আমার প্রিয় পোস্ট

যেভাবে চিরদিনের জন্য বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

শেয়ারঃ
0 12 0

ফেসবুক এখন পৃথিবীর টক অফ দা টাইম, কারনে অকারনে মানুষ এখন সারাদিন ফেসবুকের সাথে থাকতে ভালবাসে । এই ফেসবুকই আবার হয়ে উঠে বিড়ম্বনর কারন । যদি আপনার তেমনি হয়ে থাকে তাহলে জেনে নিন কিভাবে বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট ।

Deactivate করুন Facebook একাউন্ট

একাউন্ট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে আগে Deactivate করে নিন আপনার Facebook একাউন্টটি ।

১. প্রথমে ফেসবুকে লগইন করে Settings >Account Settings > Deactivate Account তে যান । অথবা এই লিংকে যান ।
২. এবার আপনাকে একটি ফরম দ্বারা জিজ্ঞাস করা হবে কেন আপনি একাউন্ট ডিএ্যাকটিভেট করতে চান । ফরমটি পূরন করে Deactivate My account চাপুন ।



এবার আপনার একাউন্টটি Deactivate হয়ে যাবে । তবে এরপরও হয়ত আপনি ট্যাগ , ইনভাইটেশন ইত্যাদি পেতে থাকবেন । এগুলো থেকে মুক্ত হতে একেবারে ডিলেট করে দিন আপনার এ্যাকাউন্টটি ।

Delete করুন Facebook একাউন্ট

এবার ফেসবুকে লগইন করা অবস্থায় এই লিংকটিতে যান । এবং এবার একটি নোটিশ পাবেন যে , আপনার এ্যাকাউন্টটি ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । রাজি থাকলে Submit বাটানটি চেপে চিরদিনের জন্য ডিলেট করে দিন আপনার ফেসবুক একাউন্ট ।

সতর্কতা: আপনার এ্যাকাউন্টটি ডিএ্যাকটিভেট বা ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । তাই এগুলো ফলো করার আগে নিজে নিশ্চিত হয়ে নিন যে ভবিষ্যতে এগুলোর দরকর হবে না ।

মূল টিউটোরিয়াল: HowGeek এর

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেসবুক ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
রাজিব খান০০৭ বলেছেন: ভালো কাজ করেছেন।আজই করতে হবে
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: করেন করেন , মজাই মজা ।

২. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৫
সামী মিয়াদাদ বলেছেন: বুকমার্ক কইরা রাখলাম...
৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮
রুবাইয়্যাত বলেছেন: এটার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।
বাঙ্গালীতো আর একাউন্ট বন্ধ করার জন্য একাউন্ট খোলে না।
তবে ইদানিং ব্লগে প্রচুর পোস্ট পড়ছে কিভাবে ফেসবুকে একাউন্ট খোলা যায়।
সেটা নিয়ে একটু লেখা যদি দিতেন? (ফান নয় সিরিয়াস)
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: ফেসবুকে একাউন্ট খোলাতো অনেক কঠিন !!! আমি এগুলো পারি না ....

;) ;) ;)

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: Click This Link

৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! এতদিনে একটা কাজের পোস্ট পেলাম।
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: আমার সব পোষ্টইতো (অ)কাজের ।

৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
একাকী বালক বলেছেন: বহুত আগেই এই ভালা কামটা কইরা বহুত ফায়দা পাইছি।
৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: আপনার এ্যাকাউন্টটি ডিএ্যাকটিভেট বা ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাব

---

ডিএক্টিভেট করলে তো ডাটা/ছবি মুছে না।
৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
সিউল রায়হান বলেছেন: যখন বিনা কারণে বিডি আইডল ও সীমান্ত ছাড়িয়ে ভাইয়াকে ব্যান করা হয়েছিল তখন আমি মেজাজ খারাপ করে এই পোস্ট দিয়েছিলাম...... ওখানে অবশ্য ফেসবুক,টুইটার,গুগল,ইয়াহু সবগুলির বর্ণনা ছিল আর শেষে লিখেছিলাম এই ব্লগে অ্যাকাউন্ট ডিলিট হয়না যদি না মডারেটররা ডিলিট করেন.... লিখাটা সরিয়ে দিয়েছিলেন....... আপনার পোস্ট পড়ে সেই কথাটি মনে পড়লো

পোস্টে প্লাস দিলাম
১০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৪৯
সৈকত৮৫ বলেছেন: অনেক ধন্যবাদ।
১১. ১৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩৮
সজল বস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! এতদিনে একটা কাজের পোস্ট পেলাম।
১২. ১৪ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৩
রেজওয়ান করিম বলেছেন: কিন্তু আমি Deactivate , Delete করলাম না তবু কি ভােব ডিসএবল হলো কোন সমাধান আেছ?

Click This Link
১৪. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১২
রাখালছেলে বলেছেন: জ্ঞানের কথা একমাত্র জ্ঞানীরাই বলে B-)
১৫. ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯
রুদ্রাক্ষী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! এতদিনে একটা কাজের পোস্ট পেলাম।

 

মোট সময় লেগেছে ০.৮৫৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজাইরা পেঁচাল http://bn.nezami.in
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই