আমার সিগারেটের মাথায় ধরিয়ে দিলাম! কাগজ পুড়ছে, আমার মুখ-চুল-ত্বক-নাক আলোকিত হয়ে উঠছে। দূরে ... টের পেলাম, মাইদুল হক ব'সে ছিল বারান্দায়। আমি অবলীলায় তার কাছে গিয়ে গলাটা চিরে ফাক করে দিতে চাই। কিন্তু শেষমেশ পায়ে পড়ে ডুকরে উঠি, "গুরু! আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে।!"

কাজী মাইদুল হক তখন স্মিত হাসি দিচ্ছিল এবং আমি মুখ তুলে তার মাথার পেছনে আধকাটা চাঁদটারে অশ্লীল হেসে উঠতে শুনেছিলাম।


***
- অনীক আন্দালিব
১.২.৯
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×