প্রথম পর্ব - আপনার নিজের ইউআরএল শর্টেনার – ১ Click This Link
প্রথম পর্বে আমরা কয়েকটি স্ক্রিপ্টের সাথে পরিচিত হয়েছি । আজ তাদের মধ্যে একটির ইনস্টলেশন দেখব । আমাদের স্ক্রিপ্টটি হচ্ছে Yourls ।
যা যা প্রয়োজন:
১. Php সমৃদ্ধ সার্ভার
২. MySQL ডেটাবেস সুবিধা
৩. একটি ডোমেইন বা সাব-ডোমেইন
৪. Yourls স্ক্রিপ্ট (ডাউনলোড করুন)
ইনস্টলেশন:
১. প্রথমেই কোন ডোমেইনে শর্টেনার চালাবেন তা ঠিক করে নিন । এবার আপনার হোস্টিং প্যানেলে যেয়ে এর জন্য একটি ডেটাবেস তৈরী করুন ।
২. এবার ডাউনলোড করা Yourls স্ক্রিপ্টের zip ফাইলটি extract করুন ।
৩. এবার extract কৃত ফোল্ডারের admin ফোল্ডারে যান ও config-sample.php ফাইলটি Notepad বা wordpad এ ওপেন করুন ।
৪. এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন । এগুলোর ভ্যালু আপনার সার্ভারের মান দিয়ে রিপ্লেস করুন । কি কি রিপ্লেস করতে হবে তার একটি তালিকা দেয়া হল :
Values এখানে লিখতে হবে
dbuser আপনার database user name
dbpassword আপনার database user password
yourls আপনার database name
localhost আপনার database Host Name
http://site.com / আপনার wesites address
username আপনার Admin username
username2 আপনার Admin2 username
password আপনার Admin password
password2 আপনার Admin2 password
এগুলো পাল্টাতেই তাছাড়া আরো কিছু পাল্টাতে পারেন ।
৫. এবার ফাইলটি সেভ করুন ও ফাইলটি config.php তে রিনেম করুন ।
৬. এবার extract কৃত ফোল্ডারে আসুন ও sample-public-front-page.php.txt কে index.php তে রিনেম করুন । এটি আপনার হোমপেজ হবে তাই চাইলে এখানে কিছু পরিবর্তন করতে পারেন যেমন Website Title, Head, ইত্যাদি ।
৭. এবার এই ফোল্ডারের কমপোনেন্টগুলো নিয়ে একটি zip ফাইল বানান । অর্থাৎ এটি extract করলেই যাতে admin ফোল্ডার , index.php ফাইল সহ অন্যান্য ফাইল-ফোল্ডার গুলো দেখা যায় ।
৮. এবার এই zipটি আপনার হোস্টিংয়ে আপলোড ও extract করুন ।
এবার ওয়েব ব্রাউজারে সাইটটি ভিজিট করুন । সব কোড ঠিক থাকলে এখানে আপনার ইউআরএল শর্টেনার সার্ভিসটি দেখতে পাবেন । তা না হলে প্রতিটি স্টেপ আবার চেক করুন । নিরাপত্তার জন্য install.php ফাইলটি মুছে দিতে পারেন ।
বুঝতে সমস্যা হলে আরো পড়তে পারেন Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



