somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষামাঠের ওপর মেঘের ঘর

১৬ ই মে, ২০০৯ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই ঘরে মগ্নতায় আমার অনিদ্রাযাপন, ফ্রিজিয়াম-বিরহ
রাতের বয়স বাড়ছে, ক্রমেই কমেছে জীবনের আয়ু
আমি খুশি হই, অযাচিত আশাবাদে অনায়াস-তত্ত্ব
আবিষ্কার করি, যাবতীয় জীবন সেই তত্ত্বে বিশ্লিষ্ট

এই অবিশ্রাম গলন, ঘড়ির পাশেই রাখা হা-মুখ
শীতল বোতল, টানটান শরীর, (কোঁচকানো র‌্যাপার যদিও পুরাতন)
আর্দ্রতা জমেছে প্রচুর, অসংখ্য; আমার
বিনির্মাণ দ্যাখে ভারি অভিধান, খালি চায়ের কাপ।


২.
জাগে শরীর বড় অসময়ে। এ- জেগে ওঠা স্বতন্ত্র, বিবিক্ত। মূলজ এবং পৃথক। এ- জেগে ওঠা সন্ত্রস্ত; আমায় খুশি করে। মানবের যে সকল মিলিত উদ্যোগের কথা আজকের বাতাস বয়ে নিয়ে যাবে, সম্ভবত আগামিকালই ভুলে যাবে, সেসব আমার মনে পড়ে। মনে পড়ে বলে, দীর্ঘশ্বাস বিছিয়ে দেই রানওয়েতে। গতকালের ঘুম অবহেলায় পড়ে থাকে ঘরের মেঝেতে। ঘাসের ফলার গায়ে লিখে রাখি যাপিত রাতের বাখানি। বাতাসের স্বভাব; বহনের উল্লাসে কোন নিরুদ্দেশ ঘরে সে জমা করে সকল পুলক? যেভাবে পুলক বুনন সম্পন্ন হয় মাটিতে, ঘাম সৃষ্টি হয় জমিনে, সেভাবে অবলীলায় এই মাতাল বাতাস মাতলামি করে। আউড়ে ওঠে প্রাচীন স্তোত্র। জোরালো চিরে যাওয়া ডাকে আমাদের ক্লান্ত-শরীর ম্লান হয়। মাতাল বাতাসের মাতলামি আমাদের স্বভাবে ঢুকে পড়ে।


৩.
এক প্রগাঢ় বর্ষায় আমি ঘোলাপদ্মায় লাশ ভেসে যেতে দেখেছি।
উপুড় মাতৃকায় কালচে রক্তাভ শাড়ি দেখে আমি আমূল কেঁপে গেছি।
আত্মার গহনে সেই কাঁপন আজও ব্যাপিত দুঃখের স্রোত হয়ে মিশে আছে।
ঘোলাপদ্মা নদীর স্রোতের মত,
যে স্রোত বর্ষায় ফুলে ওঠে,
থরোথরো উথলায়,
দুধের হাড়ির মতো বলগ এসে গেলে উপচায়,
সেভাবে আমরাও উদ্বেল হই।
পাশে দুইকূলে বাড়ি ঘর পশু গাছ মাটি ভিজে চুপসে যায়।
সেই প্রকৃতিতে অমর কাব্য লেখা হয়।
প্রকৃতির কিছু যায় আসে না মানব-লাশের ভারবহনে।
সেই সব অক্ষরে আমাদের তাবৎ শিহরণ লিখিত। এবং উন্মুক্ত।
ব্যাখ্যাতীত সৌন্দর্যের পাশেই বিবৃতিপাঠ করে কদাকার বর্ষা, ঝরোজল।
শীতল সিক্ততার আনন্দে আমরা ঘুমিয়ে পড়তে পারি।
এবং গুটিবন্দী পোকার মতো স্বপ্ন দেখতে পারি আসক্ত আর্দ্রতায়।


৪.
এই দুরন্ত রাতের শেষেও আমি জেগেই রবো, বর্ষণাকুল এই রাতে ভিজে যাবে চড়ুইয়ের পালক, সানশেড, ধাতব জালির বাইরে একপোঁচ আঁধার। উদয়পথে মৃত্যু-লাল-রঙ মেখে সূর্য উঠবে এই প্রত্যাশায় আমি চোখ খুলে রাখবো। মেঘের শরীর বা দূরে বিষণ্ণ সবুজের পরিমাপ আমার জানা নেই।


***
- অনীক আন্দালিব
(মে'মাসের দুই সপ্তাহ)


সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×