মৎস্যকুমারীর অন্তর্দৃষ্টে কাঁদে কুলিন সংসার
জল ছেড়ে অধিবাসী যবে ভিটে মাটির দেশে
নদীরা অভিশাপ সাঁধে
জলপাপে তার মরন হবে ।
তবু মতি ভুলে তুলসি তলে ঘটি ঘটি জলে ঢালে
হাটবার বৃথা যায় অথচ তুলসির বয়স বাড়ে
হা ঈশ্বর, এই দিন গুলো কত বড় !
শরীরে দিয়েছো লজ্জা যদি , লুকানোর আশ্রয় দিও ।
নিরাসক্ত দেবালয় ঘেটে পাপতাপে
বাড়ে না জীবনের মান , নিয়ন আলোর দেশে
বিবিধ তালি সহে বৃদ্ধা শাড়িতে জড়ানো
মৎস্যকুমারী : নোনাজল তার আপন সর্বনাম ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


