আশা
-অদ্বিতীয়া সিমু
নারীর চিরকালের জন্য একটা পুরুতমশাই চাই!
পুজাপাঠ...আত্মসমর্পন সবই তার কাছে!
নুনের মত রুক্ষ সমতলে যাত্রা,
নক্ষত্র রাস্তার ঠিক মাঝখানে বুঝতে চেষ্টা করছি
চিরুনী খোঁজার মাত্রা।
মেঘের রুমাল একাকী স্থবিরতায় দাঁড়িয়ে,
সমুদ্রের বাতিঘরে আগুন জ্বলে,
বিদায়ী বাতাস আমায় চুপে চুপে বলে-
“দূরে তাকিয়ে দেখ বিপ্লবী মারমেইডরা বিচ্ছিন্ন হাত বাড়িয়ে...”
আমি দেখি উদ্দীপ্ত ঝলসানো মুখ
নির্জন অপরাহ্নেও জ্বালাময়ী সুখ
পাথরের কোলে মঙ্গলের ফুল ...
আশায় বুক বাঁধি, দৃঢ়তায় রুখে দাঁড়াই...
“একজন সত্যিকারের মানুষ চাই”।
না না আমি দেখিনি ভুল!
তাইতো চোখের জল ধুয়ে পাখির পালক সাজাই
হৃদয়ের ছেড়া তারে সমুদ্রের সুর বাজাই..
একা একা হেঁটে চলি মাটির স্বর্গে....
জলের রঙের মত হয়ত হবে মন্থর ঠাঁই.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


