somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ সরকারের থাবা: বন্ধ হয়ে গেলো আরো একটি সংবাদপত্র!

২২ শে আগস্ট, ২০১১ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন পৃথিবীর এক প্রান্ত থেকে একটি সংবাদ পুরোটা পৃথিবীকে প্রদক্ষিন করে আবার একই স্থানে ফিরে আসতে সময় লাগে মাত্র ৬ মিনিট তখন আমরা বুঝতে পারি পৃথিবীর সময়ের চেয়ে দ্রুত ঘূর্নায়মান হচ্চে একটি সংবাদ। আর সংবাদের এই গতির মুল মাধ্যম হলো ইন্টারনেট। এই যখন বাস্তবতা ঠিক তখনি খবর পাওয়া গেলো: জনপ্রিয় অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডট কম বন্ধ হয়ে গেছে।

দৈনিক আমার দেশ জানা্য়, গতকাল দুপুর থেকেই অনলাইনের নিউজ আপডেট হচ্ছে না। শীর্ষ নিউজের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকরা জানিয়েছেন, শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে ৩১ জুলাই গ্রেফতারের পর থেকে সরকারের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা পত্রিকা ও সংবাদ মাধ্যম দু’টি বন্ধ করার জন্য চাপ দিয়ে আসছিল। একরামুল হককে দু’দফায় ৪ দিন রিমান্ডে ও টিএফআই সেলে নিয়েও নির্যাতন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বন পরিবেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত খবরের ব্যাপারে দুঃখ প্রকাশ করলে সম্পাদককে জামিন দেয়া হবে বলা হয়েছিল। সে অনুযায়ী দুঃখ প্রকাশ করে প্রতিবেদনও প্রকাশিত হয়। কিন্তু সম্পাদক একরামুল হক জামিন পাননি। গ্রেফতারের পর তার নামে ৩টি চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে। এ অবস্থায় একরামুল হকের সহকর্মীরা অনলাইন বার্তা সংস্থাটির কাজকর্ম স্বাভাবিক রেখে সম্পাদকের মুক্তির চেষ্টা অব্যাহত রেখেছিলেন। কিন্তু চাপের মুখে তাদের সে চেষ্টা সফল হয়নি। একরামুল হকের স্ত্রী তার স্বামীর মুক্তির স্বার্থে গতকাল অনলাইন বার্তা সংস্থাটি বন্ধ রাখার পক্ষে মত দেন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই অনলাইন বার্তা সংস্থার কার্যক্রম বন্ধ করা হয়।

শীর্ষ নিউজের চিফ রিপোর্টার নুরুল হাসান খান গতরাতে আমার দেশ’কে জানান, গতকাল বিকাল থেকেই তাদের বার্তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছেন। তবে তিনি বলেছেন, সম্পাদক মুক্তি পেলে আবার বার্তা সংস্থার কার্যক্রম চালু হবে বলে তারা আশা করছেন। এ নিয়ে আইনি লড়াইও চলছে বলেও তিনি জানান।

অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডট কম দ্রুত বিভিন্ন ঘটনার সংবাদ প্রকাশ করে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু একই মালিক ও সম্পাদকের সহযোগী প্রতিষ্ঠান সাপ্তাহিক শীর্ষ কাগজ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের নানা দুর্নীতির খবর প্রকাশ করায় তাদের রোষানলে পড়ে। এরই ধারাবাহিকতায় সম্পাদক একরামুল হককে প্রাথমিকভাবে শারীরিকভাবে হামলার চেষ্টা চালানো হয়। পরে ৩১ জুলাই রাতে তাকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করে তার নামে মোট তিনটি চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে। গ্রেফতারের আগের দিন একটি ও গ্রেফতারের পর আরও দু’টি চাঁদাবাজির মামলা দেয়া হয় তার নামে। মামলাগুলো এখন বিচারাধীন রয়েছে।
৩০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×