সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিউলের সাংকুনকুয়ান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ন্যানোটেকনোলজির গবেষকরা চিৎকার করে মোবাইল চার্জ করার এই পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষকদের মতে, চিৎকার করার ফলে এক ধরনের শক্তি তৈরি হয়। আর চিৎকার করার এই শক্তিটাই কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে।
গবেষক ক্রেভ জানিয়েছেন, চিৎকার বা জোরো কথা বলার এই শক্তি জিংক অক্সাইডের ইলেকট্রোড-এর মধ্যে ধারণ করা হবে। পরে এই কথা বলার শক্তিই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে মোবাইল ব্যাটারিতে চার্জ হিসেবে জমা হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকদের মতে, যতো জোরে চিৎকার করে কথা বলা হবে ততোই বেশি চার্জ মোবাইলে জমা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


