হঠাত্ ভাবনা
১৯ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্যাসচেম্বার। আমেরিকানদের আবিস্কার। আমেরিকানদের আসলে চিরদিনই ধ্বংসাত্বক উপকরণ আবিস্কারের নেশা। কেমন লাগবে এর মধ্যে ঢোকানোর পর। আর গ্যাস দেয়াই মনে হয় লাগবে না। এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাব। অক্সিজেনের অভাবেবেইতো মারা যাবো। উহ্ এখনই বমি বমি লাগছে। সেই ছোটো বেলা থেকেই এই সমস্যা। অস্বস্তিকর কিছু মনে হলেই বমি আসে। একবার চিটাগং থেকে ঢাকা আসার পথে একটানা বমি করলাম ৩৫ থেকে ৪০ বার। আমার সাথে ছিল আমার ছোটো বোন। আমার দেখাদেখি সে করলো প্রায় আট/দশ বার। বাসের গাইড তিনবার বাস থামিয়ে পলিথিন কিনলো। উহ যত্তসব। এগুলোই এখন মনে হতে হবে। ড্যাম। তবে সেবার যে কেন এত বমি হয়েছিল আজও ঠিক বুঝে উঠতে পারিনি।
ঠিকমতো সাঁতারটা শেখা হয়নি এই এক কারণে। পানিতে নামলেই মনে হয় দম বন্ধ হয়ে যাবে। আসতে থাকে বমি বমি ভাব।
আসলে আমি মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আরেকটি পদ্ধতি সম্পর্কে পড়লাম। সেটাই একটা পোস্ট আকারে দিতে চেয়েছিলাম। এর মাঝেই এই সব মনে আসছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন