অনেক গুলো দিন এক ছাদের নিচে থাকা হল।
দিন গুলো ভেঙে,শুরু হল স্মৃতির পাল তোলা,
হাওয়ায় হাওয়ায় জলে ভাসে দিন,ভাবি পুরনো দিন কতই না
মধুর ছিল,তিক্ততার অবকাশ ছিলনা তামাশার ঝড়ে।
সময় কে পাশ কাটিয়ে আমরা এখন কে কোথায়,
ছাদটা আগের মতই আছে,চেনা পথগুলো এখনো রোদ পোহায়,
শুধু মনের মেঘে ভিজে থাকে সন্ধ্যা,রাতটা নির্জন শ্মশান।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


