বেশ আগে ওমেগা-৩ ফ্যাট কি ও তার উপকারিতা নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।(ওমেগা-৩(Omega-3) আপনার জন্য উপকারী ফ্যাট! ) আজ লিখছি ওমেগা-৩ ফ্যাট নিয়ে নয়া গবেষণার ফলাফল। বরাবারের মতন অবশ্যই রিডার্স ডাইজেস্ট থেকে অনুবাদ করে।
মন খারাপ? বিষন্নতায় ভুগছেন? ওমেগা -৩ ফ্যাট আপনার বিষন্নতাকে দূর করে দেবে।সম্প্রতি কানাডিয়ান এক গবেষনায় দেখা যায়-যে সকল মহিলারা
বিষন্নতায়(মাঝারি মানের) আক্রান্ত তারা ৮ সপ্তাহ ওমেগা-৩ সমৃদ্ধ মাছের তেল খেয়ে বিষন্নতা থেকে মুক্তি পেয়েছেন অথবা যারা বিষন্নতা দূর করার জন্য ঔষূধ সেবন করতেন তাদের চেয়ে ভাল ফলাফল পেয়েছেন।
Laval University, Quebec এর প্রধান গবেষক Dr Michel Lucasবলেন, ওমেগা-৩ ফ্যাট মস্তিষ্ক থেকে সেরোটোনিন নামক একটি পদার্থের সহায়তায় আপনার মনকে চাঙ্গা করে তোলে। গবেষকরা এখন পুরুষদের বিষন্নতায় মাছের তেলের উপকারিতা নিয়ে পরীক্ষা করে দেখছেন।
হার্ট ডিজিস এর রোগীদের জন্যও ওমেগা-৩ ফ্যাট সুখবর বয়ে নিয়ে এসেছে।হার্ট এর রোগ প্রতিরোধের জন্য অস্ট্রেলিয়ান হার্ট ফাউন্ডেশন সবাইকে ৫০০ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাট গ্রহন করতে বলেছে। তবে যারা
হার্ট ডিজিস এ ভুগছেন তাদের ১ গ্রাম গ্রহন করা উচিত।
(Reader's Digest, August2009সংখ্যা থেকে অনূদিত।)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



