জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চালু করা দ্রুতগতির ইন্টারনেট ওয়াইফাই এবং ল্যাপটপ ব্যবহার না করার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষের সামনে ওই হল শাখার ছাত্রলীগ নেতারা এ নোটিশ দিয়েছেন বলে জানা গেছ।
হলের শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু হলে ওয়াইফাই চালু হওয়ার পর বিকালে বা সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা ইন্টারনেটে কাজ করার জন্য অতিথি কক্ষে বসতেন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা একাধিকবার বিভিন্ন শিক্ষার্থীকে অতিথি কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে তারা গত বুধবার অতিথি কক্ষের সামনে ইন্টারনেট ব্যবহার করা যাবে না নির্দেশ সংবলিত একটি নোটিশ লাগিয়েছেন। এরপর কেউ সেখানে বসতে গেলে গালিগালাজ করে বের করে দেন বলে অভিযোগ করেছেন কয়েক শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের এক শিক্ষার্থী জানান, গত শুক্রবার আমি ল্যাপটপ নিয়ে অতিথি কক্ষে বসতে গেলে ছাত্রলীগের এক জুনিয়র কর্মী আমাকে জোরপূর্বক চলে যেতে বাধ্য করেন। এ বিষয়ে ছাত্রলীগের ক্যাম্পাসে অবস্থানকারী গ্রুপের স্বঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ও বিতর্কিত নেতা আজগর আলী বলেন, হলের অতিথি কক্ষে অন্য হলের শিক্ষার্থীরা এসে নেট ব্যবহার করায় সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে ওই হলের নেতাকর্মীরা নোটিশ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করে নতুন সিদ্ধান্ত নেব।
তাইলে দেশ কেমনে ডিচিটাল হপে
সুত্রঃআমারদেশ
নেটে পেপার পড়তে গিয়ে দেখলাম, তাই দিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


