অতঃপর একটা চুমু তার কপালে একেঁ দিয়ে
আমি ফিরে হাটতে শুরু করি,
অপেক্ষার ক্ষণ শুরু,আবার কবে ফিরে পাব সে স্পর্শ,
অনেক গুলো দিন পার হয়ে যাবে।
ধীরে ধীরে কতটা দূরে চলে আসলাম,
সময় গুলো কেমন জানি অসতর্ক রং হীন শূন্য।
সুখেরা অপেক্ষার ফোকরে গুমড়ে কাঁদে,
আবার কবে হাঁটা হবে দশ আঙুলের বন্ধনে,
আবার কবে ভালবাসা হবে ঠোটে আর গালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


