কত দিন কথা হয় না জাহানের সাথে
আলোমতী ভোরে কতদিন ফুটতে দেখি না
বন্দী ফুলকুঁড়ি, রঙ্গননোয়া দুপুরে
কতদিন হারাইনা লুকনো নক্ষত্রের খোঁজে
জাহান, আহা! পাঁজরের তারে এখনো বিধে আছে
মুক্ত পঙক্তির সেইসব গান , পৃথিবীর প্রভুত পথ
তুড়িতে উড়িয়ে কতদিন ও মেলে দিয়েছে স্বপ্নের সন্ধান
সেই জাহান কতদূরে আজ ব্যক্তিগত রাজ্যপাটে
নিজস্ব সূর্যের বুকে আঁকে বৃত্তআল্পনা।
সংবিধান ঘেটেঘুটে বলাবলি সব শেষ
কচ্ছপ পৃথিবীর বুকে কাছে আসাআসি থেকে ছুটি নিয়ে
এখন অবসরে গাইছি ঘুম পাড়ানি গান ;
একা একাকীপথঘাট বুকে নিয়ে ঘুমোতে গেলে
জাগ্রত সমুদ্রের জলে ভেজে পরাক্রান্ত বোহেমিয়ান
তবু শুনি না হরিহর পার হয়ে আসা জাহানের গান
দুপরীপিচে রাগ করে শুয়ে থাকে না জাহানের অভিমান
অন্ধকার জলে গুলে থাকে না ডুব সাতাঁরের
দিকশূণ্য অভিযান।
বস্তুতঃ বার্ধক্যের জরাগ্রস্তে জীর্ণ প্রসুন বন্ধুতা...
পৃথিবীর বয়স হনন করে সুরাপায়ী বউন্ডুলের
গোপন প্রেম জুয়াড়ীর মুঠে, তখন হেমন্ত পেরিয়ে
দশদিকে শীতের আস্বাদ ; ব্লাকশিট বায়স্কোপে
বয়সী সন্তাপ নিয়ে রুগ্ন কুশিলব পেয়েছে
দুঃখ দুঃখ অবসাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



