somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গিটার, সুর, কম্পোজিসন এবং একজন বাচ্চু ভাই

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক মাইল হেঁটে গিয়ে ত্রিশ টাকা দিয়ে গিটার ভাড়া করে যে ছেলেটা গান করতো সে একদিন যদি এশিয়ার অন্যতম সেরা গিটার বাদক হয়ে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ এখানে ভালবাসা ছিলো,
.
যে গানের টানে একটা ছেলে ঘর ছেড়ে পালাতে পারে সে একদিন আইয়ুব বাচ্চু হবে এতে আশ্চর্যের কিছু দেখিনা কারণ ভালবাসা থাকলে সবি সম্ভব,
.
আমি বরং ভাবছি 'সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি' গানটা না থাকলে কপোত কপোতিদের ব্রেকাপ কখনো এতো মধুর হতো না!
.
আইয়ুব বাচ্চুকে যখন জিজ্ঞেস করা হতো আপনার বাড়ি কই তিনি উত্তর দিতেন 'আগে বাড়ি চট্টগ্রাম ছিলো এখন সারা বাংলাদেশ'
.
এখন তো হাত বাড়ালেই ফ্রি গান শুনা যায় আইয়ুব বাচ্চু, জেমস, হাসান প্রমুখদের যুগে গান শুনতে হলে সত্তর টাকা দিয়ে অ্যালবাম ক্রয় করা লাগতো যখন আমার আব্বুর সরকারী চাকরির মাসিক বেতন ছিলো মাত্র দুই হাজার টাকা!
.
একবার আমাদের চবি পরিবারে বাচ্চু ভাই আসবে শুনার পর হৈ চৈ পড়ে গেছিলো! এক পলক দেখার জন্য গাছে উঠে ডালে চড়লাম তারপর ডাল ভেঙ্গে নিচে পড়ে স্বাদ মিটে গেলো সে কি না বলে 'আমি ঘর ছাড়া সুখী মানুষ!'
.
সত্যি বাচ্চু ভাই একজন ভবঘুরে ঘর ছাড়া মানুষ যে অনায়েসে আট দশ দিন পরিবার পরিজন ঘর বাড়ি ছেড়ে স্টুডিওতে কাটিয়ে দিতো!
.
ভাইরে গানের জন্য পড়ালেখা পর্যন্ত করতে পারেনি! পরিবারকে সময় দিতে পারেননি! প্রিয় মাকে দেওয়ার জন্য তেমন সময় দিতে পারতেন না!
.
গানকে ভালবেসে জীবন যখন গিটার, সুর, কম্পোজিসন, সিকুয়েন্স হয়ে যায় তখন একজন কেনো হাজারো এলআরবি, মাইলস, সোলস, নগর বাউল, আর্ক সৃষ্টি হবে অবলীলায়!
.
প্রতি বছর কত লক্ষ লক্ষ মানুষ মারা যায় তবুও কিছু মৃত্যু শূন্যতা সৃষ্টি করে! হৃদয় হুহু করে উঠে! সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেডিএস অফিস যাওয়া পর্যন্ত যেখানে দুজনের অধিক মানুষের জটলা সেখানে শিল্পীর মৃত্যুর খবর!
.
বাসে ঘাটে পথে রাস্তায় রেস্তোরায় একজন পাগলের চলে যাওয়ার খবর!
.
শুনেও না শুনার ভান ধরে ছিলাম! উপলদ্ধি করছিলাম কিভাবে পাগলগুলো হৃদয় জয় করে নেয়!
.
একদিন এসব লিজেন্ডদের তো কেউ চিনতো না! যখন ওদের কেউ চিনতো তখন ওরা নিজেদের চিনে নিয়ে পাগলপ্রায় হয়ে কাজ করে গিয়েছে!
.
পাশের বন্ধুটি ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিষ্টার ক্যাডার হয়ে গেছে পাগল পাগলই থেকে গেছে! নিজের ভালবাসা ভাল লাগার জায়গা নিয়ে পাগলামি করে গেছে কখনো বদ্ধ রুমে কিংবা খোলা স্টেডিয়ামে,
.
কাজকে ভালবেসে কখনো একলা থেকেছে! কখনো পালিয়ে! কখনো না খেয়ে! কখনো ধিক্কার সহ্য করে! কখনো নিন্দা! কখনো হারানোর বেদনা সহ্য করে এসব লিজেন্ডরা তৈরী হয়!
.
একদিন রূপালী গিটার ছেড়ে ঠিকি চলে যায় ততদিন ভাড়া করা গিটারের যুগ শেষে সবার ঘরে ঘরে সোনালী গিটার ঝুলতে থাকে,
.
যুগে যুগে প্রতিভা আসে যায় কিন্তু ভালবেসে যে পাগলরা শেষ পর্যন্ত পাগলামী করে যায় সে ই লিজেন্ড হয়!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প : পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য

লিখেছেন মোঃমোস্তাফিজুর রহমান তমাল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৮


ছবিসূত্র: Freepik.com

পড়ন্ত বিকেলে যখন গাছের পাতা ভেদ করে নরম রোদ অনেক কষ্টে মাটির রাস্তার উপর পতিত হয় অথবা যখন আওলাদের মায়ের রূপা ও বাতাসী নামক ছাগল দুটো তার দলবল নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব নাকি ইনকিলাব? নির্ধারক হইবে কে?

লিখেছেন শূন্য সময়, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১০

ভাষা লইয়া সারাদিনের বাকবিতন্ডা কিঞ্চিৎ উপভোগ্য ছিলো বৈ কি, কিঞ্চিৎ পীড়াদায়ক'ও ছিলো বটে। সকল বিষয়ে নাক গলানোর স্বভাব বাদ দিয়া এই বিষয় উপেক্ষা করিব ভাবিয়াছিলাম, কিন্তু দু কলম না লিখায়... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

×