বাংলাদেশে বর্ষবরণের ঘটনায় নারীদের যৌন সহিংসতার শিকার হবার পর যখন পোশাককে অজুহাত হিসেবে হাজির করার চেষ্টা করছেন বিকৃত পুরুষতান্ত্রিক মনোভঙ্গীর মানুষেরা; ঠিক তখন সৌদি আরবের মক্কায় নারীদের মসজিদে ঢুকে যৌন সন্ত্রাস চালিয়েছে এক ব্যক্তি। যেখানে সব নারী ছিলো বোরকা পরিহিত অবস্থায়। মক্কায় বোরকার ছদ্মবেশে নারীদের মসজিদে ঢুকে যৌন হয়রানি চালানোর দায়ে ওই পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের গালফ নিউজের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, অন্য নারীদের পাশাপাশি বোরকা পরে জারানা মসজিদে ঢুকে পড়ে ওই পুরুষ। মসজিদের বাথরুমে ওজু করার সময় বিভিন্নভাবে নারীদের শারীরিক-হয়রানি করে সে। তার অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় বেশ ক’জন নারীর। পরে তারা সৌদি আরবের ধর্মীয় পুলিশ নামে পরিচিত ‘কমিশন ফর দ্য প্রমোশন অব ভারচ্যু এন্ড দ্য প্রিভেনশন অব ভাইস’-এর কাছে এ ব্যাপারে অভিযোগ জানালে নারীরূপী ওই লোকটিকে গ্রেফতার করা হয়। সৌদি কর্তৃপক্ষের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ওইদিন অভিযোগ পাওয়ার পর পরই মসজিদের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। হঠাৎ তারা লক্ষ্য করেন সন্দেহজনকভাবে এক বোরকাধারী মসজিদের ভবন ত্যাগ করছেন। সেখান থেকে বের হয়ে একটি গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বোরকা খুলে ফেলে। আর তখনই কর্তৃপক্ষ বুঝতে পারেন, বোরকাধারী আদতে একজন পুরুষ। সঙ্গে সঙ্গে ছদ্মবেশসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বয়স ৩০ বছর। তবে এখনও তার পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।