somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যু কি অনিয়ন্ত্রিতভাবে হোতেই থাকবে ।।। আজ মৃত্যু যেন এক সহনীয় বিষয় এবং বিবেককে তাড়িত করেনা ।।।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস খাদে পড়ে ১৪ আনসার সদস্য আহত হয়েছেন। নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর রেলিং ভেঙে গাড়ি ঢালে পড়ে আহত হয়েছেন ২ সেনা সদস্য।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি বৃহস্পতিবার ভোরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। ভোর সাড়ে ৬টায় কাঁচপুর সেতু অতিক্রম করার সময় বহরের একটি ওয়াটার ট্যাংকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সেতুর পূর্ব দিকের ডান পাশের লেনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এতে ওই গাড়িতে থাকা ল্যান্স কর্পোরাল খলিল ও ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন আহত হন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে ওসি ইমতিয়াজ জানান।

ঢাকা ক্যান্টমেন্টের ১৩ মিলিটারি পুলিশ (এমপি) ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ জানান, খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের একটি ইউনিটের ৩ টনি দুটি ওয়াটার ট্যাংকার ট্রাক ও একটি এ্যাম্বুলেন্স ছিল ওই বহরে।

“এর মধ্যে বহরের সামনে থাকা ওয়াটার ট্যাংকারটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। গাড়ির সামনের অংশ দুমচে মুচড়ে গেছে”, বলেন ক্যাপ্টেন মাহমুদ।

এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারগাহাটে আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ১৪ জন।

মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বড়দারগাহাট রংধনু পেট্রোল পাম্পের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৪ জন আহত হন।

আহত আনসার সদস্যরা হলেন- মোস্তফা (৪০), আবদুল কাদের (৪০), রফিকুল (৪৫), হাবিব (৫০), আবদুল আলী (৫০), সাইফুল ইসলাম (৪০), জয়নাল (৪৫), সেলিম (৩০), তাহের (২৮), সিদ্দিকুর রহমান (৪০), শাহ আলম (৩০), রশিদ (৪৫), আবদুল আজিজ (৪৫) ও সোলায়মান (৩৫)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি নেত্রকোনা থেকে রঙামাটির বরইছড়িতে যাচ্ছিল বলে সার্জেন্ট রফিক জানান।

Click Here
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×