আজব দেশের গল্প (২)
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নে পাওয়া আজব দেশ
সবাই আছে সেথায় বেশ।
অশান্তি নেই কোথাও কোন
কি কারনে, কেউ কি জান?
সেথায় মানুষ কষ্ট পেলে
ধৈর্য নামক ঔষধ গিলে।
ধৈর্য বিহীন মানুষ যারা
হয়যে তারা রাজ্য ছাড়া।
উচিৎ কথা সেথায় মানা
চোখ থাকিতেও সবাই কানা।
সত্য কথা বললে কেহ
জলের টানে হারায় দেহ।
তেলের বাজার সস্তা অতি
তেল মালিশে নেই যে ক্ষতি।
এই কাজে যে যত ভালো
তার জীবন-ই তত আলো।
এই কাজেতে অলস হলে
আজব যত শাস্তি মিলে,
ভোজবাজির-ই মতন করে
হারায় তারা রাত দুপুরে।
যেমনি খুশি রাজ্য চলে
সুখের প্রকাশ চোখের জলে।
কেউ যদি কয় দু:খে আছি,
এমন করে ক্যামনে বাঁচি?
তারই আসে সুখের দিন
ডান্ডাপেটা রাত্রি-দিন।
এদেশ আমার স্বপ্নে দেখা
খুজটি জানি আমি-ই একা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন