
বিচিত্র বীর্যাধিকারী
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪১
আমি জানিনা এই শিরোনামটি কারো কাছে অশ্লীল লাগছে কি না। আবার কারো নাম হয়ে থাকলে তিনিও দয়া করে মনে কিছু নেবেন না আশা করি। এই ব্লগের মাধ্যমে কিছু বিচিত্র বীর্যাধিকারী'র সন্তানদের উদ্দেশ্যে এবং সম্পর্কে কিছু লিখতে চাই। যারা আমার দেশের কর্তাব্যক্তি। তাদেরকে আমার সত্যি সত্যি বিচিত্র বীর্যাধিকারী'র সন্তান মনে হয়।
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯২বার পঠিত
জা বি-তে প্রথম ভোর
১৯ শে মে, ২০০৭ রাত ১০:২৫
জা বি-তে প্রথম ভোর লিখতে গিয়ে সত্যি সত্যি এখনি আমার চলে যেতে ইচ্ছে করছে। আমার ডায়রী লেখার অভ্যাস থাকলে আর লিখে রাখলেও হয়তো বোঝাতে পারতাম না। এত ভালো লেগেছিল যে আমরা চারজন প্রায় চুপচাপ হয়ে পড়েছিলাম।
আসলে জা বি তে ঘুরতে যাবার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল তখন শীতের পাখিরা আসা শুরু...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৪বার পঠিত
হঠাত্ ভাবনা.
১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
ঠিক করলাম তোমাকে ভাববো। তুমি এখন কি করছ? শনিবার তোমার অফিস বন্ধ। তুমি কি এখন বাসায়? নাকি ছুটির বিকালে বেড়াতে বেরিয়েছো নাকি শপিং-এ। না শপিং কি করে করবে এখন তো সন্ধ্যা বেলায়ই মার্কেট বন্ধ। আচ্ছা এখন যদি তুমি আর আমি একসাথে থাকতাম! কেমন হত। যা হোক মন খারাপ করা চলবে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪১বার পঠিত
হঠাত্ ভাবনা
১৯ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৯
গ্যাসচেম্বার। আমেরিকানদের আবিস্কার। আমেরিকানদের আসলে চিরদিনই ধ্বংসাত্বক উপকরণ আবিস্কারের নেশা। কেমন লাগবে এর মধ্যে ঢোকানোর পর। আর গ্যাস দেয়াই মনে হয় লাগবে না। এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাব। অক্সিজেনের অভাবেবেইতো মারা যাবো। উহ্ এখনই বমি বমি লাগছে। সেই ছোটো বেলা থেকেই এই সমস্যা। অস্বস্তিকর কিছু মনে হলেই বমি আসে।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪০বার পঠিত
পূর্ণতা
১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১৪
আমার চোখে রাখ চোখ।
তাকাও সোজা অন্তর পানে।
আমার কাঁধে রাখো হাত।
আমার কপাল স্পর্শ তোমার কপালে।
দেখো আমি তোমাতে পূর্ন।
সময় থেমে থাকুক দাড়িয়ে বুকটান।
ভাল লাগুক অনন্ত কাল।।
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯বার পঠিত
আর কত কিছু ছেড়ে দিতে হবে
১৪ ই মে, ২০০৭ সকাল ৮:২২
কেমন হয় যদি সবসময়ই শুধু শান্ত থাকতে বলা হয়।
সবকিছু যদি বিধাতার কাছে ছেড়ে দিতে বলা হয়।
you are too young
অসহ্য লাগে। আর কত বড় হলে আমি অশান্ত হতে পারবো।
কারো না কারো কাছে young আমি থাকবোই।
তাই বলে কি আমাকে মেনে নিতে হবে সব।
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৪বার পঠিত
ব্যক্তিগত কথা
১৩ ই মে, ২০০৭ বিকাল ৪:০৩
জীবন, যেমন তুমি বলো তাই জীবন,
আমরা দেখেছি এবং দেখি,
এবং বেঁচে থাকার আনন্দ নিয়ে আমরা বর্ণনা করি
(জীবন) মানিয়ে যায় প্রাঞ্জল নীচতার সাথে
অলস মস্তিষ্ক-কে সক্রিয় হতে দেয় ঘুষ।
[William Wordsworth]
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৮বার পঠিত
ডাক
০৩ রা মে, ২০০৭ সকাল ৭:১২
"কাছে এস...আমার হাত দুটো ধর"
"তোমার হাতে হাত রেখে আমি শান্ত হই"
আমি সন্তস্ত্র, আমি ঝঞ্জায়
তোমার আশ্রয় হতে পারি না।
আমি শুধু ভালবাসতে পারি
"তবু তুমি আমার আশ্রয়"
"কাছে এস....আরো ভালবাস আমাকে"
তোমার নিঃসংকোচ...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১বার পঠিত




