রাত দীর্ঘ হলে যৌনগন্ধী হয়ে উঠে এই শহর
আমি তখন অন্ধকারের সঙ্গে রতিক্রিয়ায় মেতে উঠি
অদ্ভুত সব আলো এসে তাড়া করে তোমার আঙিনায়
কই, কাল তো এখানে কোনও বিশ্বাসী পুরুষ ছিল না?
দিব্যি নিয়ে ঘুরে দাঁড়াও তুমি। উৎসবে মাতে এ শহর
প্রতিটি রেস্তোরায় ভিড় বাড়ে...
বাড়ে সেল ফোনের মিথ্যা আশ্বাস
তবুও কি থামে মানুষের দীর্ঘশ্বাস?
কেবল সবকিছু ঝুলে থাকে স্বৈরাচার প্রেমিকের হাতে
নিহত হয় গণতন্ত্র, নস্যাতের গর্তে পড়ে
হাসপাতালের বারান্দায় পড়ে থাকে জারজভ্রুণের চিহ্ন!
আমি কতটা সামলাবো?
তোমার ব্রার হুক এঁটে দিলে
ওড়না পড়ে যায়।
ঠোটে লিপজেল মাখলে
মুখে পড়ে মেসতার কালো দাগ।
চারদিকে তখন শুরু হয় হলুদ সমালোচনা!
আমার বলে কিছুই কি নেই?
শহর কিংবা পালিয়ে বেড়ানো বিশুদ্ধ প্রেমিকা!
২২.১১.১১
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



