বিয়ের খায়েশ
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে বিয়ের খায়েশ হযেছিল এক অতিশয় ভদ্রলোকের। তার সাথে আমার প্রথম দেখা হয়ে হয়েছিল কণেদেখা গোধুলী আলোয়। বলা বাহুল্য আমার বয়সের সাথে তার বয়সের পার্থক্য প্রায় দেড় কুড়ি।
আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আমার পিসীমা আমার বিয়ের জন্য উঠেপড়ে লাগলেন। ছেলে অনেক টাকা ওয়ালা । পিসীমা ভেবেছিল আমি শান্তিতে থাকতে পারবো। টাকাকড়ির কোন অভাব নেই। সে ভেবেছিল বাবাকে হয়তো রাজি করাতে পারবে। এমনিতে বাবা তার উপরে কথা বলেন না। তাই সরাসরি বলতে পারলেন না- অনুকে এখন বিয়ে দেওয়া যাবে না। তাই বাধ্য হয়ে সেদিন গোধুলী বেলায় কনে দেখার আলোতে আমাকে বসতে হলো।
বরের বয়স পঞ্চাশের কাছাকাছি। বর বেটার ছেলেটাকে যদি আমার সাথে বিয়ে দিতে আসতো তাহলে হয়ত সেদিন না করতে পারতাম না। কি আশ্চর্য তার ছেলে তখন কলেজ পাশ করেছে! রব পক্ষ চলে গেল। আমার মতামত জানার জন্য পিসিমা আমাকে ডেকে বসলেন। আমি ভয়-ডর শিকেই তুলে বললাম- আমার তো বিয়ের বয়স হয়নি তবে তুমি যদি রাজি থাক তবে আমি ওবেটার সাথে পিসে মশাইকে বলে বিয়ের ব্যবস্থা করতে পারি। সেই যে পিসিমা গেলেন ফিরলেন তিন বছর পরে। আমিতো মনে মনে ভেবেছিলাম বাবা হয়তো এহেন কর্মে আমার উপরে রুদ্রমুর্তি হয়ে আসবেন। না দেখলাম বাবা বা মা কেউই কিছু বললেন না। যদিও ওবেটা আমার মতামত জানতে চেয়েছিল, বাবা সোজা তাকে বলেদিয়েছিল- আপনার ছেলে নিজের পায়ে দাড়ালে না হয় আসবেন। শুনেছি পরে নাকি ও বেটা নাকি সেই দুঃখে আর বিয়েই করেনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন