somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

৫ম বাংলা ব্লগ দিবস-হার না মানা আয়োজন

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হার না মানা আয়োজন (আপডেট)
বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষীর জন্য বাংলা ব্লগ জাতীয় জীবনে যুক্ত করেছে নতুন মাত্রা -জানা সৈয়দা গুলশান ফেরদৌস

ব্লগ ডে স্পেশালঃ পরিবেশ বন্ধুর সাক্ষাৎকার(ভিডিও ব্লগ)! - স্বপ্নবাজ অভি


কত স্বপ্ন দেখেছি
কত ছবি একেঁছি
কত গান গেয়েছি
আমি ব্লগ ডে নিয়ে ...

:(( :(( :((

জানি অনেকেরই মন খারাপ ।
কেউ কেউ নাকি রাগে দুঃখে মাথার চুল ছিঁড়ছে...
অনেকেরই বাড়তি প্রস্তুতি ছিল । কেউ কেউ অফিস থেকে আগে ভাগেই ছুটিও নিয়ে রেখেছিলেন ।
বছরে একটা মাত্র দিন, যেদিন নিসঙ্কোচে এই অনুষ্ঠানে যা্ওয়া যায়, যেতে ইচ্ছে করে ।
একজনের লেখা আরেকজন পছন্দ না করলে সেই পোস্টে সে যায় না, একজনকে আরেকজন পছন্দ না করলে তাদের মাঝে কথা হয় না, মুখ দেখাদেখি বন্ধ । কিন্তু ব্লগ দিবসের অনুষ্ঠানে এই সুযোগে মুখ দেখাদেখি ঠিকই হয়ে যায় ।
প্রিয় 'অপছন্দের' মানুষগুলোকে কতো ভালো লাগে তা সেই অনুষ্ঠানে না গেলে বোঝা যাবে না ।

আমার কয়েকটি প্রস্তাব বিবেচনা করে দেখা যেতে পারে...

দিনটি বাংলা ব্লগ ডে নামে পরিচিত হলেও যেহেতু এবারের উদ্যোগ অনেকটাই ব্যক্তিগত তাই যে যার অবস্থান থেকে নিজের পছন্দের ব্লগের হয়ে ব্লগ ডে উদযাপন করবে । অন্য ব্লগগুলোর পরিকল্পনা কী জানি না ।...

ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনভিত্তিক ব্লগ দিবস উদযাপনের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করলে আমরা তাতে যুক্ত হতে পারি ।

এছাড়া যারা নিজেদের এলাকায় ব্লগ ডে উদযাপন করবেন তারা নিজেদের সাথে ল্যাপটপ নিয়ে গেলে লাইভ ব্লগিংও চলতে পারে ।


আরেকটা বিষয়,
সিনেমা পাগল সহব্লগাররা এদিন দেখা করে ব্লগ দিবস পালনের পাশাপাশি ম্যুভি বিনিময়্ও করতে পারেন পরস্পরে । কাজেই ল্যাপটপ, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিস্ক যার কাছে যা আছে সাথে করে নিয়ে আড্ডায় আসতে পারেন ।

যারা নিরাপত্তা জনিত কারণে বা সময়টা নিজের অনুকুলে না থাকাতে আড্ডায় যোগ দিতে পারবেন না, তারা অনলাইনে ব্লগে পোস্ট দিয়ে আড্ডা দিতে পারেন ।

নিজেদের পরিচিত, বন্ধুরা ঠিক করে নিতে পারেন কে পোস্ট দিবেন । কেননা পুরো ব্লগে কোন একজন শুধু পোস্ট দিবে আর তাতে সবাই হাসতে হাসতে এটেন্ড করবে এই আশা করা ভুল । কেননা, যাকে অনেকেই পছন্দ করেন, তাকে কেউ কেউ পছন্দ নাও করতে পারেন ।

আরেকটা বিষয় হতে পারে, নিজের মজার বা পছন্দের ছবি শেয়ার করতে পারেন...
যেমন খুশি তেমন সাজো - ৫ম ব্লগ দিবসে একটি অনলাইনভিত্তিক আয়োজন -প্রস্তাবনা

এছাড়া আরো কারো কোন ভাবনা থাকলে শেয়ার করতে পারেন, যা ১৯ তারিখে আড্ডায় বা ব্লগে হতে পারে ।

সর্বোপরি, সবার নিরাপত্তার কথা ভেবেই সবধরনের আড্ডার আয়োজন হোক ।
সবাইকে বাংলা ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল ।।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
৬১টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×