somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Banglalion, BTCL কাহিনি এবং Qubee সার্ভিস রিভিউ

৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব কথা

পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ব্রডব্যান্ডের সার্ভিসে অতি সন্তুষ্ট (!) হয়ে আর টিকতে পারলাম না । অবশেষে অফলাইন জীবন । পড়ালেখার চাপে পড়ে নেটের ভূত কয়েকদিনের জন্য বনবাসে গেল । কিন্তু আর কয়দিন থাকা যায় ? খোজ শুরু করলাম ভাল সার্ভিসের । ওয়ার্ড(Wired) ব্রডব্যান্ড নেয়া যাবে না , EDGE এরও করুন অবস্থা , 3G এখনও আসে নাই ! পথ বাকি খালি WiMax না হলে BTCL এর ADSL ।

Banglalion

প্রথম প্রথম যখন Qubee এর কভারেজ ম্যাপ দেখলাম আমার এলাকায় লাইন নাই , তাছাড়া ১২৮ কি.বি. এর জন্য মাসে প্রায় ১০০০/- ও দিতে চাচ্ছিলাম না । তাই Banglalion এর খোজ নিলাম । দেখি কভারেজ এর মহা জটিল অবস্থা ! জায়গা জায়গা এক চিমটি এক চিমটি কভারেজ । অর্থাৎ এমন অবস্থা যেন আমার বাড়িতে আছে পাশের বাড়িতে নাই ! আমার জীবনেও এমন নেটওয়ার্ক দেখি নাই ! তবু ওদের ধানমন্ডি সেন্টারে গেলাম । এমনভাবে কথা বলল যেন পুরো বাংলাদেশ কভার করে ফেলসে । চানঁখারপুলেই নাকি ৩টা বেস স্ট্শেন ! ভালইতো নিলাম পল্টনের সিগন্যাল টেষ্টের লোকের ফোন নম্বর । ফোন দিতেই চক্ষু কপালে । আমার এখানে নাকি একটুও কানেকশন নাই ! দুই সপ্তাহ ফোনেই ঘুরালো আসাতো দূরের কথা ম্যাপে তাহলে কভারেজ দেখায় কেন এটাও বলতে পারলো না ।





BTCL এর ADSL
তারপর আশা করলাম BTCL এর ADSL এর । লাইন ফি ২০০০/- + মডেম ফি ২৭০০/- লাগবে । ভালইতো । তাছাড়া BTCL এখন কোম্পানি হয়েছে , অন্যকোন ঝামেলাও হবে না । গেলাম BTCL অফিসে । আমার আবার একটু ঘোরা ফেরা করার অভ্যস । ঘুরতু ঘুরতে চোখে পরল আমাদের এলাকায় লাইনের নম্বর শেষ আর লাইন দেয়া হবে না ! তবুও ভিতরে গেলাম , এক ভদ্রলোক (!) আমাকে নিজে এসে রিসিভ (!) করলেন । কথা বার্তায় পরিস্কার হল সরকারি সার্ভিস অভ্যাসের দাস । শুধু কানেকশন নিতে খরচ হবে প্রায় ৪০০০/- (২০০০/- সরকারি চার্জ + ২০০০/- ইয়ে !) । অর্থাৎ নেটের মোট খরচ পড়বে কমপক্ষে ৭০০০/- । ফুরুৎ করিয়া উড়িয়া গেল আমার নেটের ভূতন্কর চৌধুরী ।

হঠাৎ Qubee নেয়া

এবার ZOOM ছাড়া উপায় নাই । তবুও মন লিমিটেড কানেকশন নিতে চাইছিল না । আরেক বার ঢু মারলাম Qubee এর সাইটে । এবার দেখি পুরানো ঢাকার অধিকাংশ জায়গা কভারেজে এসে পড়সে । ব্যাস , এবার দৌড় Qubee এর দিকে । মাল্টিপ্ল্যানে যেয়ে কথাবার্তা সেরে আসলাম । মডেম ৩০০০/- + প্রথম মাসের চার্জ(১৫% ভ্যাট সহ) দিয়ে লাইন নিতে হবে । কানেকশন না পেলে টাকা ফেরত দিয়ে দিবে !!! তাই মাসিক চার্জের (প্রায় ১০০০/-) চিন্তা বাদ দিয়ে নিয়ে নিলাম একটা কানেকশন ।



কিন্তু চালানোর কিছুক্ষণের মধ্যেই অবস্থা খারাপ ! ডাউনলোড ঠিক আছে , Speed Test ও ঠিক আছে কিন্তু ব্রাউজিং করতে গেলে কান্না আসে । ঠিক করলাম আর এক টেস্টিং তারপর ফিরত । হঠাৎ মনে হল Windows 7 মেরে দেখি , হতে পারে Vista বা আগের লাইনের কোন সেটিংয়ের জন্য ঝামেলা হচ্ছে । প্রায় ১ বছর পর নিজ সিস্টেমে OS সেট আপ দিলাম । ব্যস তাপর থেকে সব মাখ্খন (!) । স্পিড ১৪-১৬ K.B. এর নিচে নামে না । ডাউনটাইমও প্রায় নাই । তবে আপলোড ডাউনলোডের ১/৪ ভাগ (আমার ১২৮ এ মাত্র ৩২) যা প্রচন্ড বিরক্তিকর । মডেমটাও জোশ । আইপি টেলিফোনিংয়ের ব্যবস্থা আছে, সরকার লাইসেন্স দিলে চালানো যাবে । তাছাড়া আমর এক বন্ধুর খবর পেলাম ওর কানেকশনে সমস্যা হওয়াতে Qubee এর লোক যেয়ে ফ্রিতে আউটডোর এন্টেনা দিয়ে এসেছে । ফলে আমি কিছুটা নিশ্চিন্ত সার্ভিসে সমস্যা হবে না ।

এক নজরে Qubee

ভাল দিক:

১. লাইন ভালই , ডাউনটাইম নাই (প্রায়) ।
২. মডেমটাও ভাল ।
৩. যে স্পিড বলেছে তা থাকে ।
৪. মডেম সেটাপের ঝামেলা নাই , Plug & Play ।

মন্দ দিক:

১. আপলোড মাত্র ১/৪ ।
২. কাস্টমার প্যানেলের অবস্থা দেখলে হাসি পায় ।
৩. কাস্টমার কেয়ারে ফোন দিলে ২ মিনিটের আগে ধরে না ।
৪. আনলিমিটেড হলেও পুরা আনলিমিটেড না ।



[সার্ভিস সম্পর্কে এগুলো একান্তই ব্যাক্তিগত মন্তব্য । অন্যকারো অভিজ্ঞতা এর সাথে নাও মিলতে পারে ।]
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪০
১৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×